বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬,
২৯ মাঘ ১৪৩২
বাংলা English
ই-পেপার

বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম: কোন কেন্দ্রে ভোট দেবেন তারেক রহমান?      ভোট না দিলে ঘরবাড়ি পোড়ানোর হুমকি, বিএনপির মুন্সী বহিষ্কার      জনমত বাক্সে প্রধান উপদেষ্টাকে সাধারণ মানুষের ৪০ হাজার চিঠি      হঠাৎ হাসপাতালে ভর্তি রিজভী      ভোটের ফল যাই হোক—জাতির বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দিন       প্রাণ শঙ্কায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির ‘বিদ্রোহী প্রার্থী’      নির্বাচন উপলক্ষে ৯৬ ঘণ্টা কড়াকড়ি : ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ      
দেশজুড়ে
লামায় ৭ শ্রমিককে অপহরণের অভিযোগ
বেলাল আহমদ, লামা (বান্দরবান)
প্রকাশ: বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ৩:০১ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের দুর্ঘম বমুখাল নামক এলাকা থেকে বুধবার গভীর রাতে তিনটি তামাকের খামার বাড়ি থেকে ৭ জন তামাক চাষী ও শ্রমিক কে অপহরণ করে নিয়ে যায় পাহাড়ি সন্ত্রাসী বাহিনী। এ ঘটনায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর একটি টিম উদ্ধার অভিযান চালাচ্ছে।

সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৪ জানুয়ারি) গভীর রাতে  সশস্ত্র পাহাড়ী সন্ত্রাসী বাহিনীরা সিভিল পোশাক পরিধান করে হাতে লাঠি নিয়ে তামাকের খামার বাড়িতে আসে এবং ৩ টি খামার বাড়ি থেকে ৭ জন শ্রমিককে অপহরণ করে নিয়ে যায়। অপহরণকৃত  ব্যক্তিরা তামাক ক্ষেতে কাজ করে বলে জানা যায়। অপহৃতরা হলেন, মোঃ আমিন(৩৫) খামারের মালিক, মোঃ আলেক্স জোহার(৩৫) শ্রমিক, মোঃ শফি আলম(৩২) শ্রমিক, মোঃ সাকিব (১৪) খামার মালিকের ছেলে, মোঃ জাভেদ(২৬) শ্রমিক, আসাদ (১৮) শ্রমিক, মোঃ আবু হানিফ(২১) শ্রমিক।

সূত্র জানায় বাগানের মালিক রফিক তার বাগানের শ্রমিক জাবেদের মোবাইলে যোগাযোগ করলে আজ বুধবার যেকোন সময় তারা মুক্তিপনের বিষয়ে কথা বলবে বলে জানায়।

অপহরণের সত্যতা নিশ্চিত করে লামা থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ শাহদাৎ হোসেন এ প্রতিবেদককে বলেন, লামার সরই ইউনিয়নের ৯নং ওয়ার্ড থেকে বুধবার গভীর রাতে পাহাড়ী সন্ত্রাসীরা সাত জনকে অপহরণ করে নিয়ে যায় খবর পাওয়ার পর সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে তাদের উদ্ধারে যৌথবাহিনীর অভিযান চলছে।

কেকে/এআর
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

সখীপুরে উপসচিবের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি আসনে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা, ভোটের অঙ্কে নতুন সমীকরণ
কোন কেন্দ্রে ভোট দেবেন তারেক রহমান?
তাড়াশে আওয়ামী লীগ ও জামায়াতের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
সাতক্ষীরা শ্যামনগরের গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সর্বাধিক পঠিত

লালমনিরহাট-১ আসনে মূল লড়াই হবে বিএনপি ও জামায়াতের মাঝে
নিকেতনে জমি নিয়ে অপপ্রচার, রাজউক জানাল আসল তথ্য
বরিশাল-১ আসনে দলীয় সমীকরণ বদলে দিতে পারে নতুন ভোটাররা
প্রাণ শঙ্কায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির ‘বিদ্রোহী প্রার্থী’
তাড়াশে আওয়ামী লীগ ও জামায়াতের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close