সাতক্ষীরার শ্যামনগরে শাহানাজ বেগম (৩৮) নামের দুই সন্তানের জননীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার ঘোলা গ্রামে এ ঘটনা ঘটে।
আত্মহননকারী ঐ গৃহবধু একই গ্রামের আব্দুল হাকিমের স্ত্রী। মৃতদেহ উদ্ধারের পর পুলিশ সাতক্ষীরা মর্গে প্রেরণ করেছে।
নিহতের নিকটাত্মীয় লিয়াকত আলী জানান, আগের রাতে পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে মঙ্গলবার সকালে বড় ছেলেকে নিয়ে তার স্বামী দোকানে যাওয়ার পর ছোট ছেলেকে স্কুলে পাঠিয়ে দেয় ঐ গৃহবধু। পরবর্তীতে খাবার ঘরের আড়ার সাথে বাধাঁ রশিতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পরিবারের অন্য সদস্যরা প্রতিবেশীদের সহায়তায় মৃতদেহ নামিয়ে ফেলে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মো. খালেদুর রহমান জানান মৃতদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন মেলেনি। তবে মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য মৃতদেহ মর্গে পাঠানো হয়েছে।
কেকে/ এমএস