সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫,
২৪ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
শিরোনাম: খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে মঙ্গলবার      এনসিপিকে বয়কট করে বিএনপিতে যোগ দিতে চান হাত হারানো সেই আতিক      নির্বাচন ও গণভোট আয়োজনে ইসি প্রস্তুত, প্রধান উপদেষ্টাকে সিইসি      কারসাজি করে পেঁয়াজের দাম বাড়ানো হয়েছে : কৃষি উপদেষ্টা      নতুনদের জন্য সুখবর, এক সপ্তাহে পাবেন মনিটাইজেশন যেভাবে      যেকোনো মূল্যে দুর্নীতির লাগাম টানতে হবে : তারেক রহমান      জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ আটক      
দেশজুড়ে
দশমিনায় কাফনের কাপড়ে রাজপথে নিষিদ্ধ ছাত্রলীগ, ভিডিও ভাইরাল
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৯ নভেম্বর, ২০২৫, ২:৪৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পটুয়াখালীর দশমিনায় কাফনের কাপড় জড়িয়ে ‘জয় বাংলা’ স্লোগানে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা। উপজেলা ছাত্রলীগের ব্যানারে আয়োজিত এ মিছিলের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পরেছে।

রোববার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৬টায় উপজেলা সরকারি আবদুর রশিদ তালুকদার ডিগ্রি কলেজ এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলা সদর বাজারে এসে শেষ হয়। ভিডিও ফুটেজে দেখা যায়, মিছিলে অংশগ্রহণকারীরা মাথায় কাফনের কাপড় বেঁধে মিছিলে অংশ নিচ্ছেন। তাদের বহন করা ব্যানারে লেখা ছিল, ‘হটাও ইউনূস, বাঁচাও দেশ’।

প্রায় ৪৫ থেকে ৫০ জন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মী ওই মিছিলে অংশ নেন। মিছিলের নেতৃত্ব দেন কলেজ শাখা নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি জায়েদ প্যাদা। মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা স্লোগান দেন, ‘মুজিব তোমার স্মরণে, ভয় করি না মরণে’। ১৩ তারিখে লক ডাউন সফল হোক, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’।

এ ঘটনার পর একই দিন সকালে জায়েদ প্যাদা তার ব্যক্তিগত ফেসবুক পেজে ভিডিওটি পোস্ট করে লেখেন, অনেক দিন পর আবার রাজপথে। পরে ভিডিওটি উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগের বিভিন্ন ফেসবুক পেজেও শেয়ার করা হয়।

এ বিষয়ে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আলীম বলেন, নিষিদ্ধ সংগঠনের মিছিলের ভিডিও আমাদের নজরে এসেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কেকে/বি

মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

চলতি সপ্তাহেই তফসিল
খালেদা জিয়াকে বিদেশে না নেওয়ার ভাবনা
ফের ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতি
খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে মঙ্গলবার
চট্টগ্রামে ৭ বছরের শিশুর নামে অপহরণ মামলা, তিন দিনেও মেলেনি মুক্তি

সর্বাধিক পঠিত

শ্রীমঙ্গলে জলমহাল ব্যবস্থাপনাসহ সার্বিক আইন-শৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা
রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে সহযোগিতা
বোয়ালমারীতে প্রতিষ্ঠান পর্যায়ে বই বিতরণ কার্যক্রম উদ্বোধন
একটি পক্ষ এখন ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ এর স্বপ্ন দেখছে : আতাউর রহমান
এনসিপিকে বয়কট করে বিএনপিতে যোগ দিতে চান হাত হারানো সেই আতিক

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close