সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫,
১ পৌষ ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
শিরোনাম: ওসমান হাদিকে সিঙ্গাপুর নেওয়া হবে সোমবার      ছাত্ররাই দেশকে হানাদার ও স্বৈরাচারের হাত থেকে মুক্ত করেছে : হান্নান মাসউদ      বাঁচল বহু প্রাণ : সিডনির হামলাকারীর অস্ত্র কেড়ে নিলেন নিরস্ত্র ব্যক্তি      তফসিল ঘোষণার পরদিন এমন ঘটনা মাথায় বাজ পড়ার মতো : সিইসি      হাদিকে গু‌লি ক‌রে ফয়সাল, মোটরসাইকেল চালায় আলমগীর      হাদির ওপর হামলাকারী মূল আসামি দেশেই আছে : ডিএমপি      সুদানে শান্তিরক্ষা মিশনে নিহতসহ ১৪ বাংলাদেশির পরিচয় প্রকাশ      
অর্থনীতি
আবুল কালামের পরিবারকে মিডল্যান্ড ব্যাংকের আর্থিক সহায়তা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ৮:২৬ পিএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

মিডল্যান্ড ব্যাংক পিএলসি পরিবারের পক্ষ থেকে গত ২৭ অক্টোবর মেট্রোরেল পিলারের বেয়ারিং প্যাড দুর্ঘটনায় নিহত আবুল কালামের পরিবারকে ১৫ লক্ষ টাকার আর্থিক সহায়তা করা হয়েছে।

ব্যাংক সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের (সিএসআর) অংশ হিসেবে ব্যাংকের ইসলামি ব্যাংকিং ফান্ড হতে ৫ লক্ষ টাকার আর্থিক সহায়তা করে। অবশিষ্ট ১০ লক্ষ টাকা মিডল্যান্ড ব্যাংক পরিবারের পক্ষ থেকে দেওয়া হয়। 

বৃহস্পতিবার (৬ নভেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে আবুল কালামের সহধর্মিনী আইরিন আকতার প্রিয়ার কাছে আর্থিক সহায়তার প্রয়োজনীয় ডকুমেন্ট হস্তান্তর করেন মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আহসান-উজ জামান। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান হিসাব কর্মকর্তা দিদারুল ইসলাম, ইসলামী ব্যাংকিং বিভাগের প্রধান সৈয়দ সাকিবুজ্জামান প্রমুখ।

প্রদেয় আর্থিক সহায়তার অর্থে মিডল্যান্ড ব্যাংক পরিবারের পক্ষ হতে আবুল কালামের নাবালক সন্তান আবদুল্লাহ আবরার (৪) ও পারিশা মারিয়াম সুরার (৩) নামে ব্যাংকের ইসলামি ব্যাংকিং উইন্ডো মিডল্যান্ড ব্যাংক সালাম’-এর আওতায় প্রতিটি সাড়ে ৭ লক্ষ টাকা সমমূল্যের দুইটি মাসিক মুনাফা জিম্মাদার আমানত হিসাব খোলা হয়, যার প্রাপ্ত মুনাফা হতে প্রতি মাসে তারা তাদের পারিবারিক বিভিন্ন ব্যয় পরিচালনা করতে পারবে। 

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  আবুল কালাম   মিডল্যান্ড ব্যাংক   আর্থিক সহায়তা   বেয়ারিং প্যাড দুর্ঘটনা  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

মৌলভীবাজার-৪ আসনের প্রার্থীর ওপর হামলা
জামায়াতের পথসভায় অংশ নিয়ে বরখাস্ত হলেন পুলিশ কর্মকর্তা
রায়হানকে চিকিৎসায় সহায়তা দিল দশমিনা হিউম্যান ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন
বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ছিল জাতিকে পঙ্গু করার সুপরিকল্পিত ষড়যন্ত্র : হাজী ইয়াছিন
বগুড়ায় কনস্টেবলের কাছ থেকে খোয়া গেছে ১০ রাউন্ড গুলি

সর্বাধিক পঠিত

ঈশ্বরগঞ্জে মৃত্যুশয্যায় অসুস্থ ভাইকে দেখতে এসে হামলার শিকার
দর্শনার কেরু চিনিকলের সাবেক এমডিসহ দশ কর্মকর্তাকে শাস্তি
ছাত্ররাই দেশকে হানাদার ও স্বৈরাচারের হাত থেকে মুক্ত করেছে : হান্নান মাসউদ
দামুড়হুদায় শহীদ বুদ্ধিজীবী দিবসে নির্বাহী কর্মকর্তার ক্ষোভ
সোনাইমুড়ীতে ফসলি জমি রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close