রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: বিদায় ২০২৫, স্বাগত ২০২৬      ভারতের এক কূটনীতিকের সঙ্গে গোপনে বৈঠক হয়, রয়টার্সকে ডা. শফিকুর      খালেদা জিয়ার জানাজায় মারা যাওয়া ব্যক্তির পরিচয় মিলেছে      নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা, খোলা হচ্ছে প্যান্ডেল       হাদি হত্যার মূল আসামি ফয়সালের ভিডিওবার্তা এআই দিয়ে তৈরি নয়      জানাজা শেষে হেঁটে গন্তব্যে ফিরেছে মানুষ      স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া      
প্রিয় ক্যাম্পাস
হাবিপ্রবিতে মার্কেটিং বিভাগের পদচিহ্ন অনুষ্ঠিত
নাঈম ইসলাম সংগ্রাম, হাবিপ্রবি
প্রকাশ: মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫, ১১:২৩ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) মার্কেটিং বিভাগের আয়োজনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে পদচিহ্ন।

সোমবার (২০ জানুয়ারি) বিকেল চারটায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম -১ এ উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. মো. এনামউল্ল্যা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম শিকদার, ট্রেজারার ও রেজিস্ট্রার প্রফেসর ড. এম জাহাঙ্গীর কবির,বিজনেস স্টাডিজ অনুষদের দায়িত্বপ্রাপ্ত ডিন প্রফেসর ড. মো. আবুল কালাম, প্রক্টর প্রফেসর ড. মো. শামছুজ্জোহা, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস এম এমদাদুল হাসান।

উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মার্কেটিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. জামাল উদ্দিন।

মার্কেটিং বিভাগের ১৮ ব্যাচের বিদায় এবং ২৪ ব্যাচের নবীন বরণ উপলক্ষে উক্ত পদচিহ্ন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে হাবিপ্রবি উপাচার্য বলেন, তোমরা সকলে বিনয়ী হবা,একে অপরের প্রতি সহমর্মিতা পোষণ করবা। চাইলেই বিনয়ী হওয়া যায় না। বিনয়ী হওয়ার জন্য চায় অধ্যাবসায়। তোমরা মেধার স্বাক্ষর রেখে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পেয়েছ। তোমরা বিজয়ী হয়েছে, বিজয় ধরে রাখতে হবে।
তিনি আরও বলেন, তোমরা বিশ্ববিদ্যালয়ে এসেছো সুশিক্ষা অর্জন করে দেশ ও জাতির সেবা করো।

প্রথম পর্বের আলোচনা ও সভা শেষে দ্বিতীয় পর্বে পদচিহ্নের সাংস্কৃতিক সন্ধ্যা শুরু হয়ে রাত সাড়ে নয়টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে নাচ, গান, নাটক, র‍্যাম্প শো, কৌতুক সহ বিভিন্ন সমাজ সচেতনমূলক ইভেন্ট অনুষ্ঠিত হয়।
পদচিহ্নের অনুষ্ঠানটি সহযোগিতা করার জন্য প্রাণ, নোহা রাইস কুকার, বিন ব্যাগ, ইয়ানা শাড়ি, জিও ট্রিপস এজেন্সি, জিরো টু ওয়ান স্পন্সর করেছিল।

কেকে/এআর


মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close