মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬,
২৬ ফাল্গুন ১৪৩২
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
শিরোনাম: বিদায় ২০২৫, স্বাগত ২০২৬      ভারতের এক কূটনীতিকের সঙ্গে গোপনে বৈঠক হয়, রয়টার্সকে ডা. শফিকুর      খালেদা জিয়ার জানাজায় মারা যাওয়া ব্যক্তির পরিচয় মিলেছে      নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা, খোলা হচ্ছে প্যান্ডেল       হাদি হত্যার মূল আসামি ফয়সালের ভিডিওবার্তা এআই দিয়ে তৈরি নয়      জানাজা শেষে হেঁটে গন্তব্যে ফিরেছে মানুষ      স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া      
আন্তর্জাতিক
এবার কানাডার ওপরও শুল্ক স্থগিত করলেন ট্রাম্প
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:০০ এএম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মেক্সিকোর পর এবার কানাডার ওপর আরোপিত শুল্ক সাময়িকভাবে স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

সোমবার ( ৩ ফেব্রুয়ারি) এই ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রয়টার্স জানায়, মঙ্গলবার থেকে কানাডার ওপর ২৫ শতাংশ শুল্ক কার্যকরের কথা ছিল। কিন্তু তার কয়েক ঘণ্টা আগে ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এই আলাপের পর শুল্ক আরোপ স্থগিতের বিষয়ে তাদের মধ্যে সমঝোতা হয়।

জানা গেছে, অবৈধ অভিবাসী ও মাদক পাচার ঠেকাতে সীমান্ত এলাকায় কঠোর ব্যবস্থা নেওয়া বিষয়ে সম্মত হওয়ায় কানাডার ওপর শুল্ক সাময়িকভাবে ৩০ দিনের জন্য স্থগিত করেন ট্রাম্প। 

মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, কানাডা উত্তর সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে রাজি হয়েছে। ফেনটানিলের মতো ক্ষতিকর মাদক পাচার বন্ধের আশ্বাস দিয়েছে।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, ট্রাম্পের সঙ্গে ভালো আলোচনার পর কানাডা উত্তর সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় ১০ হাজারে সেনা মোতায়েন করবে। মাদক পাচারকারীদের সন্ত্রাসীর তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। ফেনটানিলের পাচার রোধে একজন ফেনটানিল জার নিয়োগ করা হবে। অর্থ পাচারও বন্ধ করা হবে।

এর আগে, সীমান্তে নিরাপত্তা জোরদারের শর্তে মেক্সিকোর ওপর আরোপিত শুল্ক এক মাসের জন্য স্থগিত করেন ট্রাম্প। এ বিষয়ে তিনি বলেন, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবামের সঙ্গে খুবই বন্ধুত্বপূর্ণ আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে ১০ হাজার সেনা পাঠাতে রাজি হয়েছেন শেইনবাম। মেক্সিকোতে শুল্ক আরোপ স্থগিত করা হয়েছে। 

ক্লাউডিয়া শেইনবাম জানান, আলোচনার পরই ট্রাম্প শুল্ক স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন। তবে এর সঙ্গে একটি শর্তও জুড়ে দিয়েছেন ট্রাম্প। মেক্সিকোকে সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, অবৈধ মাদক, যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারে। শর্তগুলো বাস্তবায়নে কাজ শুরু হয়েছে। 

কেকে/এআর
আরও সংবাদ   বিষয়:  শুল্ক স্থগিত   ডোনাল্ড ট্রাম্প   মার্কিন প্রেসিডেন্ট  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

নিষেধাজ্ঞা অমান্য করে আতশবাজি, মিরপুরে বহুতল ভবনে আগুন
ভারতের সঙ্গে জামায়াতের গোপন যোগাযোগ
সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান
সংকট পেরিয়ে সম্ভাবনার বছর ২০২৬
কমলো জ্বালানি তেলের মূল্য

সর্বাধিক পঠিত

খালেদা জিয়ার জানাজায় মারা যাওয়া ব্যক্তির পরিচয় মিলেছে
মেঘনার স্কুল–কলেজের শিক্ষার্থীর নেশার পেছনে ‘মান্নান সিন্ডিকেট’
শা এসোসিয়েটসের বেস্ট এমপ্লয়ি অ্যাওয়ার্ড অনুষ্ঠান
বিদায় ২০২৫, স্বাগত ২০২৬
গাকৃবি গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের নতুন ডিন অধ্যাপক তোফাজ্জল ইসলাম

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close