মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬,
২৮ মাঘ ১৪৩২
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম: কোন কেন্দ্রে ভোট দেবেন তারেক রহমান?      ভোট না দিলে ঘরবাড়ি পোড়ানোর হুমকি, বিএনপির মুন্সী বহিষ্কার      জনমত বাক্সে প্রধান উপদেষ্টাকে সাধারণ মানুষের ৪০ হাজার চিঠি      হঠাৎ হাসপাতালে ভর্তি রিজভী      ভোটের ফল যাই হোক—জাতির বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দিন       প্রাণ শঙ্কায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির ‘বিদ্রোহী প্রার্থী’      নির্বাচন উপলক্ষে ৯৬ ঘণ্টা কড়াকড়ি : ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ      
রাজনীতি
শিবিরকে নিয়ে যারা মিথ্যাচার করেছিল মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে : শিবির সভাপতি
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫, ৩:৪৫ পিএম আপডেট: ১২.০৬.২০২৫ ৩:৫০ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, ছাত্রশিবির দীর্ঘ পথ চলতে গিয়ে নানা প্রপাগান্ডার শিকার হতে হয়েছে। কখনো ছাত্রশিবিরকে বলা হয়েছে রগ কাটা, কখনো বলা হয়েছে রাজাকার। এছাড়া নতুন নতুন বিভিন্ন শব্দ দিয়ে মিথ্যাচার করা হয়েছে। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে আজকে সমাজের মানুষ এ মিথ্যাচারকে প্রত্যাখ্যান করেছে। ছাত্রশিবির তার নৈতিক জায়গায় অবস্থান করার কারণে সমাজের মানুষ ছাত্রশিবিরকে গ্রহণ করেছে। সোনাগাজীতে ঈদ প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য প্রদান কালে তিনি এসব কথা বলেন।

বৃহস্পতিবার (১২ জুন) সকালে সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের ওসমানিয়া আলিম মাদ্রাসা মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফেনী জেলা শাখার আয়োজনে ঈদপ্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ফেনী জেলা শাখার সভাপতি আবু হানিফ হেলালের সভাপতিত্বে প্রীতি সমাবেশে বক্তব্য রাখেন, জেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুল হান্নান, উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ মোস্তফা, সহসেক্রেটারি বেলায়েত হোসেন, শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, সাবেক কেন্দ্রীয় প্রচার সম্পাদক খালেদ মাহমুদ, সাবেক এইচ আরডি সম্পাদক শরিফুল ইসলাম প্রমুখ।

সঞ্চালনা করেন, শিবিরের ফেনী জেলা সেক্রেটারি ইমাম হোসেন আরমান।

কেকে/এএস
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

সখীপুরে উপসচিবের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি আসনে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা, ভোটের অঙ্কে নতুন সমীকরণ
কোন কেন্দ্রে ভোট দেবেন তারেক রহমান?
তাড়াশে আওয়ামী লীগ ও জামায়াতের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
সাতক্ষীরা শ্যামনগরের গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সর্বাধিক পঠিত

লালমনিরহাট-১ আসনে মূল লড়াই হবে বিএনপি ও জামায়াতের মাঝে
নিকেতনে জমি নিয়ে অপপ্রচার, রাজউক জানাল আসল তথ্য
প্রাণ শঙ্কায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির ‘বিদ্রোহী প্রার্থী’
প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ
বরিশাল-১ আসনে দলীয় সমীকরণ বদলে দিতে পারে নতুন ভোটাররা

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close