সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫,
১ পৌষ ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
শিরোনাম: ওসমান হাদিকে সিঙ্গাপুর নেওয়া হবে সোমবার      ছাত্ররাই দেশকে হানাদার ও স্বৈরাচারের হাত থেকে মুক্ত করেছে : হান্নান মাসউদ      বাঁচল বহু প্রাণ : সিডনির হামলাকারীর অস্ত্র কেড়ে নিলেন নিরস্ত্র ব্যক্তি      তফসিল ঘোষণার পরদিন এমন ঘটনা মাথায় বাজ পড়ার মতো : সিইসি      হাদিকে গু‌লি ক‌রে ফয়সাল, মোটরসাইকেল চালায় আলমগীর      হাদির ওপর হামলাকারী মূল আসামি দেশেই আছে : ডিএমপি      সুদানে শান্তিরক্ষা মিশনে নিহতসহ ১৪ বাংলাদেশির পরিচয় প্রকাশ      
আইন-আদালত
ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন মেঘনার কৃতি সন্তান রতন
মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ৫:০৬ পিএম
মোহাম্মদ সাইফ উদ্দিন রতন

মোহাম্মদ সাইফ উদ্দিন রতন

কুমিল্লার মেঘনা উপজেলার কৃতি সন্তান, আইনজীবী মোহাম্মদ সাইফ উদ্দিন রতন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন। 

মঙ্গলবার (৪ নভেম্বর) আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এ নিয়োগ দেওয়া হয়। 

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী সাইফ উদ্দিন রতন কুমিল্লা জেলা আইনজীবী সমিতির একজন সদস্য এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিনের আইনজীবী জীবনে তিনি নিষ্ঠা, দক্ষতা ও সততার সঙ্গে কাজ করে সমাজে বিশেষ মর্যাদা অর্জন করেছেন।

সাইফ উদ্দিন রতনের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার মেঘনা উপজেলার মানিকারচর ইউনিয়নের জলারপাড় নয়াগাঁও গ্রামে। তার পিতা মরহুম মো. রমিজ উদ্দিন ছিলেন এলাকার একজন সমাজসেবক ও শিক্ষানুরাগী ব্যক্তি।

নিজ জেলার সন্তান দেশের এমন একটি গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত হওয়ায় মেঘনা উপজেলায় বইছে আনন্দের বন্যা। স্থানীয় জনসাধারণ, শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক নেতা ও পেশাজীবীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দনে ভাসাচ্ছেন।

মেঘনা উপজেলা বাসিন্দারা বলছেন, ‘সাইফ উদ্দিন রতনের এ সাফল্য শুধু পরিবারের গর্ব নয়, পুরো উপজেলার জন্য এক গৌরবের বিষয়।’

তার মতো যোগ্য ও সৎ আইনজীবী দেশের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পাওয়ায় আইনের শাসন প্রতিষ্ঠায় নতুন উদ্যম যোগ হবে বলে তারা আশা প্রকাশ করেছেন।

সাইফ উদ্দিন রতনের সহকর্মীরা জানান, তিনি পেশাগত জীবনে অত্যন্ত দায়িত্বশীল, অধ্যবসায়ী ও মানবিক মননের মানুষ। ন্যায়বিচার প্রতিষ্ঠা ও আইনের সঠিক প্রয়োগে তার অবদান ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

দেশের সর্বোচ্চ আদালতের গুরুত্বপূর্ণ এই পদে মেঘনার একজন প্রতিনিধির নিয়োগ স্থানীয়দের মধ্যে যেমন গর্বের, তেমনি অনুপ্রেরণারও।

কেকে/এমএ
আরও সংবাদ   বিষয়:  ডেপুটি অ্যাটর্নি জেনারেল   মেঘনা   মোহাম্মদ সাইফ উদ্দিন রতন  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

মৌলভীবাজার-৪ আসনের প্রার্থীর ওপর হামলা
জামায়াতের পথসভায় অংশ নিয়ে বরখাস্ত হলেন পুলিশ কর্মকর্তা
রায়হানকে চিকিৎসায় সহায়তা দিল দশমিনা হিউম্যান ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন
বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ছিল জাতিকে পঙ্গু করার সুপরিকল্পিত ষড়যন্ত্র : হাজী ইয়াছিন
বগুড়ায় কনস্টেবলের কাছ থেকে খোয়া গেছে ১০ রাউন্ড গুলি

সর্বাধিক পঠিত

ঈশ্বরগঞ্জে মৃত্যুশয্যায় অসুস্থ ভাইকে দেখতে এসে হামলার শিকার
দর্শনার কেরু চিনিকলের সাবেক এমডিসহ দশ কর্মকর্তাকে শাস্তি
ছাত্ররাই দেশকে হানাদার ও স্বৈরাচারের হাত থেকে মুক্ত করেছে : হান্নান মাসউদ
দামুড়হুদায় শহীদ বুদ্ধিজীবী দিবসে নির্বাহী কর্মকর্তার ক্ষোভ
সোনাইমুড়ীতে ফসলি জমি রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন

আইন-আদালত- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close