বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৭ জুন ২০২৬
শিরোনাম: বিদায় ২০২৫, স্বাগত ২০২৬      ভারতের এক কূটনীতিকের সঙ্গে গোপনে বৈঠক হয়, রয়টার্সকে ডা. শফিকুর      খালেদা জিয়ার জানাজায় মারা যাওয়া ব্যক্তির পরিচয় মিলেছে      নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা, খোলা হচ্ছে প্যান্ডেল       হাদি হত্যার মূল আসামি ফয়সালের ভিডিওবার্তা এআই দিয়ে তৈরি নয়      জানাজা শেষে হেঁটে গন্তব্যে ফিরেছে মানুষ      স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া      
জাতীয়
রাজধানীর সাইন্সল্যাবে শান্ত মারিয়াম ইউনিভার্সিটির বাসে আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ৯:৪৪ পিএম

রাজধানীর সাইন্সল্যাব এলাকায় শান্ত মারিয়াম ইউনিভার্সিটির একটি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে।

সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ল্যাবএইড হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।

এদিকে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন।

তিনি বলেন, “খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে বাসটিতে কিভাবে আগুন লেগেছে এবং বাসে যাত্রী ছিল নাকি পার্কিং অবস্থায় ছিল, তা জানা যায়নি।”

খন্দকার রাশেদুজ্জামান নামে এক প্রত্যক্ষদর্শী জানান, “সাইন্সল্যাবের মিরপুর রোডে ল্যাবএইড হাসপাতালের সামনে একটি বাসে আগুন জ্বলতে দেখি। পুরো বাসে দাউদাউ করে আগুন জ্বলছিল। ভেতরে কেউ ছিল কিনা জানি না।”

এর আগে সোমবার ভোরে রাজধানীর মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকাতেও দুটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এদিকে সকাল আনুমানিক ৭টার দিকে রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালের সামনে দুটি ও মাইডাস সেন্টারের সামনে দুটি করে মোট চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ বিষয়ে ডিএমপির ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান জানিয়েছেন, “ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

এসব ঘটনার পরিপ্রেক্ষিতে ঢাকার সব ধর্মীয় প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার করেছে অন্তর্বর্তী সরকার। একইসঙ্গে ধর্মীয় সহাবস্থানে কোনোরূপ বিঘ্ন ঘটানোর প্রচেষ্টা হলে আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। 

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  রাজধানী   সাইন্সল্যাব   শান্ত মারিয়াম ইউনিভার্সিটি   আগুন  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close