বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬,
২৯ মাঘ ১৪৩২
বাংলা English
ই-পেপার

বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম: কুষ্টিয়ায় ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরি      কোন কেন্দ্রে ভোট দেবেন তারেক রহমান?      ভোট না দিলে ঘরবাড়ি পোড়ানোর হুমকি, বিএনপির মুন্সী বহিষ্কার      জনমত বাক্সে প্রধান উপদেষ্টাকে সাধারণ মানুষের ৪০ হাজার চিঠি      হঠাৎ হাসপাতালে ভর্তি রিজভী      ভোটের ফল যাই হোক—জাতির বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দিন       প্রাণ শঙ্কায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির ‘বিদ্রোহী প্রার্থী’      
খেলাধুলা
আইপিএল শুরুর নতুন তারিখ ঘোষণা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫, ৬:০৮ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

জরুরি বৈঠকে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আইপিএল ২০২৫ আসরের সূচিতে পরিবর্তন এনেছে। পূর্বে ১৪ মার্চ থেকে শুরু হওয়ার কথা থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী আইপিএলের ১৮তম আসর শুরু হবে আগামী ২১ মার্চ। উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে কলকাতার ইডেন গার্ডেন্সে।

আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল হবে ৯ মার্চ। পূর্ব নির্ধারিত সূচি অনুসারে, চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হওয়ার মাত্র পাঁচ দিনের মধ্যে আইপিএল শুরু হওয়ার কথা ছিল। বিসিসিআই মনে করছে, এতে ক্রিকেটারদের পর্যাপ্ত বিশ্রামের সুযোগ মিলবে না এবং ওয়ার্কলোড বাড়বে। এসব দিক বিবেচনা করেই দুই সপ্তাহের বিরতি দিয়ে টুর্নামেন্ট শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত মৌসুমে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) চ্যাম্পিয়ন হওয়ায় তাদের ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে উদ্বোধনী ও ফাইনাল ম্যাচ আয়োজন করা হবে। ফাইনালটি অনুষ্ঠিত হবে ২৫ মে।

কোয়ালিফায়ার-১ ও ইলিমিনেটর: রাজীব গান্ধী স্টেডিয়াম, হায়দরাবাদ (গত মৌসুমের রানার্সআপ সানরাইজার্স হায়দরাবাদের ঘরের মাঠ)।

কোয়ালিফায়ার-২: ইডেন গার্ডেন্স, কলকাতা।

আইপিএল পরিচালনা পরিষদ জানিয়েছে, টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি চলতি মাসের শেষ দিকে ঘোষণা করা হবে।

কেকে/এএম
আরও সংবাদ   বিষয়:  ভারতীয়-ক্রিকেট   ক্রিকেট   আইপিএল   টি-টোয়েন্টি   ক্রিকেট  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

কুষ্টিয়ায় ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরি
সখীপুরে উপসচিবের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি আসনে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা, ভোটের অঙ্কে নতুন সমীকরণ
কোন কেন্দ্রে ভোট দেবেন তারেক রহমান?
তাড়াশে আওয়ামী লীগ ও জামায়াতের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

সর্বাধিক পঠিত

লালমনিরহাট-১ আসনে মূল লড়াই হবে বিএনপি ও জামায়াতের মাঝে
তাড়াশে আওয়ামী লীগ ও জামায়াতের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
প্রাণ শঙ্কায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির ‘বিদ্রোহী প্রার্থী’
নিকেতনে জমি নিয়ে অপপ্রচার, রাজউক জানাল আসল তথ্য
বরিশাল-১ আসনে দলীয় সমীকরণ বদলে দিতে পারে নতুন ভোটাররা

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close