সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫,
২৪ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
শিরোনাম: খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে মঙ্গলবার      এনসিপিকে বয়কট করে বিএনপিতে যোগ দিতে চান হাত হারানো সেই আতিক      নির্বাচন ও গণভোট আয়োজনে ইসি প্রস্তুত, প্রধান উপদেষ্টাকে সিইসি      কারসাজি করে পেঁয়াজের দাম বাড়ানো হয়েছে : কৃষি উপদেষ্টা      নতুনদের জন্য সুখবর, এক সপ্তাহে পাবেন মনিটাইজেশন যেভাবে      যেকোনো মূল্যে দুর্নীতির লাগাম টানতে হবে : তারেক রহমান      জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ আটক      
বিনোদন
পোশাক নিয়ে বিতর্কিত মন্তব্য, দেশ ছাড়লেন টিকটকার
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ২:৩১ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বরাবরের মতো এবারও আলোচনায় পাকিস্তানি টিকটকার ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সামিয়া হিজাব। নিজের পোশাক নিয়ে করা এক মন্তব্য ঘিরে তীব্র সমালোচনার মুখে দেশ ছেড়েছেন তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে সামিয়া বলেন, ‘সময়ের সঙ্গে তার পোশাকের ধরন পরিবর্তন হচ্ছে—কিন্তু এর জন্য দায়ী তিনি নন, দায় পাকিস্তানি সমাজের চিন্তাভাবনা।’

তার ভাষায়, ‘আমার পোশাক ছোট হচ্ছে, কারণ এই জাতির মানসিকতা ছোট।’

ভিডিওটিতে তিনি পাকিস্তানের জনগণ ও সরকারের ‘বিচারপ্রবণ মনোভাব’কে একহাত নেন। এরপর বলেন, ‘দেশের মানুষ আর সরকারের মানসিকতা এক; সবাই ভেতরে ভেতরে একই রকম। তাদের কারণে আমার জীবন অসহনীয় হয়ে উঠেছিল।’

সামিয়া হিজাব দাবি করেন, সমাজের সংকীর্ণ দৃষ্টিভঙ্গি ও নেতিবাচক মন্তব্যের কারণেই তিনি পাকিস্তান ছেড়ে যেতে বাধ্য হয়েছেন।
 
নিজের পরিস্থিতির সঙ্গে ইউটিউবার রাজাব বাট-এর অভিজ্ঞতার তুলনাও টানেন তিনি। বলেন, ‘রাজাব বাটের সঙ্গেও একই কাজ করেছে সবাই। তাকেও বাধ্য হয়ে দেশ ছাড়তে হয়েছে।’

যদিও সামিয়া বিদেশে আছেন বলে নিশ্চিত করেছেন, তবে সেটি অস্থায়ী ভ্রমণ না স্থায়ীভাবে দেশত্যাগ—তা স্পষ্ট করেননি।

অনেকেই মনে করছেন, সামাজিক মাধ্যমে চলমান সমালোচনা ও হুমকির কারণেই দেশ ছাড়তে হয়েছে এই টিকটকারকে।

কেকে/এজে
আরও সংবাদ   বিষয়:  পোশাক নিয়ে বিতর্ক   টিকটকার  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

চলতি সপ্তাহেই তফসিল
খালেদা জিয়াকে বিদেশে না নেওয়ার ভাবনা
ফের ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতি
খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে মঙ্গলবার
চট্টগ্রামে ৭ বছরের শিশুর নামে অপহরণ মামলা, তিন দিনেও মেলেনি মুক্তি

সর্বাধিক পঠিত

শ্রীমঙ্গলে জলমহাল ব্যবস্থাপনাসহ সার্বিক আইন-শৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা
রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে সহযোগিতা
বোয়ালমারীতে প্রতিষ্ঠান পর্যায়ে বই বিতরণ কার্যক্রম উদ্বোধন
একটি পক্ষ এখন ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ এর স্বপ্ন দেখছে : আতাউর রহমান
শান্ত-মারিয়াম ইউনিভার্সিটিতে ইসলামিক ফাইন্যান্স সেমিনার অনুষ্ঠিত

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close