মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬,
২৮ মাঘ ১৪৩২
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম: কোন কেন্দ্রে ভোট দেবেন তারেক রহমান?      ভোট না দিলে ঘরবাড়ি পোড়ানোর হুমকি, বিএনপির মুন্সী বহিষ্কার      জনমত বাক্সে প্রধান উপদেষ্টাকে সাধারণ মানুষের ৪০ হাজার চিঠি      হঠাৎ হাসপাতালে ভর্তি রিজভী      ভোটের ফল যাই হোক—জাতির বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দিন       প্রাণ শঙ্কায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির ‘বিদ্রোহী প্রার্থী’      নির্বাচন উপলক্ষে ৯৬ ঘণ্টা কড়াকড়ি : ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ      
আন্তর্জাতিক
কাশ্মীরে হামলা নিয়ে যা জানালো পাকিস্তান
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ৯:২৩ পিএম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলায় কমপক্ষে ২৬ জন নিহতের ঘটনায় মুখ খুলেছে পাকিস্তান। দেশটি জানিয়েছে এ ঘটনায় তারা বেশ উদ্বিগ্ন।

বুধবার (২৩ এপ্রিল) জিওটিভি নিউজের সংবাদে বলা হয়, ভারতের দ্বারা অবৈধভাবে দখলকৃত জম্মু ও কাশ্মীরের পাহিলগামে হামলা হয়েছে। এতে বেসামরিকদের প্রাণহানিতে উদ্বেগ প্রকাশ করেছে পাকিস্তান।

গণমাধ্যমের প্রশ্নের জবাবে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র শাফকাত আলী খান বলেছেন, পাকিস্তান এই ঘটনায় দুঃখিত এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে। ভারতের অবৈধভাবে অধিকৃত জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় এক হামলায় পর্যটকদের প্রাণহানির ঘটনায় আমরা উদ্বিগ্ন।

মুখপাত্র বলেন, আমরা নিহতদের নিকটাত্মীয়দের প্রতি সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।

প্রসঙ্গত, জম্মু-কাশ্মীরের পহেলগামের বৈসরন উপত্যকায় মঙ্গলবারের সন্ত্রাসী হামলায় অন্তত ২৬ পর্যটক নিহত হয়েছেন। তবে স্থানীয় কয়েকটি সূত্রের মতে, হামলায় নিহত হয়েছেন অন্তত ২৯ জন ।

এ ঘটনায় শোকাহত গোটা ভারত। খবর পেয়ে সৌদিতে থাকা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন। এ পরিস্থিতিতে মোদিকে সমর্থন জানিয়ে বার্তা দিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের নেতারা।

এর মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করেছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়েসওয়াল এক এক্স বার্তায় ওই ফোন কলের কথা উল্লেখ করেন।

এদিকে ভারত দাবি করছে, পাকিস্তানি জঙ্গিগোষ্ঠী লস্কর-ই- তৈয়বার ‘ছায়া সংগঠন’ ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ) এ হামলার সঙ্গে জড়িত। এমন দাবিতে দেশটিতে পাকিস্তানবিরোধী মনোভাব নতুন করে চাঙ্গা হচ্ছে।

কেকে/এজে

মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

সখীপুরে উপসচিবের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি আসনে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা, ভোটের অঙ্কে নতুন সমীকরণ
কোন কেন্দ্রে ভোট দেবেন তারেক রহমান?
তাড়াশে আওয়ামী লীগ ও জামায়াতের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
সাতক্ষীরা শ্যামনগরের গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সর্বাধিক পঠিত

লালমনিরহাট-১ আসনে মূল লড়াই হবে বিএনপি ও জামায়াতের মাঝে
নিকেতনে জমি নিয়ে অপপ্রচার, রাজউক জানাল আসল তথ্য
প্রাণ শঙ্কায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির ‘বিদ্রোহী প্রার্থী’
প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ
বরিশাল-১ আসনে দলীয় সমীকরণ বদলে দিতে পারে নতুন ভোটাররা

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close