সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫,
১ পৌষ ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
শিরোনাম: ওসমান হাদিকে সিঙ্গাপুর নেওয়া হবে সোমবার      ছাত্ররাই দেশকে হানাদার ও স্বৈরাচারের হাত থেকে মুক্ত করেছে : হান্নান মাসউদ      বাঁচল বহু প্রাণ : সিডনির হামলাকারীর অস্ত্র কেড়ে নিলেন নিরস্ত্র ব্যক্তি      তফসিল ঘোষণার পরদিন এমন ঘটনা মাথায় বাজ পড়ার মতো : সিইসি      হাদিকে গু‌লি ক‌রে ফয়সাল, মোটরসাইকেল চালায় আলমগীর      হাদির ওপর হামলাকারী মূল আসামি দেশেই আছে : ডিএমপি      সুদানে শান্তিরক্ষা মিশনে নিহতসহ ১৪ বাংলাদেশির পরিচয় প্রকাশ      
দেশজুড়ে
বিএনপির ভাবমূর্তি ক্ষুন্ন করার অভিযোগে সংবাদ সম্মেলন
নালিতাবাড়ী, (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ৭:১৩ পিএম আপডেট: ৩০.১০.২০২৪ ৭:৩২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

শেরপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও নালিতাবাড়ী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক নুরুল আমীন মিথ্যা, অসত্য ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করার প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন নালিতাবাড়ী উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বুধবার (৩০ অক্টোবর) দুপুরে নালিতাবাড়ী পৌর শহরের শহীদ মিনার মুক্তিযোদ্ধা মঞ্চ প্রাঙ্গণে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

উপজেলা বিএনপির একাংশের পৌর বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক মেয়র ভিপি আনোয়ার হোসেন এতে সভাপতিত্ব করেন।

পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম রিপণের সঞ্চালনায় এতে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান লিটন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও নালিতাবাড়ী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক নুরুল আমীন সম্প্রতি বিএনপির নামে বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগের দাবীতে বিক্ষোভ মিছিল বের করেন ও মনগড়া কর্মসুচী ঘোষণা করেন। এতে দলের ভাবমুর্তি ক্ষুন্ন হয়েছে। পরবর্তীতে এমন মনগড়া কর্মসুচী গ্রহনের দুঃসাহস দেখালে তার বিরুদ্ধে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে।

সম্মেলনে আরো জানানো হয়, গত ২৮ অক্টোবর সংবাদ সম্মেলন করে সাবেক আহবায়ক নুরুল আমীন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা ও সহকারী কমিশনার (ভুমি) মো. আনিসুর রহমানের অপসারণের দাবি জানান এবং স্থানীয় কয়েকজন বিএনপি নেতা চাঁদাবাজীতে লিপ্ত রয়েছেন বলে উল্লেখ করেন। এছাড়াও দলের কারও সঙ্গে যোগাযোগ না করে একক ভাবে বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে গত ২৭ অক্টোবর বিক্ষোভ কর্মসুচী ঘোষণা করেন। একই দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা অবৈধভাবে বালু উত্তোলনের পক্ষে ও বিপক্ষে বালু উত্তোলনকারীদের সমাবেশ হওয়ার কথা গোপনে জানতে পেরে ওই সমাবেশকে ঘিরে শহরে ১৪৪ ধারা জারি করেন। ফলে ওই কর্মসুচী ও একই দিনে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসুচীও বন্ধ হয়ে যায়। এতে তিনি দলের ইমেজ ক্ষুন্ন করেছেন।

তারা জানান, উপজেলা প্রশাসনকে আমাদের প্রতিপক্ষ বানিয়েছেন নুরুল আমীন। কেন্দ্রীয় বিএনপির ঘোষণা অনুযায়ী প্রশাসনের সঙ্গে কোন প্রকার বৈরিতা নয়, বন্ধুত্বের মাধ্যমে আমরা কাজ করতে চাই। তিনি দলীয় সীমা লংঘন ও দলকে যে ইমেজ সঙ্কটে ফেলেছেন এজন্য আমরা জেলা বিএনপির নেতাকর্মীদের কাছে তার বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছি।
এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক নেতা দুলাল হোসেন, গোলাম কিবরিয়া মাকসিম, জাহাঙ্গীর আলম, ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী, মানিক মিয়া, আনোয়ার হোসেন, ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অংঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

কেকে/এমআই
আরও সংবাদ   বিষয়:  শেরপুর   বিএনপি   সংবাদ সম্মেলন  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

মৌলভীবাজার-৪ আসনের প্রার্থীর ওপর হামলা
জামায়াতের পথসভায় অংশ নিয়ে বরখাস্ত হলেন পুলিশ কর্মকর্তা
রায়হানকে চিকিৎসায় সহায়তা দিল দশমিনা হিউম্যান ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন
বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ছিল জাতিকে পঙ্গু করার সুপরিকল্পিত ষড়যন্ত্র : হাজী ইয়াছিন
বগুড়ায় কনস্টেবলের কাছ থেকে খোয়া গেছে ১০ রাউন্ড গুলি

সর্বাধিক পঠিত

ঈশ্বরগঞ্জে মৃত্যুশয্যায় অসুস্থ ভাইকে দেখতে এসে হামলার শিকার
দর্শনার কেরু চিনিকলের সাবেক এমডিসহ দশ কর্মকর্তাকে শাস্তি
ছাত্ররাই দেশকে হানাদার ও স্বৈরাচারের হাত থেকে মুক্ত করেছে : হান্নান মাসউদ
দামুড়হুদায় শহীদ বুদ্ধিজীবী দিবসে নির্বাহী কর্মকর্তার ক্ষোভ
সোনাইমুড়ীতে ফসলি জমি রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close