সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫,
২৪ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
শিরোনাম: খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে মঙ্গলবার      এনসিপিকে বয়কট করে বিএনপিতে যোগ দিতে চান হাত হারানো সেই আতিক      নির্বাচন ও গণভোট আয়োজনে ইসি প্রস্তুত, প্রধান উপদেষ্টাকে সিইসি      কারসাজি করে পেঁয়াজের দাম বাড়ানো হয়েছে : কৃষি উপদেষ্টা      নতুনদের জন্য সুখবর, এক সপ্তাহে পাবেন মনিটাইজেশন যেভাবে      যেকোনো মূল্যে দুর্নীতির লাগাম টানতে হবে : তারেক রহমান      জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ আটক      
বিনোদন
স্কলাসটিকার উত্তরা শাখায় মঞ্চস্থ হল ‘হীরক রাজার দেশে’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ৭:৩৩ পিএম আপডেট: ০৮.১১.২০২৫ ৭:৪০ পিএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

নন্দিত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের কালজয়ী চলচ্চিত্র অবলম্বনে নাট্যরূপ পেয়েছে ‘হীরক রাজার দেশে’। স্কলাসটিকার প্রতিষ্ঠাতা ইয়াসমিন মুরশেদের প্রতি উৎসর্গ করে এ নাট্যানুষ্ঠান মঞ্চস্থ করা হয়েছে।

শুক্রবার (৭ অক্টোবর) স্কলাসটিকা উত্তরা সিনিয়র শাখার নাটক, সংগীত ও নৃত্যকলা ক্লাবের উদ্যোগে দুই দিনব্যাপী এ বার্ষিক নাট্যানুষ্ঠান শেষ হয়। 

স্কুলের এসটিএম মিলনায়তন প্রতিষ্ঠার রজত জয়ন্তী উদযাপনকে সামনে রেখে আয়োজিত এ নাট্যানুষ্ঠানের সমাপনী দিনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরেণ্য নাট্যব্যক্তিত্ব আবুল হায়াত, দিলারা জামান ও আফজাল হোসেন।

এ ছাড়াও প্রথম দিনের আয়োজনে উপস্থিত ছিলেন বেশ কয়েকজন নাট্য ও মিডিয়া ব্যক্তিত্ব। অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন স্কলাসটিকা উত্তরা সিনিয়র শাখা অধ্যক্ষ ফারাহ্ সোফিয়া আহমেদ।

‘হীরক রাজার দেশে’ নাটকটির নির্দেশনায় ছিলেন কাজী তৌফিকুল ইসলাম ইমন। প্রোডাকশন ম্যানেজারের দায়িত্ব পালন করেন শৈলী পারমিতা নীলপদ্ম। সঙ্গীত পরিচালনা করেন গাজী মুন্নোফ, ইলিয়াস খান ও পলাশ নাথ লোচন। নৃত্য পরিচালনায় ছিলেন শাম্মী ইয়াসমিন ঝিনুক ও ফরহাদ আহমেদ শামিম। 

নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন নাজিফা ওয়াযিহা আহমেদ, আরিয়াদ রহমান, আজিয়াদ রহমান, বাজনীন রহমান, মোহম্মদ সফির চৌধুরী, ফাহিম আহম্মেদ, সৈয়দ কাফশাত তাইয়ুশ হামদ ও তাজরীবা নওফাত প্রমুখ।

বিপুল সংখ্যক শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষক অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরিবেশিত মনোমুগ্ধকর অভিনয়, মনকাড়া গান ও নৃত্য উপভোগ করেন।

কেকে/এজে

আরও সংবাদ   বিষয়:  স্কলাসটিকা   হীরক রাজার দেশে   সত্যজিৎ রায়  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

চলতি সপ্তাহেই তফসিল
খালেদা জিয়াকে বিদেশে না নেওয়ার ভাবনা
ফের ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতি
খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে মঙ্গলবার
চট্টগ্রামে ৭ বছরের শিশুর নামে অপহরণ মামলা, তিন দিনেও মেলেনি মুক্তি

সর্বাধিক পঠিত

শ্রীমঙ্গলে জলমহাল ব্যবস্থাপনাসহ সার্বিক আইন-শৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা
রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে সহযোগিতা
বোয়ালমারীতে প্রতিষ্ঠান পর্যায়ে বই বিতরণ কার্যক্রম উদ্বোধন
একটি পক্ষ এখন ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ এর স্বপ্ন দেখছে : আতাউর রহমান
এনসিপিকে বয়কট করে বিএনপিতে যোগ দিতে চান হাত হারানো সেই আতিক

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close