শনিবার, ১৫ আগস্ট ২০২৬,
৩১ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৫ আগস্ট ২০২৬
শিরোনাম: বিদায় ২০২৫, স্বাগত ২০২৬      ভারতের এক কূটনীতিকের সঙ্গে গোপনে বৈঠক হয়, রয়টার্সকে ডা. শফিকুর      খালেদা জিয়ার জানাজায় মারা যাওয়া ব্যক্তির পরিচয় মিলেছে      নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা, খোলা হচ্ছে প্যান্ডেল       হাদি হত্যার মূল আসামি ফয়সালের ভিডিওবার্তা এআই দিয়ে তৈরি নয়      জানাজা শেষে হেঁটে গন্তব্যে ফিরেছে মানুষ      স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া      
দেশজুড়ে
বিজয় দিবসে বাংলাদেশ-ভারত সেনাবাহিনীর সৌজন্য সাক্ষাৎ
শফিকুল ইসলাম রনি, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৬:৫৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ ও ভারতের মধ্যে ৫৩ বছরের বন্ধুত্বের কথা লেখা একটি ব্যানারের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের শূন্য রেখায় বাংলাদেশ-ভারত সেনাবাহিনীর সৌজন্য সাক্ষাৎ হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে ১১টা ৪৮ মিনিট পর্যন্ত সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে দুই দেশের সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তারা অংশগ্রহন করেস। এসময় দুই দেশের জেনারেল পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি শুভেচ্ছা উপহার ও মিষ্টি বিনিময় করেন।

সাক্ষাৎ এর বিষয়টি নিশ্চিত করে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজালা পারভীন রুহি জানান, বাংলাদেশের পক্ষে সাক্ষাতে নেতৃত্ব দেন জিওসি ৩৩ পদাতিক ডিভিশনের মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক এবং ভারতের পক্ষে নেতৃত্ব দেন ১০১ কমিউনিকেশন জোনের কমান্ডার মেজর জেনারেল সুমিত রানা।

মহান বিজয়ের এই বিশেষ দিনে তারা ভারত-বাংলাদেশের বন্ধুত্ব ও পারস্পরিক সৌহার্দ্যের দীর্ঘ ঐতিহ্যের কথা স্মরণ করেন। সৌজন্য সাক্ষাৎকালে দুই দেশের জেনারেলের স্টাফ অফিসার ছাড়াও বিজিবি ও বিএসএফের কর্মকর্তারা উপস্থিত ছিলেন বলে জানান তিনি।

কেকে/এমআই


আরও সংবাদ   বিষয়:  বিজয় দিবস   বাংলাদেশ-ভারত   সেনাবাহিনী   সৌজন্য সাক্ষাৎ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close