সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫,
১ পৌষ ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
শিরোনাম: ওসমান হাদিকে সিঙ্গাপুর নেওয়া হবে সোমবার      ছাত্ররাই দেশকে হানাদার ও স্বৈরাচারের হাত থেকে মুক্ত করেছে : হান্নান মাসউদ      বাঁচল বহু প্রাণ : সিডনির হামলাকারীর অস্ত্র কেড়ে নিলেন নিরস্ত্র ব্যক্তি      তফসিল ঘোষণার পরদিন এমন ঘটনা মাথায় বাজ পড়ার মতো : সিইসি      হাদিকে গু‌লি ক‌রে ফয়সাল, মোটরসাইকেল চালায় আলমগীর      হাদির ওপর হামলাকারী মূল আসামি দেশেই আছে : ডিএমপি      সুদানে শান্তিরক্ষা মিশনে নিহতসহ ১৪ বাংলাদেশির পরিচয় প্রকাশ      
অর্থনীতি
আইএসও সনদ পেল কমিউনিটি ব্যাংক বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ৮:১৭ পিএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি সম্প্রতি আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইএসও ২৭০০১:২০২২ সার্টিফিকেট অর্জন করেছে।

রি-সার্টিফিকেশন অডিট পরিচালনা করে ইউনাইটেড কিংডম অ্যাক্রেডিটেশন সার্ভিস (ইউকেএএস) কর্তৃক স্বীকৃত ইন্টারটেক বাংলাদেশ। এর মাধ্যমে ব্যাংক তার তথ্য নিরাপত্তা ব্যবস্থাপনা ব্যবস্থার সর্বোচ্চ মান বজায় রাখার স্বীকৃতি পুনরায় ধরে রাখলো।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ে সার্টিফিকেট হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদতের হাতে সার্টিফিকেট তুলে দেন ইন্টারটেক বাংলাদেশের সিনিয়র ম্যানেজার (কমপ্লায়েন্স) এমএম মোর্শেদ।

এই সাফল্য কমিউনিটি ব্যাংকের ডিজিটাল ও আইটি প্ল্যাটফর্মে তথ্যের গোপনীয়তা, সততা ও পর্যাপ্ততা নিশ্চিত করার প্রতিশ্রুতি প্রমাণ করে। এটি সাইবার নিরাপত্তা হুমকি, নিয়ন্ত্রক প্রয়োজনীয়তা ও প্রযুক্তিগত উন্নয়নের সঙ্গে খাপ খাইয়ে চলার ব্যাংকের সক্রিয় দৃষ্টিভঙ্গিরও প্রতিফলন।

আইএসওর এই স্বীকৃতির বিষয়ে দেওয়া প্রতিক্রিয়ায় কিমিয়া সাআদত বলেন, ‘আইএসও ২৭০০১:২০২২ সার্টিফিকেশন অর্জন আমাদের গ্রাহক তথ্যের সুরক্ষায় দৃঢ় প্রতিশ্রুতি ও আধুনিক, নিরাপদ ব্যাংকিং সেবা প্রদানের সক্ষমতার প্রতিফলন। এই মাইলফলক আমাদের আরও উদ্ভাবন ও নিরবিচ্ছিন্ন উন্নয়নের পথকে আরও বেশি অনুপ্রাণিত করবে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের সিআইটিও, হেড অব ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ও ডেপুটি হেড অব আরএমডি মো. তানজীম মোরশেদ ভুঁইয়া; হেড অব কর্পোরেট ব্যাংকিং ও হেড অব বিজনেস (ব্রাঞ্চ) ড. মো. আরিফুল ইসলাম; হেড অব এডিসি ও হেড অব এমডি’জ কো-অর্ডিনেশন টিম মো. মামুন উর রহমান; ইন্টারটেক সাউথ এশিয়ার হেড অফ আইটি নুরুল ইসলাম চৌধুরী; ইন্টারটেক বাংলাদেশের সিনিয়র ম্যানেজার (সিস্টেম সার্টিফিকেশন) ফরহাদ আহমেদ ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (বিজনেস অ্যাসিওরেন্স) স্মিথা টুম্পা বাড়ৈ।

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ বাংলাদেশ ব্যাংকের আইসিটি সিকিউরিটি গাইডলাইন এবং বিশ্বের সর্বোত্তম আইটি সিকিউরিটি কার্যক্রমের সঙ্গে সামঞ্জস্য রেখে নিরাপদ ডিজিটাল ব্যাংকিং সমাধানে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। এর ফলে, গ্রাহকের আস্থা ও পরিচালনাগত শ্রেষ্ঠত্ব আরও সুদৃঢ় হচ্ছে।

কেকে/ এমএ
আরও সংবাদ   বিষয়:  আইএসও সনদ   কমিউনিটি ব্যাংক বাংলাদেশ  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

মৌলভীবাজার-৪ আসনের প্রার্থীর ওপর হামলা
জামায়াতের পথসভায় অংশ নিয়ে বরখাস্ত হলেন পুলিশ কর্মকর্তা
রায়হানকে চিকিৎসায় সহায়তা দিল দশমিনা হিউম্যান ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন
বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ছিল জাতিকে পঙ্গু করার সুপরিকল্পিত ষড়যন্ত্র : হাজী ইয়াছিন
বগুড়ায় কনস্টেবলের কাছ থেকে খোয়া গেছে ১০ রাউন্ড গুলি

সর্বাধিক পঠিত

ঈশ্বরগঞ্জে মৃত্যুশয্যায় অসুস্থ ভাইকে দেখতে এসে হামলার শিকার
দর্শনার কেরু চিনিকলের সাবেক এমডিসহ দশ কর্মকর্তাকে শাস্তি
ছাত্ররাই দেশকে হানাদার ও স্বৈরাচারের হাত থেকে মুক্ত করেছে : হান্নান মাসউদ
দামুড়হুদায় শহীদ বুদ্ধিজীবী দিবসে নির্বাহী কর্মকর্তার ক্ষোভ
সোনাইমুড়ীতে ফসলি জমি রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close