সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫,
২৪ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
শিরোনাম: খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে মঙ্গলবার      এনসিপিকে বয়কট করে বিএনপিতে যোগ দিতে চান হাত হারানো সেই আতিক      নির্বাচন ও গণভোট আয়োজনে ইসি প্রস্তুত, প্রধান উপদেষ্টাকে সিইসি      কারসাজি করে পেঁয়াজের দাম বাড়ানো হয়েছে : কৃষি উপদেষ্টা      নতুনদের জন্য সুখবর, এক সপ্তাহে পাবেন মনিটাইজেশন যেভাবে      যেকোনো মূল্যে দুর্নীতির লাগাম টানতে হবে : তারেক রহমান      জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ আটক      
রাজধানী
রাজধানীতে একই রাতে দুই স্থানে অগ্নিকাণ্ড
নিজাম উদ্দিন, মোহাম্মদপুর (ঢাকা)
প্রকাশ: রোববার, ৯ নভেম্বর, ২০২৫, ২:৪৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মোহাম্মদপুর ও বংশালে আগুনে পুড়ল গাড়ি ও দোকানপাট, নাশকতার আশঙ্কা স্থানীয়দের রাজধানীতে একই রাতে দুটি স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (৮ নভেম্বর) দিবাগত রাতে মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকার ইউল্যাব বিশ্ববিদ্যালয় সংলগ্ন সেবা অটোমোবাইল গ্যারেজ এবং পুরান ঢাকার বংশাল এলাকায় দুটি পৃথক স্থানে আগুন লাগে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১২টা ৫০ মিনিটে মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় সেবা অটোমোবাইল গ্যারেজে আগুন লাগে। এতে গ্যারেজে থাকা ৪–৫টি গাড়ি পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। একই রাতে রাত ২টা ১০ মিনিটে বংশাল এলাকায় একটি অফিসে আগুন লাগে।

মোহাম্মদপুরের গ্যারেজ অগ্নিকাণ্ডে অন্তত ৫–৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন মালিক মো. জসিম। তিনি বলেন, “কিছু বুঝে ওঠার আগেই দেখি আগুনের ঝলকানি। মুহূর্তেই সব গাড়ি জ্বলে যায়।”

গ্যারেজের নিরাপত্তাকর্মী লোকমান বলেন, “আগুন লাগার সঙ্গে সঙ্গে দেখি তিনজন লোক একটি মোটরসাইকেল নিয়ে দ্রুত চলে যাচ্ছে। দুজন বাইকে উঠে যায়, আরেকজন পাশের ইকবাল টিম্বার ট্রেডার্সের দিক দিয়ে দৌড়ে পালায়। আমি ধরার চেষ্টা করেছিলাম, কিন্তু সে গেট দিয়ে পালিয়ে যায়।”

স্থানীয়রা জানান, আগুন লাগার কিছুক্ষণ পরই বিকট শব্দ শোনা যায়, যা সিলিন্ডার বিস্ফোরণের মতো মনে হয়েছিল। আশপাশের সিসিটিভি ফুটেজেও দেখা গেছে দুজন মোটরসাইকেলে দ্রুত চলে যাচ্ছে এবং একজন দৌড়ে পালিয়ে যাচ্ছে। ধারণা করা হচ্ছে এরাই আগুন লাগিয়ে পালিয়ে গেছে।

আগুনে পুড়ে যাওয়া গাড়িগুলোর মধ্যে একটি অ্যাম্বুলেন্সও ছিল। অ্যাম্বুলেন্সের মালিক সাগর বলেন, “আমার অ্যাম্বুলেন্সের দাম প্রায় ১০ লাখ টাকা। এটি মেরামতের জন্য গ্যারেজে রেখেছিলাম। এখন পুরোপুরি পুড়ে গেছে। এই গাড়ি দিয়েই অসুস্থ ও আহতদের সহযোগিতা করতাম—এখন কীভাবে চলব বুঝতে পারছি না। আমিও এই অ্যাম্বুলেন্সের আয় দিয়েই চলতাম।”

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার শাহজাহান হোসেন জানান, খবর পাওয়ার পর দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে একই রাতে পুরান ঢাকার বংশালে বিএনপি অফিসের পাশে চারতলা ভবনের নিচতলায় আল-নাসির মিষ্টির দোকানে আগুন লাগে। রাত ২টা ১০ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পাঁচ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার মো. শাহজাহান জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে জানা যায়নি, তবে কেউ হতাহত হয়নি।

এই ঘটনায় মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক বলেন, “কে বা কারা ককটেল বিস্ফোরণ বা পেট্রোলবোমা জাতীয় কিছু নিক্ষেপ করে আগুন লাগিয়ে পালিয়ে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তদন্ত চলছে, অপরাধীদের আইনের আওতায় আনা হবে।”

স্থানীয়দের দাবি, সম্প্রতি মোহাম্মদপুর এলাকায় এক সপ্তাহের ব্যবধানে তিন স্থানে অগ্নিকাণ্ড ঘটেছে—মিনা বাজার, কাদেরাবাদ হাউজিংয়ের বহুতল ভবন ও এবার বেড়িবাঁধের গ্যারেজে। ফলে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তাদের ধারণা, এসব আগুনের পেছনে নাশকতার পরিকল্পনা থাকতে পারে।

কেকে/এআর
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

চলতি সপ্তাহেই তফসিল
খালেদা জিয়াকে বিদেশে না নেওয়ার ভাবনা
ফের ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতি
খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে মঙ্গলবার
চট্টগ্রামে ৭ বছরের শিশুর নামে অপহরণ মামলা, তিন দিনেও মেলেনি মুক্তি

সর্বাধিক পঠিত

শ্রীমঙ্গলে জলমহাল ব্যবস্থাপনাসহ সার্বিক আইন-শৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা
রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে সহযোগিতা
বোয়ালমারীতে প্রতিষ্ঠান পর্যায়ে বই বিতরণ কার্যক্রম উদ্বোধন
একটি পক্ষ এখন ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ এর স্বপ্ন দেখছে : আতাউর রহমান
শান্ত-মারিয়াম ইউনিভার্সিটিতে ইসলামিক ফাইন্যান্স সেমিনার অনুষ্ঠিত

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close