বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৭ জুন ২০২৬
শিরোনাম: বিদায় ২০২৫, স্বাগত ২০২৬      ভারতের এক কূটনীতিকের সঙ্গে গোপনে বৈঠক হয়, রয়টার্সকে ডা. শফিকুর      খালেদা জিয়ার জানাজায় মারা যাওয়া ব্যক্তির পরিচয় মিলেছে      নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা, খোলা হচ্ছে প্যান্ডেল       হাদি হত্যার মূল আসামি ফয়সালের ভিডিওবার্তা এআই দিয়ে তৈরি নয়      জানাজা শেষে হেঁটে গন্তব্যে ফিরেছে মানুষ      স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া      
স্বাস্থ্য
সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান
সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ৮:৫২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নানা অনিয়মের অভিযোগে ঢাকার সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে দুদক সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-২’-এর সহকারী পরিচালক আরিফ আহম্মদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

এ সময় দুদক সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-২’-এর উপসহকারী পরিচালক বিলকিস বানু ও কনস্টেবল সোহেল রানা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে আরিফ আহম্মদ বলেন, ‘আমাদের কাছে অভিযোগ ছিল- টিকিট কাটার সময় অতিরিক্ত টাকা আদায়, ওষুধ বিতরণের টাকা আদায় ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অনুপস্থিতিসহ নানা অভিযোগ। আমরা সিভিলে মোটামুটি সবকিছু দেখেছি। এর মধ্যে স্বাস্থ্য কর্মকর্তাকে অনুপস্থিত পেয়েছি।’

তিনি আরও বলেন, ‘এছাড়া আরও দুয়েকজন কর্মকর্তাকে অনুপস্থিত পেয়েছি। তাদের সঙ্গে আমরা কথা বলেছি। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডিজির সঙ্গে মিটিংয়ে আছেন। এছাড়া ওষুধ বিতরণ ও টিকিট নেওয়ার বিষয়ে কোনো ব্যত্যয় আমরা পাইনি। তবে, সবচেয়ে যে বিষয়টি খারাপ লেগেছে, এখানকার টয়লেটসহ সব জায়গা ব্যাপক অপরিচ্ছন্ন। আমরা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার ইলেক্ট্রনিক হাজিরার কপি নিয়েছি। এসব বিষয়গুলো নিয়েই আমরা রিপোর্ট জমা দেব।’

কেকে/ এমএ


আরও সংবাদ   বিষয়:  সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স   দুদকের অভিযান  
মতামত লিখুন:
Loading...
Loading...

স্বাস্থ্য- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close