মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬,
৩০ পৌষ ১৪৩২
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬
শিরোনাম: সব রেকর্ড ভেঙে দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে স্বর্ণ      মোছাব্বির হত্যার ‘মোটিভ’ খুঁজতে তিন আসামি ৭ দিনের রিমান্ডে      প্রাক নির্বাচনী জরিপে বিএনপি-জামায়াতের ভোটের পার্থক্য ১.১ শতাংশ      ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন      অন্তর্বর্তী সরকার আমলাতন্ত্রের কাছে আত্মসমর্পণ করেছে: টিআইবি      আইনশৃঙ্খলা পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি : মির্জা ফখরুল      হত্যাচেষ্টা মামলায় হাসিনাসহ ১১৩ জনকে অব্যাহতির সুপারিশ পিবিআইয়ের      
সোশ্যাল মিডিয়া
ফেব্রুয়ারিতে ‘কঠোর’ হরতাল ও অবরোধ ডেকেছে আওয়ামী লীগ
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫, ১০:১০ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

অভ্যুত্থানের পর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগ ও ‘অপশাসন-নির্যাতনের প্রতিবাদে আগামী ১৬ ফেব্রুয়ারি ও ১৮ ফেব্রুয়ারি হরতালের ডাক দিয়েছে আওয়ামী লীগ।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে দলটির ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

এতে বলা হয়, অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবিতে এবং হরতাল-অবরোধ কর্মসূচি বাস্তবায়নে পহেলা ফেব্রুয়ারি থেকেই মাঠে নামার ঘোষণা দিয়েছে দলটি।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী পহেলা ফেব্রুয়ারি শনিবার থেকে ৫ই ফেব্রুয়ারি বুধবার পর্যন্ত দাবির লিফলেট বা প্রচারপত্র বিলি করবে দলটি।

ছয়ই ফেব্রুয়ারি, বৃহস্পতিবার দেশে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। ১০ ফেব্রুয়ারি, সোমবার অনুষ্ঠিত হবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ।

আর ১৬ ফেব্রুয়ারি, রোববার অবরোধ এবং ১৮ ফেব্রুয়ারি, মঙ্গলবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা সর্বাত্মক ‘কঠোর’ হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

এ প্রেস বিজ্ঞপ্তিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ অন্যান্যদের বিরুদ্ধে হত্যা মামলাসহ অন্যান্য মামলা প্রত্যাহার এবং প্রহসনমূলক বিচার বন্ধেরও দাবি জানানো হয়। এ প্রেস বিজ্ঞপ্তিতে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেছে ক্ষমতাচ্যুত দলটি।

ক্ষমতাচ্যুত এই দলের পক্ষ থেকে এর আগে গত ১০ই নভেম্বর রাস্তায় নামার ঘোষণা দিয়েও নামতে পারেনি আওয়ামী লীগ। এমন অবস্থার মধ্যেই হরতাল, অবরোধ, সমাবেশ ও বিক্ষোভের ডাক দিলো আওয়ামী লীগ।

যদিও ৫ই অগাস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে বাংলাদেশের কোথাও দলটির সক্রিয় কোন কর্মকাণ্ড দেখা যায়নি। দলটির বেশিরভাগ শীর্ষ নেতাই দেশের বাইরে, পলাতক অথবা কারাগারে রয়েছেন। গণআন্দোলনের মুখে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা পালিয়ে ভারতে যাওয়ার পর থেকে সেখানেই রয়েছেন। 

কেকে/এজে
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

গাবতলীতে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ১০
সিরাজগঞ্জে সরিষা ক্ষেত থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার
চিরিরবন্দরে ইটবোঝাই ট্রাক্টরের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
কুমিল্লায় এক মাসে ৯ খুন, ১১ ধর্ষণ মামলা
নির্বাচনে জীবনের ঝুঁকি নিয়েও সাংবাদিকদের কাজ করতে হয়

সর্বাধিক পঠিত

নিকাব নিয়ে মন্তব্যের জন্য মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে
শ্রীমঙ্গলে লোকালয়ে এক বছরে ৬৭ বন্যপ্রাণী উদ্ধার
ফটিকছড়িতে বিশেষ অভিযানে অস্ত্র উদ্ধার, গ্রেফতার ৭
বর্ণনাত্মক রীতির মূকাভিনয়ে মঞ্চস্থ হল পাঁচালি নাটক ‘প্রাচ্য’
মেঘনায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগ, ফেসবুকে প্রবাসীর স্ট্যাটাস

সোশ্যাল মিডিয়া- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close