সোমবার, ১৬ মার্চ ২০২৬,
২ চৈত্র ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৬ মার্চ ২০২৬
শিরোনাম: আগামী মাসে চালু হচ্ছে কৃষক কার্ড : প্রধানমন্ত্রী      কাউন্টারে ঘরমুখো মানুষের ভিড়, চাপ বেড়েছে দূরপাল্লার বাসে      আল-আকসা খোলা নিয়ে সিদ্ধান্ত জানাল ইসরায়েল      শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বারবার ফিরে আসবে : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী      ইউজিসি চেয়ারম্যান ও ৭ বিশ্ববিদ্যালয়ের ভিসি পদে রদবদল      খাল খনন কর্মসূচিকে আরও প্রসারিত করা হবে : প্রতিমন্ত্রী নুর      স্কুল ভর্তিতে থাকছে না লটারি : শিক্ষামন্ত্রী      
জাতীয়
নিকেতনে জমি নিয়ে অপপ্রচার, রাজউক জানাল আসল তথ্য
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৫৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সামাজিক যোগাযোগমাধ্যমে ঢাকার গুলশান নিকেতনের একটি জমিকে কেন্দ্র করে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়েছে। তবে, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) জানিয়েছে, জমিটি সম্পূর্ণভাবে তাদের অধিগ্রহণ ও মালিকানায় রয়েছে এবং সম্প্রতি সেখানে জনস্বার্থে মহিলা ও শিশুদের জন্য ‘রাজউক নিকেতন লেডিস পার্ক’ স্থাপনের কাজ শুরু হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাজউকের এস্টেট ও ভূমি-১’এর সহকারী পরিচালক মো. আশরাফ আলী ও কানুনগো মো. ইকবাল হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) জনৈক ব্যক্তি সোশাল মিডিয়ায় ‘রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে ব্যক্তিগত দখলদায়িত্ব’ শিরোনামে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজোয়ানা হাসান ও রাজউকের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম মিলে রাজধানীর গুলশান নিকেতনে ৪২ দশমিক ২৭ (সাড়ে ২৫ কাঠা) জমি দখলের পাঁয়তারা করছে মর্মে একটি তথ্য প্রচার করে। তথ্যটি সম্পূর্ণরুপে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। 

এ বিষয়ে প্রকৃত জানিয়ে রাজউক বলেছে, সাবেক তেজকুনিপাড়া হালে তেজগাঁও শি/এ মৌজার সিএস ৫৬৫ নম্বর দাগে মোট জমির পরিমা ৮৪ দশমিক শুন্য ৯ একর। ওই সম্পত্তির মধ্যে এলএ কেস নম্বর ৫৫/১৯৫৮-৫৯, ১৩/২০০৭-০৮, ০২/২০০৯-১০ মূলে যথাক্রমে ২ দশমিক ৪৫৯৮ একর, ৬ দশমিক ০২২৬ একর ও ৭১ দশমিক ৯৫৭০ একরসহ মোট ৮০ দশমিক ৪ হাজার ৩৯৪ একর রাজউকের অনুকূলে অধিগ্রহণপূর্বক গেজেট প্রকাশ করা হয়। এছাড়া, ঢাকা ওয়াসার অনুকূলে এল কেস নম্বর ৩১/১৯৯১-৯২ মূলে ওই দাগে অবশিষ্ট ৩ দশমিক ৬৫০৭ একর জমি অধিগ্রহণ করা হয়; যা পরবর্তী হাতিরঝিল প্রকল্পভূক্ত হয়।

রাজউক আরও বলেছে, ওই সম্পত্তি অধিগ্রহণের পর হতে আজ পর্যন্ত নিরঙ্কুশভাবে রাজউকের মালিকানা ও দখলে রয়েছে। সম্প্রতি ওই সম্পত্তির অংশ বিশেষে (২৭ কাঠা) জনস্বার্থে মহিলা ও শিশুদের বিনোদনের জন্য ‘রাজউক নিকেতন লেডিস পার্ক’ নামে একটি পার্ক স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে; যা বর্তমানে বাস্তবায়নাধীন।

কেকে/এমএ
আরও সংবাদ   বিষয়:  নিকেতনে জমি নিয়ে অপপ্রচার   রাজউক জানাল আসল তথ্য  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

‘শপিং, গ্রামে ফেরার তাড়া যেন রমজানের শেষ মুহূর্তের তাৎপর্য ভুলিয়ে না দেয়’
আমরা উন্নতি করতে চাই, তবে প্রকৃতি ধ্বংস করে নয় : পরিকল্পনা প্রতিমন্ত্রী
গোপালপুরে সৌদি আরবের উপহার খেজুর বিতরণ
‘কিশোরগঞ্জ ভলান্টিয়ার্স’-এর ‘দুই টাকায় ইফতার’
বুড়িচংয়ে সারের অতিরিক্ত মূল্য আদায়, ন্যাশনাল ট্রেডার্সকে জরিমানা

সর্বাধিক পঠিত

চবির নতুন উপাচার্য ড. মোহাম্মদ আল-ফোরকান
মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার
মৌলভীবাজারে কাটাগাং খাল খনন কর্মসূচির উদ্বোধন
শ্বশুরের নির্দেশে ২৮ বছর ধরে ঈদ উপহার বিতরণ করছেন বিএনপি নেত্রী
সুগন্ধা পয়েন্টে অবৈধ ‘ড্রাগন মার্কেট’ এখনো অটুট

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close