রোববার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৯ জুলাই ২০২৬
শিরোনাম: ইসলামাবাদ সমঝোতা স্মারক বাতিল : ইরান      আগস্টে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’, মিলবে যেসব সুবিধা      সরকার পর্যায়ক্রমে ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়ন করছে : প্রেস সচিব      হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু      রাজধানীতে যানবাহনের হর্ন নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর      বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ       একমঞ্চে আসছে ৭ ইসলামি দল      
জাতীয়
অবশেষে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের সম্পদের তথ্য প্রকাশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৩৭ পিএম
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

অন্তবর্তী সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদাসম্পন্ন ব্যক্তি এবং তাদের স্ত্রী-স্বামীর সম্পদ বিবরণী প্রকাশ করা হয়েছে। এতে যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা এবং বর্তমানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সম্পদ বিবরণীও রয়েছে।

আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকালে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এ বিবরণী প্রকাশ করা হয়।

আসিফ মাহমুদের সম্পদ বিবরণীতে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত তার সম্পদ ও টাকার পরিমাণ উল্লেখ নেই। ২০২৪ হতে ২০২৫ সালের ৩০ জুুন পর্যন্ত তার আর্থিক সম্পদের বিবরণ ১৪ লক্ষ ২৪ হাজার ৭১৪ টাকা দেখানো হয়েছে। অ-আর্থিক বা নন-ফাইনান্সিয়াল সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ১ লক্ষ ১০ হাজার টাকা।

উপদেষ্টা থাকাকালীন বাংলাদেশের বাইরে তার কোনো সম্পদ নেই। তার মোট সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ১৫ লক্ষ ৩৪ হাজার ৭১৭ টাকা। ব্যক্তিগত ও ব্যবসায়িক দায় ২৮ হাজার ৬৬৯ টাকা।

সম্পদ বিবরণীতে কোনো মন্তব্য করা হয়নি। শুধু ২০২৩-২৪ অর্থবছরের তার (টেক্সপেয়ার আইডেন্টিফিকেশন নম্বার সার্টিফিকেট) ছিল না বলে মন্তব্য করা হয়েছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ   সম্পদের তথ্য প্রকাশ  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close