রোববার, ১৫ মার্চ ২০২৬,
১ চৈত্র ১৪৩২
বাংলা English
ই-পেপার

রোববার, ১৫ মার্চ ২০২৬
শিরোনাম: জ্বালানি তেল নিয়ে মিলছে স্বস্তির খবর      রিয়ালের জয়ের রাতে গুলেরের ইতিহাস গড়া গোল      ঢাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস      আন্দোলনের পথেই হাঁটছে বিরোধীরা      সরকারকে আস্থা ধরে রাখতে হবে      হাতের কালি মোছার আগেই তিন প্রতিশ্রুতি বাস্তবায়ন      ইরানের দুই শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা নিহত, দাবি ইসরায়েলের       
দেশজুড়ে
নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় কিশোরগঞ্জে যৌথবাহিনীর বিশেষ মহড়া
সাব্বির হোসেন, কিশোরগঞ্জ
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:০২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে কিশোরগঞ্জে প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‌্যাবের সমন্বয়ে যৌথবাহিনীর নির্বাচনি মহড়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে ঐতিহাসিক গুরুদয়াল সরকারি কলেজ মাঠ থেকে যৌথবাহিনীর এই মহড়া শুরু হয়ে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কে বিভিন্ন পয়েন্টে প্রদক্ষিণ করে একেই স্থানে গিয়ে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ সদর উপজেলার সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মুস্তাফিজুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফ, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. শরিফুল হক, কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কামাল ভূঞাসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১২ ফেব্রয়ারির নির্বাচনে জনগণ যাতে শান্তিপূর্ণ পরিবেশে পছন্দ মতো ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে জন্য প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি নেয়া হয়েছে। ভোটারদেরকে নিরাপত্তা প্রদানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সক্রিয় থাকবে। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর পরিবেশ বরদাস্ত করা হবে না। ভোটের সার্বিক নিরাপত্তার প্রস্তুতিস্বরূপ আজকের এই মহড়ার আয়োজন।

মহড়ায় সেনা, পুলিশ, বিজিবি, র‌্যাব সদস্যসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

কেকে/ এমএস
আরও সংবাদ   বিষয়:  নির্বাচন   যৌথবাহিনী   মহড়া  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ইরান যুদ্ধে রণতরি পাঠানোর খবর নাকচ করল ফ্রান্স
জ্বালানি তেল নিয়ে মিলছে স্বস্তির খবর
ইরানকে ফাঁসাতে ‘লুকাস’ ড্রোন ব্যবহার করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
রিয়ালের জয়ের রাতে গুলেরের ইতিহাস গড়া গোল
আজ পর্দা নামছে অমর একুশে বইমেলার

সর্বাধিক পঠিত

ঈদের পর ছাত্রদলের নতুন কমিটি
দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশের প্রয়োজন : আইজিপি
শ্রীমঙ্গল থানায় ইফতার মাহফিল
বাংলাদেশের দৃশ্যমান উন্নয়নের কারিগর প্রকৌশলী সমাজ : গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী
মৌলভীবাজারে স্বস্তির বৃষ্টিতে প্রাণ পেল প্রকৃতি

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close