সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫,
২৪ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
শিরোনাম: খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে মঙ্গলবার      এনসিপিকে বয়কট করে বিএনপিতে যোগ দিতে চান হাত হারানো সেই আতিক      নির্বাচন ও গণভোট আয়োজনে ইসি প্রস্তুত, প্রধান উপদেষ্টাকে সিইসি      কারসাজি করে পেঁয়াজের দাম বাড়ানো হয়েছে : কৃষি উপদেষ্টা      নতুনদের জন্য সুখবর, এক সপ্তাহে পাবেন মনিটাইজেশন যেভাবে      যেকোনো মূল্যে দুর্নীতির লাগাম টানতে হবে : তারেক রহমান      জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ আটক      
আন্তর্জাতিক
আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৯
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ১০:৫১ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আফগানিস্তানে শক্তিশালী ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে কমপক্ষে ৯ জন নিহত হয়েছে। খবর এএফপির।

সোমবার (৩ নভেম্বর) ভোরে উত্তর আফগানিস্তানে এ ভূমিকম্প আঘাত হেনেছে। কয়েক মাস আগে আঘাত হানা অপর একটি শক্তিশালী ভূমিকম্পের ক্ষত কাটিয়ে উঠতে না উঠতেই আবারও তীব্র কম্পনে কেঁপে উঠলো দেশটির উত্তরাঞ্চল। 

ইউএসজিএস-এর তথ্য অনুসারে, স্থানীয় সময় সোমবার (৩ নভেম্বর) ভোরের দিকে ২৮ কিলোমিটার (১৭ মাইল) গভীরতার ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল মাজার-ই-শরিফ শহরের কাছে। ভূমিকম্পের পরের কয়েক ঘণ্টায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

স্বাস্থ্য বিভাগের মুখপাত্র কামাল খান জাদরান জানিয়েছেন, বালখ প্রদেশে চারজন নিহত হয়েছেন। তিনি বলেন, প্রাদেশিক হাসপাতালে আহত ১২০ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এনডিএমএ) মুখপাত্র মোহাম্মদুল্লাহ হামাদ বলেছেন, পার্শ্ববর্তী সামানগান প্রদেশে পাঁচজন নিহত এবং ১৪৩ জন আহত হয়েছেন। আহতদের বেশিরভাগই চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন বলে এক বিবৃতিতে জানান তিনি।

ভূমিকম্পের সময় দেশটির বৃহত্তম উত্তরাঞ্চলীয় শহর মাজার-ই-শরিফের বাসিন্দারা তাদের বাড়িঘর ভেঙে পড়ার আশঙ্কায় রাস্তায় ছুটে আসেন। এএফপির এক সংবাদদাতা জানিয়েছেন, রাজধানী কাবুলের প্রায় ৪২০ কিলোমিটার (২৬০ মাইল) দক্ষিণে তীব্র কম্পন অনুভূত হয়েছে।

অতীতে দুর্বল যোগাযোগ ব্যবস্থা এবং অবকাঠামো দেশটিতে দুর্যোগ মোকাবিলায় বাধাগ্রস্ত করেছে। কর্তৃপক্ষ ঘণ্টার পর ঘণ্টা এমনকি কয়েক দিন ধরেও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে দূরবর্তী গ্রামে পৌঁছাতে পারেনি।

২০২১ সালে তালেবান সরকার দেশটির ক্ষমতা গ্রহণের পর তিনটি বড় ধরনের ভূমিকম্প দেশটিতে আঘাত হেনেছে। এমনকি দেশটির অর্থনীতির মেরুদণ্ড হিসেবে বিবেচিত বিদেশি সহায়তাও নাটকীয়ভাবে হ্রাস পেয়েছে।

গত আগস্টে দেশটির পূর্বাঞ্চলে ৬ মাত্রার একটি ভূমিকম্প পাহাড়ি গ্রামগুলোকে নিশ্চিহ্ন করে দেয় এবং দুই হাজারের বেশি মানুষ প্রাণ হারায়।

২০২৩ সালে ইরান সীমান্তের কাছে পশ্চিম হেরাত শহরে এবং ২০২২ সালে পূর্ব নাঙ্গারহার প্রদেশে শক্তিশালী ভূমিকম্পে শত শত মানুষ নিহত এবং হাজার হাজার ঘরবাড়ি ধ্বংস হয়ে যায়।

কেকে/এআর
আরও সংবাদ   বিষয়:  আফগানিস্তান   ভূমিকম্প   নিহত ৯  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

চলতি সপ্তাহেই তফসিল
খালেদা জিয়াকে বিদেশে না নেওয়ার ভাবনা
ফের ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতি
খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে মঙ্গলবার
চট্টগ্রামে ৭ বছরের শিশুর নামে অপহরণ মামলা, তিন দিনেও মেলেনি মুক্তি

সর্বাধিক পঠিত

শ্রীমঙ্গলে জলমহাল ব্যবস্থাপনাসহ সার্বিক আইন-শৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা
রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে সহযোগিতা
বোয়ালমারীতে প্রতিষ্ঠান পর্যায়ে বই বিতরণ কার্যক্রম উদ্বোধন
একটি পক্ষ এখন ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ এর স্বপ্ন দেখছে : আতাউর রহমান
এনসিপিকে বয়কট করে বিএনপিতে যোগ দিতে চান হাত হারানো সেই আতিক

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close