সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫,
১ পৌষ ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
শিরোনাম: ওসমান হাদিকে সিঙ্গাপুর নেওয়া হবে সোমবার      ছাত্ররাই দেশকে হানাদার ও স্বৈরাচারের হাত থেকে মুক্ত করেছে : হান্নান মাসউদ      বাঁচল বহু প্রাণ : সিডনির হামলাকারীর অস্ত্র কেড়ে নিলেন নিরস্ত্র ব্যক্তি      তফসিল ঘোষণার পরদিন এমন ঘটনা মাথায় বাজ পড়ার মতো : সিইসি      হাদিকে গু‌লি ক‌রে ফয়সাল, মোটরসাইকেল চালায় আলমগীর      হাদির ওপর হামলাকারী মূল আসামি দেশেই আছে : ডিএমপি      সুদানে শান্তিরক্ষা মিশনে নিহতসহ ১৪ বাংলাদেশির পরিচয় প্রকাশ      
সাহিত্য
তারপরও ভালোবাসি
ইমতিয়াজ বুলবুল
প্রকাশ: বুধবার, ১ জানুয়ারি, ২০২৫, ১২:১১ পিএম
ইমতিয়াজ বুলবুল

ইমতিয়াজ বুলবুল

আমি তোমায় চাঁদের মতো ভালোবাসি
আমি তোমায় সূর্যের মতো ভালোবাসি
আমি তোমায় সমুদ্রের ম ভালোবাসি,
কেউ বলে আমি তোমায়
অনল বর্ষার মতো ভালোবাসি।

আমি বলি চন্দ্র সূর্য রাত-দিন
কোনো কিছুর মতো তোমাকে ভালোবাসি না।
শীত গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত
গ্রহের মতো অনবরত বহমান প্রেমের হৃদয়
তোমাকে সারাক্ষণ ভালোবাসে।

জাগরণে আহরণে ঘুম স্বপ্ন নিদ্রায়
হৃদয় আমার ঝিরিঝিরি বাতাসের মতো
শুধুই ভালোবাসে- ভালোবাসতে চায়।
সূর্য অস্ত যায়, চাঁদ অন্ধকারে হারায়
দিন হারায় রাতের আধারে,

আমার হৃদয় একটা মুহূর্ত হারায় না;
অস্তিত্বে ভালোবেসে যায় সারা সময় ভরে।
প্রচন্ড অপমান করার পরেও আমি
অভূত ভালোবাসি
তাচ্ছিল্যে তাড়িয়ে দিলেও ভালোবাসি।

দুহাতে শক্ত করে জরিয়ে ধরার পরেও
মিশে যাওয়ার বাসনায় থাকে যেটুকু ফাঁক
আমি সেই পূর্ণতায় তোমাকে ভালোবাসি।
আমি শুণ্যতা যুদ্ধ বিগ্রহ অভাব-অনটন
সবকিছু মাড়িয়ে- তারপরও ভালোবাসি।

কেকে/এএম


আরও সংবাদ   বিষয়:  কবিতা  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

মৌলভীবাজার-৪ আসনের প্রার্থীর ওপর হামলা
জামায়াতের পথসভায় অংশ নিয়ে বরখাস্ত হলেন পুলিশ কর্মকর্তা
রায়হানকে চিকিৎসায় সহায়তা দিল দশমিনা হিউম্যান ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন
বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ছিল জাতিকে পঙ্গু করার সুপরিকল্পিত ষড়যন্ত্র : হাজী ইয়াছিন
বগুড়ায় কনস্টেবলের কাছ থেকে খোয়া গেছে ১০ রাউন্ড গুলি

সর্বাধিক পঠিত

ঈশ্বরগঞ্জে মৃত্যুশয্যায় অসুস্থ ভাইকে দেখতে এসে হামলার শিকার
দর্শনার কেরু চিনিকলের সাবেক এমডিসহ দশ কর্মকর্তাকে শাস্তি
ছাত্ররাই দেশকে হানাদার ও স্বৈরাচারের হাত থেকে মুক্ত করেছে : হান্নান মাসউদ
দামুড়হুদায় শহীদ বুদ্ধিজীবী দিবসে নির্বাহী কর্মকর্তার ক্ষোভ
সোনাইমুড়ীতে ফসলি জমি রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন
সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close