বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬,
২৯ মাঘ ১৪৩২
বাংলা English
ই-পেপার

বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম: ভোট, সংস্কার ও রাষ্ট্রচিন্তা- শিক্ষার্থীদের কণ্ঠে ত্রয়োদশ নির্বাচন       কুষ্টিয়ায় ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরি      কোন কেন্দ্রে ভোট দেবেন তারেক রহমান?      ভোট না দিলে ঘরবাড়ি পোড়ানোর হুমকি, বিএনপির মুন্সী বহিষ্কার      জনমত বাক্সে প্রধান উপদেষ্টাকে সাধারণ মানুষের ৪০ হাজার চিঠি      হঠাৎ হাসপাতালে ভর্তি রিজভী      ভোটের ফল যাই হোক—জাতির বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দিন       
লাইফস্টাইল
একতরফা প্রেম থেকে বেরিয়ে আসবেন যেভাবে
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫, ১২:০০ পিএম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ধরুণ, কাউকে আপনার খুব পছন্দ। নিয়মিত খোঁজখবর নেন। রাস্তায় যে পথে তিনি আসেন, সেই পথে ঠায় দাঁড়িয়ে থাকেন। দুচারবার কথা বলারও সুযোগ হয়েছে। অথবা সেই পছন্দের কেউ আপনার বন্ধু, প্রতিবেশি বা কেউ একজন— যাকে নিয়মিত দেখেন। কিন্তু সমস্যা হচ্ছে, বুঝতে পারছেন আপনার প্রতি সেই ব্যক্তির আগ্রহ নেই। অন্তত সম্পর্কে জড়ানোর। ভয় হয়, কষ্ট পান, কখনও নীরবে কাঁদেন! কিন্তু ভালোবাসা কমে না।

বর্তমান সময়ে এমন একতরফা প্রেমে মজে তরুণ-তরুণীরা। মনোবিদদের মতে, অনেকে এতে একসময় মানসিকভাবেও অসুস্থ হয়ে পড়ে। কেউ কেউ এমন প্রেমকে মেনে নিতে পারেন না, কেউ আবার ছেড়েও আসতে পারে না। তাতেই বাড়ে বিপত্তি। তবে চিকিৎসকদের মতে, এ ধরনের সম্পর্ক থেকে বেরিয়ে আসা অনেক বেশি কঠিন কিছু নয়। নির্দিষ্ট কিছু নিয়ম মেনে চললেই আসবে সমাধান—

সমস্যাটা যেহেতু মানসিক, তাই সবার আগে মানসিকভাবে দৃঢ় হন। একতরফা প্রেমের সম্পর্ক থেকে আপনি বের হবেনই, মনে মনে সংকল্প করুন। দেখবেন এতে কাজটা সহজ হবে।

কথায় আছে, দেখলে মায়া না দেখলে লোহা। অর্থাৎ আউট অফ সাইট, আউট অফ মাইন্ড করে ফেলুন। চেষ্টা করুন, ভালবাসার মানুষটার সঙ্গে যেন কোনোরকমের যোগাযোগ না থাকে। দরকার পড়লে শহর বদলে নিন। ফোন নাম্বার, ফেসবুক, সব থেকে তাকে ডিলিট করে দিন।

সবচেয়ে কার্যকরী উপায় হতে পারে নিজেকে সময় দেওয়া। নিজেকে সময় দিন। পছন্দের কাজটি বেশি বেশি করুন। দেখবেন একদিন ঠিক এসব প্রেম, আসক্তি পেরিয়ে জীবনটা সহজ হয়ে যাবে।

পুরনো মেসেজ, চিঠি, ছবি যদি থেকে থাকে, তবে সব ডিলিট করে দিন। এ ধরনের সম্পর্কে স্মৃতিতে আটকে থাকা মোটেই ঠিক নয়। এতে কষ্ট আরও পারবে। ভুলতেও পারবেন না তাকে।

চেষ্টা করুন নতুন নতুন বন্ধু তৈরি করার। ব্যস্ত থাকুন। বন্ধু ভুলিয়ে দেবে একতরফা প্রেম।

কেকে/এইচএস
আরও সংবাদ   বিষয়:  একতরফা   প্রেম   
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ভোট, সংস্কার ও রাষ্ট্রচিন্তা- শিক্ষার্থীদের কণ্ঠে ত্রয়োদশ নির্বাচন
কুষ্টিয়ায় ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরি
সখীপুরে উপসচিবের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি আসনে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা, ভোটের অঙ্কে নতুন সমীকরণ
কোন কেন্দ্রে ভোট দেবেন তারেক রহমান?

সর্বাধিক পঠিত

লালমনিরহাট-১ আসনে মূল লড়াই হবে বিএনপি ও জামায়াতের মাঝে
তাড়াশে আওয়ামী লীগ ও জামায়াতের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
প্রাণ শঙ্কায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির ‘বিদ্রোহী প্রার্থী’
বরিশাল-১ আসনে দলীয় সমীকরণ বদলে দিতে পারে নতুন ভোটাররা
প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ

লাইফস্টাইল- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close