শনিবার, ৬ জুন ২০২৬,
২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৬ জুন ২০২৬
শিরোনাম: বিদায় ২০২৫, স্বাগত ২০২৬      ভারতের এক কূটনীতিকের সঙ্গে গোপনে বৈঠক হয়, রয়টার্সকে ডা. শফিকুর      খালেদা জিয়ার জানাজায় মারা যাওয়া ব্যক্তির পরিচয় মিলেছে      নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা, খোলা হচ্ছে প্যান্ডেল       হাদি হত্যার মূল আসামি ফয়সালের ভিডিওবার্তা এআই দিয়ে তৈরি নয়      জানাজা শেষে হেঁটে গন্তব্যে ফিরেছে মানুষ      স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া      
দেশজুড়ে
মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে মারামারি ও ভাঙচুর
আবিদুর রহমান নিপু, ফরিদপুর
প্রকাশ: বুধবার, ১ জানুয়ারি, ২০২৫, ৩:৪৬ পিএম
রিহ্যাবিলিটেশন কেয়ার মাদকাসক্তি নিরাময় কেন্দ্র |  ছবি: প্রতিনিধি

রিহ্যাবিলিটেশন কেয়ার মাদকাসক্তি নিরাময় কেন্দ্র | ছবি: প্রতিনিধি

ফরিদপুরে রিহ্যাবিলিটেশন কেয়ার মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে মারামারি ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
 
বুধবার (১ জানুয়ারী) মাদকাসক্ত নিয়ন্ত্রণ কেন্দ্র চিকিৎসাধীন মাদকাসক্ত রোগীদের মারামারি ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় প্রতিষ্ঠানের একজন স্টাফ কৃষ্ণহৃদয়ের সাথে কথা কাটাকাটির জের ধরে মারামারি ও ভাঙচুর ‌করা হয়।

জানা গেছে বেলা ১২:৫০ মিনিটে  ফরিদপুর শহরের নীলটুলি মুজিব সড়কের রিহ্যাবিলিটেশন কেয়ার মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের চিকিৎসাধীন মাদকাসক্ত রোগীদের সাথে প্রতিষ্ঠানটির একজন স্টাফের কথা কাটাকাটির জের ধরে এ ঘটনা ঘটে। এ সময় মাদকাসক্ত রোগীরা প্রতিষ্ঠানটির ভিতরে ভাঙচুরের ঘটনা ঘটায়।

নতুন বছর উপলক্ষে মাদকাসক্ত রোগীদের চাহিদা মত সিগারেট না দেয়ার কারণে ওই প্রতিষ্ঠানটির স্টাফ কৃষ্ণ হৃদয়ের সাথে কথা কাটাকাটির জের ধরে মাদাকাসক্ত রোগী আনাম, নিশান, রিয়াজসহ অন্যান্য মাদকাসক্ত রোগীরা তাদের আবাসস্থলের ভিতর ভাঙচুরের ঘটনা ঘটায়। তারা মূলত জানালার কাচ,বৈদ্যুতিক পাখা, মেঝের টাইলসসহ বিভিন্ন জিনিস ভাঙচুর করে।
এরপর কর্তৃপক্ষে হস্তক্ষেপে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

কেকে/এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close