বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬,
২৯ মাঘ ১৪৩২
বাংলা English
ই-পেপার

বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম: কুষ্টিয়ায় ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরি      কোন কেন্দ্রে ভোট দেবেন তারেক রহমান?      ভোট না দিলে ঘরবাড়ি পোড়ানোর হুমকি, বিএনপির মুন্সী বহিষ্কার      জনমত বাক্সে প্রধান উপদেষ্টাকে সাধারণ মানুষের ৪০ হাজার চিঠি      হঠাৎ হাসপাতালে ভর্তি রিজভী      ভোটের ফল যাই হোক—জাতির বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দিন       প্রাণ শঙ্কায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির ‘বিদ্রোহী প্রার্থী’      
সাহিত্য
প্রকাশিত হচ্ছে মুহাম্মাদ রিয়াদের কাব্যগ্রন্থ
সাহিত্য ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫, ৫:২১ পিএম

অমর একুশে বইমেলা-২০২৫ এ প্রকাশিত হতে যাচ্ছে মুহাম্মাদ রিয়াদ উদ্দিন -এর প্রথম কাব্যগ্রন্থ ‘বেথলেহেমের বুকের বারুদ’। বইটি প্রকাশিত হবে বয়ান পাবলিকেশন্স, ঢাকা থেকে।  পাওয়া যাবে সোহরাওয়ার্দী উদ্যানে মক্তব প্রকাশনের ৪০ নং স্টলে এবং ০১৮২০৯৩৭৮৫১ নাম্বারে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম বা কল করে।

কাব্যগ্রন্থটিতে ফিলিস্তিন, প্রেম ও ফ্যাসিবাদী সময়ের এক নান্দনিক বয়ান। ভূমিকা লিখেছেন বহুমাত্রিক প্রতিভার অধিকারী, বিশিষ্ট কবি, সব্যসাচী লেখক,  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সর্বজন শ্রদ্ধেয় অধ্যাপক ড. মহীবুল আজিজ। তিনি বলেন, মুহাম্মাদ রিয়াদ উদ্দিনের ‘বেথলেহেমের বুকের বারুদ’ তার তরুণ হৃদয়ের আবেগ ও রক্তক্ষরণের প্রকাশ। বর্তমান বিশ্ব এক অগ্নিগর্ভ গোলার্ধ হয়ে উঠেছে এবং কালক্রমে যেন এক ভয়ংকর অগ্নুৎপাতের দিকে তা ধাবমান। রিয়াদের কবিতায় সেই তাপের আভা ও আঁচ টের পাওয়া যাচ্ছে।

বাংলাদেশের কবিতায় একসময় ফররুখ আহমদ আরবি-ফারসি ও ইতিহাস-ঐতিহ্যের কাব্য ব্যবহারের কৃতিত্ব দেখিয়েছিলেন। মুহাম্মাদ রিয়াদ উদ্দিন শেকড় সন্ধানী, তার জাতিসত্তার সমগ্র শাণিত ইতিহাস-ঐতিহ্যের প্রতি গভীর অনুরাগী। রিয়াদ উদ্দিনের কবিতায় মধ্যপ্রাচ্য একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। তাছাড়া সমকালীন জীবনের বিবিধ সংকটেও তার কাব্যিক সাড়া লক্ষ করবার মতো। তরুণ প্রতিশ্রুতিশীল কবি মুহাম্মাদ রিয়াদ উদ্দিন তার কাব্য-অভিযাত্রায় নিঃসন্দেহে সফলতার দেখা পাবেন এমন আশা করা-ই যায়।

মুহাম্মাদ রিয়াদ উদ্দিন কাব্যগ্রন্থ প্রকাশ করার আগে একজন কবি হিসেবে পাঠক মহলে নিজেকে বেশ সমাদৃত করেছেন, তারপর কাব্যগ্রন্থ প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছেন। কাব্যগ্রন্থটি সম্পর্কে বাংলাদেশের বিশিষ্ট প্রতীকবাদী কবি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সুজন আরিফ বলেন, কবিতার করদ রাজ্যে মুহাম্মাদ রিয়াদ উদ্দিন এক পরিশ্রমী প্রজা। এই প্রজার প্রথম চাষাবাদকৃত ফসল ‘বেথলেহেমের বুকের বারুদ’। মধ্যপ্রাচ্য পেরিয়ে এই বারুদ ছড়িয়ে পড়েছে বঙ্গীয় জনপদে। ফ্যাসিবাদি সময়ের পাটাতনে প্রেমের শরাব পান করে রিয়াদ উদ্দিন বারুদ এবং ভালোবাসার এক অভিনব মিশ্রণ ঘটিয়েছেন।

উল্লেখ্য, মুহাম্মাদ রিয়াদ উদ্দিন নিঝুম দ্বীপের দেশ নোয়াখালীর সবুজ-শ্যামল ও অনিন্দ্য সুন্দর উপজেলা সুবর্ণচরে জন্মগ্রহণ করেন। পড়ালেখা করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে। দীর্ঘ সময় ধরে নিয়মিত লিখছেন দেশের বিভিন্ন জাতীয় পত্রিকায়। যার মাঝে দৈনিক ইত্তেফাক, কালের কণ্ঠ, প্রথম আলো, নয়াদিগন্ত, কালবেলা, খোলা কাগজ, দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস ও দ্য ডেইরি অবজারভার উল্লেখযোগ্য। কবিতা, কলাম, গল্প, প্রবন্ধ ও ফিচার প্রভৃতিসহ বিভিন্ন বিষয়ে লিখলেও মূলত তার বিশেষ আগ্রহ ও স্বাতন্ত্র্যবোধ কবিতার প্রতি। ‘বেথলেহেমের বুকের বারুদ’ এটি তার প্রথম কাব্যগ্রন্থ।

কেকে/এএম
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

কুষ্টিয়ায় ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরি
সখীপুরে উপসচিবের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি আসনে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা, ভোটের অঙ্কে নতুন সমীকরণ
কোন কেন্দ্রে ভোট দেবেন তারেক রহমান?
তাড়াশে আওয়ামী লীগ ও জামায়াতের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

সর্বাধিক পঠিত

লালমনিরহাট-১ আসনে মূল লড়াই হবে বিএনপি ও জামায়াতের মাঝে
প্রাণ শঙ্কায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির ‘বিদ্রোহী প্রার্থী’
নিকেতনে জমি নিয়ে অপপ্রচার, রাজউক জানাল আসল তথ্য
বরিশাল-১ আসনে দলীয় সমীকরণ বদলে দিতে পারে নতুন ভোটাররা
তাড়াশে আওয়ামী লীগ ও জামায়াতের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close