সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫,
১ পৌষ ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
শিরোনাম: ওসমান হাদিকে সিঙ্গাপুর নেওয়া হবে সোমবার      ছাত্ররাই দেশকে হানাদার ও স্বৈরাচারের হাত থেকে মুক্ত করেছে : হান্নান মাসউদ      বাঁচল বহু প্রাণ : সিডনির হামলাকারীর অস্ত্র কেড়ে নিলেন নিরস্ত্র ব্যক্তি      তফসিল ঘোষণার পরদিন এমন ঘটনা মাথায় বাজ পড়ার মতো : সিইসি      হাদিকে গু‌লি ক‌রে ফয়সাল, মোটরসাইকেল চালায় আলমগীর      হাদির ওপর হামলাকারী মূল আসামি দেশেই আছে : ডিএমপি      সুদানে শান্তিরক্ষা মিশনে নিহতসহ ১৪ বাংলাদেশির পরিচয় প্রকাশ      
দেশজুড়ে
কসবায় পাঁচ রেস্টুরেন্টে স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ৬:৫৩ পিএম আপডেট: ১০.১১.২০২৫ ৬:৫৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় স্বাস্থ্যবিধি উপেক্ষা, নোংরা রান্নাঘর ও পচা-বাসি খাবার সংরক্ষণের দায়ে পাঁচটি রেস্টুরেন্টকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১০ নভেম্বর) দুপুরে পরিচালিত অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির।

অভিযানে দেখা যায়—কিছু রেস্টুরেন্টে রান্নাঘরে ময়লা-আবর্জনার স্তূপ, খাদ্যপণ্যে মেয়াদোত্তীর্ণ উপাদান ব্যবহার, খোলা জায়গায় খাবার রাখা, আর রান্নার সময় কর্মীদের কারও মুখে মাস্ক নেই, কারও হাতে গ্লাভসও নেই। 

এসব অপরাধে আইন অনুযায়ী অর্থদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের রায়ের ভিত্তিতে দি ফুড প্যালেস ও টেস্টি বাইট রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা করে, ঢাকা কাচ্চি ভাই ও আল কারিমা রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা করে এবং কাচ্চি ডাইন রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

তানজিল কবির বলেন, “খাবারের মান ও নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিতভাবে অভিযান চালানো হচ্ছে। ভোক্তাদের স্বার্থে স্বাস্থ্যবিধি লঙ্ঘনের কোনো ছাড় দেওয়া হবে না।”

তিনি জানান, ভবিষ্যতেও এই অভিযান অব্যাহত থাকবে, যাতে ব্যবসায়ীরা নিয়ম মেনে নিরাপদ ও মানসম্মত খাবার বিক্রি করতে বাধ্য হয়।

অভিযানের সময় কসবা থানা পুলিশের একটি টিম আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করে।

কেকে/এমএ
আরও সংবাদ   বিষয়:  কসবা   রেস্টুরেন্ট   স্বাস্থ্যবিধি   জরিমানা  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

মৌলভীবাজার-৪ আসনের প্রার্থীর ওপর হামলা
জামায়াতের পথসভায় অংশ নিয়ে বরখাস্ত হলেন পুলিশ কর্মকর্তা
রায়হানকে চিকিৎসায় সহায়তা দিল দশমিনা হিউম্যান ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন
বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ছিল জাতিকে পঙ্গু করার সুপরিকল্পিত ষড়যন্ত্র : হাজী ইয়াছিন
বগুড়ায় কনস্টেবলের কাছ থেকে খোয়া গেছে ১০ রাউন্ড গুলি

সর্বাধিক পঠিত

ঈশ্বরগঞ্জে মৃত্যুশয্যায় অসুস্থ ভাইকে দেখতে এসে হামলার শিকার
দর্শনার কেরু চিনিকলের সাবেক এমডিসহ দশ কর্মকর্তাকে শাস্তি
ছাত্ররাই দেশকে হানাদার ও স্বৈরাচারের হাত থেকে মুক্ত করেছে : হান্নান মাসউদ
দামুড়হুদায় শহীদ বুদ্ধিজীবী দিবসে নির্বাহী কর্মকর্তার ক্ষোভ
সোনাইমুড়ীতে ফসলি জমি রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close