বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬,
২৯ মাঘ ১৪৩২
বাংলা English
ই-পেপার

বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম: কুষ্টিয়ায় ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরি      কোন কেন্দ্রে ভোট দেবেন তারেক রহমান?      ভোট না দিলে ঘরবাড়ি পোড়ানোর হুমকি, বিএনপির মুন্সী বহিষ্কার      জনমত বাক্সে প্রধান উপদেষ্টাকে সাধারণ মানুষের ৪০ হাজার চিঠি      হঠাৎ হাসপাতালে ভর্তি রিজভী      ভোটের ফল যাই হোক—জাতির বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দিন       প্রাণ শঙ্কায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির ‘বিদ্রোহী প্রার্থী’      
দেশজুড়ে
কালাইয়ে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১
মো. মোকাররম হোসাইন, কালাই (জয়পুরহাট)
প্রকাশ: রোববার, ১৫ জুন, ২০২৫, ৯:৩৩ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জয়পুরহাটের কালাইয়ে মহাসড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলচালক মকবুল হোসেন (৭০) মারা গেছেন।

শনিবার (১৪ জুন) রাত ৮টার দিকে জয়পুরহাট-বগুড়া মহাসড়কে উপজেলার পুনট বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 নিহত মকবুল হোসেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার আলাদিপুর গ্রামের মৃত চান মিয়া প্রামানিকের ছেলে। তিনি পাঁচশিরা বাজারে খালি বস্তার ব্যবসা করতেন। তবে ঘটনার পর যাত্রীবাহী বাসসহ চালক, সুপারভাইজার ও হেলপার পালিয়ে গেছে। এসব তথ্য নিশ্চিত করেছেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন।  

প্রত্যক্ষদর্শী মোজাম হোসেন বলেন, রাত ৮টার দিকে মহাসড়ক হয়ে ওই বৃদ্ধ মোটরসাইকেল নিয়ে বগুড়ার দিকে যাচ্ছিলেন। পুনট কাঁঠালতলী বাসস্ট্যান্ড এলাকায় বিপরিত দিক থেকে একটি যাত্রীবাহী বাস জয়পুরহাটের দিকে আসছিলেন। হঠাৎ করেই সড়কে বিকট শব্দ হয়। তখন আমিসহ লোকজন দৌড়ে গিয়ে দেখি ওই বৃদ্ধ মহাসড়কের ওপর রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আর মোটরসাইকেল মহাসড়কের নিচে দুমড়ে-মুচড়ে পড়ে আছে। লোকজন তাকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে ইউডি মামলা হয়েছে।

কেকে/এএস


 
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

কুষ্টিয়ায় ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরি
সখীপুরে উপসচিবের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি আসনে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা, ভোটের অঙ্কে নতুন সমীকরণ
কোন কেন্দ্রে ভোট দেবেন তারেক রহমান?
তাড়াশে আওয়ামী লীগ ও জামায়াতের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

সর্বাধিক পঠিত

লালমনিরহাট-১ আসনে মূল লড়াই হবে বিএনপি ও জামায়াতের মাঝে
প্রাণ শঙ্কায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির ‘বিদ্রোহী প্রার্থী’
নিকেতনে জমি নিয়ে অপপ্রচার, রাজউক জানাল আসল তথ্য
বরিশাল-১ আসনে দলীয় সমীকরণ বদলে দিতে পারে নতুন ভোটাররা
তাড়াশে আওয়ামী লীগ ও জামায়াতের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close