বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬,
২৯ মাঘ ১৪৩২
বাংলা English
ই-পেপার

বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম: কোন কেন্দ্রে ভোট দেবেন তারেক রহমান?      ভোট না দিলে ঘরবাড়ি পোড়ানোর হুমকি, বিএনপির মুন্সী বহিষ্কার      জনমত বাক্সে প্রধান উপদেষ্টাকে সাধারণ মানুষের ৪০ হাজার চিঠি      হঠাৎ হাসপাতালে ভর্তি রিজভী      ভোটের ফল যাই হোক—জাতির বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দিন       প্রাণ শঙ্কায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির ‘বিদ্রোহী প্রার্থী’      নির্বাচন উপলক্ষে ৯৬ ঘণ্টা কড়াকড়ি : ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ      
খেলাধুলা
বিচ্ছেদ হলো গার্দিওলা-সেরার ৩০ বছরের সংসার
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ১১:৫৮ এএম
ফাইল ছবি

ফাইল ছবি

পেপ গার্দিওলা এবং তার স্ত্রী ক্রিস্টিনা সেরার ৩০ বছরের সংসার বিচ্ছেদ ঘটেছে বলে জানিয়েছে স্প্যানিশ গণমাধ্যম। ম্যানচেস্টার সিটির এই সফল ম্যানেজার এবং তার স্ত্রী তাদের বিবাহবিচ্ছেদ সম্পূর্ণ সৌহার্দ্যপূর্ণভাবে সম্পন্ন করেছেন বলে জানা গেছে।

স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ত প্রথম এই বিচ্ছেদের খবর প্রকাশ করে। তাদের প্রতিবেদনে বলা হয়, গার্দিওলা ও সেরা গত পাঁচ বছর ধরে ভিন্ন দেশে বসবাস করছিলেন। সেরা বার্সেলোনায় এবং গার্দিওলা ম্যানচেস্টারে ছিলেন। ম্যানচেস্টার সিটি এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

গার্দিওলা আর সেরার প্রথম সাক্ষাৎ হয় ১৯৯৪ সালে। তাদের তিন সন্তান আছে– ২৪ বছর বয়সী মারিয়া, ২২ বছর বয়সী মারিয়াস এবং ১৭ বছর বয়সী ভ্যালেন্তিনা। ২০১৪ সালে বার্সেলোনার কাছে একটি অনুষ্ঠানে গার্দিওলা ও সেরা বিবাহবন্ধনে আবদ্ধ হন।

স্পোর্ট জানিয়েছে, এই দম্পতি ডিসেম্বর মাসে তাদের সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নেন এবং তাদের ঘনিষ্ঠদের মধ্যেই এই খবর সীমাবদ্ধ ছিল। পরিবারের সদস্য ও বন্ধুদেরও বিষয়টি নিয়ে কোনো তথ্য প্রকাশ না করার জন্য বলা হয়েছে। তবে তাদের সম্পর্ক এখনো ‘সম্পূর্ণ সৌহার্দ্যপূর্ণ, স্থিতিশীল এবং বন্ধুত্বপূর্ণ’ রয়েছে।

ক্রিস্টিনা সেরা পেপ গার্দিওলার জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলিতে সবসময় পাশে ছিলেন। ২০২৩ সালের জুনে ইস্তানবুলে গার্দিওলা যখন ম্যানচেস্টার সিটিকে ইন্টার মিলানের বিরুদ্ধে জয় এনে দিয়ে ট্রেবল জিতিয়েছিলেন, তখন সেরাও সেখানে উপস্থিত ছিলেন। একই বছর জুলাইয়ে উইম্বলডনে এই দম্পতিকে একসঙ্গে দেখা গিয়েছিল।

গার্দিওলা ২০২২ সালের জানুয়ারিতে সেরার প্রশংসা করে বলেছিলেন, ‘আমার স্ত্রী অনেক কিছুতে সেরা, বিশেষ করে ফ্যাশনে। তিনি আমাকে বলেন কী পরতে হবে আর কী নয়। আমি যথেষ্ট স্মার্ট যে, বুঝতে পারি যেসব মানুষ আমার চেয়ে অনেক ভালো, তাদের পরামর্শ মেনে চলা উচিত।’

২০১৯ সালে সেরা তার পরিবারের ফ্যাশন কোম্পানি সেরা ক্লারেট পরিচালনার জন্য ম্যানচেস্টার ছেড়ে বার্সেলোনায় ফিরে যান। বিচ্ছেদের খবরের মাঝে গার্দিওলার দল ম্যানচেস্টার সিটি মাঠেও কিছুটা চাপে রয়েছে, কারণ চলতি মৌসুমে তারা শীর্ষ চারে নেই। গার্দিওলার অধীনে এমন বাজে পারফর্ম্যান্স কখনো দেয়নি ম্যানসিটি।

কেকে/এআর
আরও সংবাদ   বিষয়:  পেপ গার্দিওলা   ক্রিস্টিনা সেরার   ম্যানচেস্টার সিটির সফল ম্যানেজার  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

সখীপুরে উপসচিবের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি আসনে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা, ভোটের অঙ্কে নতুন সমীকরণ
কোন কেন্দ্রে ভোট দেবেন তারেক রহমান?
তাড়াশে আওয়ামী লীগ ও জামায়াতের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
সাতক্ষীরা শ্যামনগরের গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সর্বাধিক পঠিত

লালমনিরহাট-১ আসনে মূল লড়াই হবে বিএনপি ও জামায়াতের মাঝে
নিকেতনে জমি নিয়ে অপপ্রচার, রাজউক জানাল আসল তথ্য
বরিশাল-১ আসনে দলীয় সমীকরণ বদলে দিতে পারে নতুন ভোটাররা
প্রাণ শঙ্কায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির ‘বিদ্রোহী প্রার্থী’
তাড়াশে আওয়ামী লীগ ও জামায়াতের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close