শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৪ জুলাই ২০২৬
শিরোনাম: খামেনি হত্যাকাণ্ডের নিন্দা জানাল বাংলাদেশ      অল্পের জন্য বিমান দুর্ঘটনা থেকে বাঁচলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা      হামের উপসর্গ নিয়ে একদিনে পাঁচ শিশুর মৃত্যু      জুলাই-আগস্টে দেশে বন্যার আশঙ্কা, সতর্ক করল এফএফডব্লিউসি      দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম      বৈষম্যের শিকার সশস্ত্র বাহিনীর ১৫০ কর্মকর্তাকে পুনর্বাসনের সিদ্ধান্ত      আইপিওতে ট্র্যাকিং সিস্টেম চালু করা হবে : মাসুদ খান      
দেশজুড়ে
বাগেরহাটে চাঁদা দাবি করে সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগ
মো. সোহানুর রহমান (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ২:০১ এএম আপডেট: ২৭.০২.২০২৬ ২:২২ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাগেরহাটের রামপালে চাঁদা দাবি করে এক সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক মো. সোহানুর রহমান রামপাল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, দৈনিক খোলা কাগজ-এর সাংবাদিক মো. সোহানুর রহমানের কাছে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে ১ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। 

অভিযুক্ত হিসেবে রামপাল উপজেলার মো. ইব্রাহীম শেখের নাম উল্লেখ করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, টাকা না দিলে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা অপবাদ প্রচার ও শারীরিকভাবে মারধরের হুমকি দেওয়া হয়।

ভুক্তভোগী সোহানুর রহমান জানায়, তিনি পেশায় একজন ফ্রিল্যান্সার ও সংবাদকর্মী। পাশাপাশি স্বেচ্ছাসেবা ও সমাজসেবামূলক বিভিন্ন কার্যক্রমের সঙ্গে যুক্ত এবং একাধিক জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননা অর্জন করেছেন। বর্তমানে তিনি যুব উন্নয়ন অধিদপ্তরের বাগেরহাট জেলার যুব প্রতিনিধি ও জেলা রোভার স্কাউটের সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। 

ভুক্তভোগীর অভিযোগ, শিক্ষাজীবন থেকে অরাজনৈতিক থাকা সত্ত্বেও ইব্রাহীম শেখ ও তার সহযোগী সাফি, সৈকত ও শারাফাত দীর্ঘদিন ধরে বিভিন্ন মাধ্যমে চাঁদা দাবি করে আসছিলেন। দাবিকৃত অর্থ না দেওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে তার স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমের ছবি অপব্যবহার করে হেয়প্রতিপন্ন করা হয়।

তিনি আরও জানান, বুধবার (২৫ ফেব্রুয়ারি) অভিযুক্ত ব্যক্তি তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে মেসেজ দিয়ে ১ লাখ টাকা চাঁদা দাবি করেন এবং টাকা পাঠানোর জন্য তার ব্যক্তিগত একটি বিকাশ নম্বর সরবরাহ করেন। দাবি পূরণ না হলে তার রাজনৈতিক পরিচিতি ব্যবহার ফেসবুকে মানহানিকর পোস্ট দেওয়ার পাশাপাশি মারধরের হুমকি দেওয়া হয়। নিরাপত্তাজনিত উদ্বেগে তিনি সেদিন রাতেই রামপাল থানায় যান।

এ ঘটনায় বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রামপাল থানায় সাধারণ ডায়েরি নং-১১২২ দায়ের করা হয়। জিডির তদন্তভার দেওয়া হয়েছে এসআই জহিরুল ইসলামকে। তিনি জানান, অভিযোগের বিষয়ে তদন্ত চলছে; তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

রামপাল থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন বলেন, অভিযুক্ত ইব্রাহীম শেখের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন তার ফেসবুক আইডি হ্যাক হয়েছে। তবে ঘটনার প্রায় ১২ ঘণ্টা অতিক্রান্ত হলেও সংশ্লিষ্ট আইডি থেকে হ্যাক সংক্রান্ত কোনো সতর্কবার্তা বা আইনি পদক্ষেপের তথ্য পাওয়া যায়নি বলে অভিযোগকারীর দাবি।

স্থানীয় সূত্রে জানা যায় সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক ইব্রাহীম রামপাল উপজেলা ছাত্রদল। তিনি অতীতে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে বহিস্কার হয়েছিলেন। এছাড়াও তার বিরুদ্ধে ইভটিজিং, শিশু ধর্ষণ, মসজিদের জমি দখল, ঘের দখল, চাঁদাবাজি ও মামলা বাণিজ্যের অভিযোগ রয়েছে । এমনকি আওয়ামী সরকার পতনের পরও তার নামে একাধিক মামলা হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

কেকে/বি


আরও সংবাদ   বিষয়:  চাঁদা   সাংবাদিক   হুমকি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close