সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫,
১ পৌষ ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
শিরোনাম: ওসমান হাদিকে সিঙ্গাপুর নেওয়া হবে সোমবার      ছাত্ররাই দেশকে হানাদার ও স্বৈরাচারের হাত থেকে মুক্ত করেছে : হান্নান মাসউদ      বাঁচল বহু প্রাণ : সিডনির হামলাকারীর অস্ত্র কেড়ে নিলেন নিরস্ত্র ব্যক্তি      তফসিল ঘোষণার পরদিন এমন ঘটনা মাথায় বাজ পড়ার মতো : সিইসি      হাদিকে গু‌লি ক‌রে ফয়সাল, মোটরসাইকেল চালায় আলমগীর      হাদির ওপর হামলাকারী মূল আসামি দেশেই আছে : ডিএমপি      সুদানে শান্তিরক্ষা মিশনে নিহতসহ ১৪ বাংলাদেশির পরিচয় প্রকাশ      
দেশজুড়ে
গফরগাঁওয়ে বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা ও র‍্যালি
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ৯:৫৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু বলেছেন, প্রতিহিংসা, প্রতিশোধের পরিবর্তে গফরগাঁও ও পাগলাবাসীর শান্তি, নিরাপত্তাবিধান, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন, দুর্নীতি, দুঃশাসন, মাদকমুক্ত করে ছাড়ব।

শুক্রবার (৭ নভেম্বর) ময়মনসিংহের গফরগাঁওয়ে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গফরগাঁও উপজেলা, পৌর ও পাগলা থানা বিএনপির উদ্যোগে আস্কর আলী উচ্চ বিদ্যালয় মাঠে র‍্যালি ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

গফরগাঁও ও পাগলাবাসীকে নিজের পরিবারের সদস্য হিসেবে আখ্যায়িত করে আক্তারুজ্জামান বাচ্চু বলেন, “গফরগাঁও ও পাগলা থানার নির্যাতিত জনগণ দীর্ঘদিন জালিমের রাজ্যে বন্দী ছিল। এখনো জনগণের পরিপূর্ণ মুক্তি মেলেনি। সর্বশক্তিমান আল্লাহ কবুল করলে, দল আস্থা রাখলে গফরগাঁও ও পাগলা থানার মানুষের পরিপূর্ণ মুক্তি, শান্তি, নিরাপত্তাবিধান, মাদক নির্মূল, দুর্নীতি, দুঃশাসন, হিংসা-বিভেদ, হানাহানি, প্রতিহিংসার পরিবর্তে ক্ষমা, সৌহার্দ্য, সম্প্রতি, ভাতৃত্ব ও ভালবাসার মাধ্যমে দল-মতের উর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধ করবেন।”

এসময় আক্তারুজ্জামান বাচ্চু গফরগাঁও, পাগলার বেকার সমস্যার সমাধান, কর্মসংস্থান, শিল্পায়ন, শিক্ষা, স্ব্যাস্থ্য, অবকাঠামোর উন্নয়নসহ গফরগাঁও ও পাগলা থানাকে সারাদেশে একটি আদর্শ ও মডেল এলাকা হিসাবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।

তিনি বলেন, “গফরগাঁও ও পাগলার মানুষের ভাগ্যের সাথে আক্তারুজ্জামান বাচ্চুর ভাগ্য জড়িয়ে গেছে। গফরগাঁও- পাগলাবাসী ভালো থাকলে, আমি ভালো থাকব। কিন্তু তারা খারাপ থাকলে আমি ভালো থাকব।”

বিপুল সংখ্যক নারীসহ হাজার হাজার নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কান্দিপাড়া আস্কর আলী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বর্ণাঢ্য র‍্যালিটি শুরু হয়ে কান্দিপাড়া বাজার হয়ে কয়েক কিলোমিটার রাস্তা প্রদক্ষিণ করে আবার কান্দিপাড়া বাজারে এসে শেষ হয়।

কেকে/ আরআই
আরও সংবাদ   বিষয়:  গফরগাঁও   বিপ্লব ও সংহতি দিবস  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

মৌলভীবাজার-৪ আসনের প্রার্থীর ওপর হামলা
জামায়াতের পথসভায় অংশ নিয়ে বরখাস্ত হলেন পুলিশ কর্মকর্তা
রায়হানকে চিকিৎসায় সহায়তা দিল দশমিনা হিউম্যান ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন
বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ছিল জাতিকে পঙ্গু করার সুপরিকল্পিত ষড়যন্ত্র : হাজী ইয়াছিন
বগুড়ায় কনস্টেবলের কাছ থেকে খোয়া গেছে ১০ রাউন্ড গুলি

সর্বাধিক পঠিত

ঈশ্বরগঞ্জে মৃত্যুশয্যায় অসুস্থ ভাইকে দেখতে এসে হামলার শিকার
দর্শনার কেরু চিনিকলের সাবেক এমডিসহ দশ কর্মকর্তাকে শাস্তি
ছাত্ররাই দেশকে হানাদার ও স্বৈরাচারের হাত থেকে মুক্ত করেছে : হান্নান মাসউদ
দামুড়হুদায় শহীদ বুদ্ধিজীবী দিবসে নির্বাহী কর্মকর্তার ক্ষোভ
সোনাইমুড়ীতে ফসলি জমি রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close