সোমবার, ১৬ মার্চ ২০২৬,
২ চৈত্র ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৬ মার্চ ২০২৬
শিরোনাম: আগামী মাসে চালু হচ্ছে কৃষক কার্ড : প্রধানমন্ত্রী      কাউন্টারে ঘরমুখো মানুষের ভিড়, চাপ বেড়েছে দূরপাল্লার বাসে      আল-আকসা খোলা নিয়ে সিদ্ধান্ত জানাল ইসরায়েল      শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বারবার ফিরে আসবে : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী      ইউজিসি চেয়ারম্যান ও ৭ বিশ্ববিদ্যালয়ের ভিসি পদে রদবদল      খাল খনন কর্মসূচিকে আরও প্রসারিত করা হবে : প্রতিমন্ত্রী নুর      স্কুল ভর্তিতে থাকছে না লটারি : শিক্ষামন্ত্রী      
দেশজুড়ে
লামায় ৪০টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত
লামা (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৫৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বান্দরবানের জেলার জনবহুল ও সর্ববৃহৎ লামা উপজেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। অতীতের স্থানীয় সরকার ও জাতীয় সংসদ নির্বাচনে সহিংসতার অভিজ্ঞতার কারণে উপজেলার এক-তৃতীয়াংশ ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বান্দরবান জেলার ৭টি উপজেলা, ২টি পৌরসভা ও ৩৪টি ইউনিয়ন নিয়ে ৩০০নং সংসদীয় আসন গঠিত।

বান্দরবান জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ কামরুল আলম সাংবাদিকদের জানিয়েছেন, বান্দরবানে সাতটি উপজেলার ১৮৭টি ভোটকেন্দ্রের মধ্যে ১৫৮টিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে লামা উপজেলায় ৪২টি ভোটকেন্দ্রের মধ্যে ২৫টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ এবং ১৫টি ভোটকেন্দ্রকে অতি-ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়েছে। যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা, ভোটার সংখ্যা এবং এলাকার সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে।

তিনি আরও জানিয়েছেন, আলীকদম উপজেলার কুরুপপাতা ইউনিয়নের কমচঙ ইয়ুংছা মাওরুমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ চারটি উপজেলার পাঁচটি ইউনিয়নের মোট ১১টি দুর্গম এলাকার ভোটকেন্দ্রকে ‘হেলিস্টি ভোটকেন্দ্র’ হিসেবে ঘোষণা করা হয়েছে। এসব কেন্দ্রে ভোটের সরঞ্জাম আনা-নেওয়ার কাজে হেলিকপ্টার ব্যবহার করা হবে।

লামা উপজেলা নির্বাচন অফিসার আব্দুল হামিদ জানান, লামা উপজেলায় মোট ভোটকেন্দ্র ৪২টি এবং ভোটকক্ষ রয়েছে ২২৩টি। এর মধ্যে ৪০টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। উপজেলায় মোট ভোটার সংখ্যা ৮৭,৫৫৪ জন, যার মধ্যে পুরুষ ভোটার ৪৪,৯২৮ জন এবং নারী ভোটার ৪২,৬২৬ জন। এছাড়া ১,২৭৫ জন সরকারি চাকরিজীবি পোস্টাল ব্যালেটের জন্য আবেদন করেছেন; তাদের ব্যালেট কেন্দ্রে যাবে না।

লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল জানিয়েছেন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে নজরদারি বাড়াতে সিসি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। ইতোমধ্যেই ৪২টি কেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হয়েছে। পুলিশি নজরদারীতে ১৪টি কেন্দ্রকে অতি-ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ মঈন উদ্দিন বলেন, “অতীতের সহিংসতার অভিজ্ঞতা থেকেই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর তালিকা তৈরি করা হয়েছে। তবে উপজেলার সব ভোটকেন্দ্রেই শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে এবং ৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করবেন।”

বান্দরবান জেলায় সাতটি উপজেলা, দুটি পৌরসভা ও ৩৪টি ইউনিয়ন রয়েছে। এই আসনে বাঙালি ছাড়াও ১১টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগোষ্ঠী বসবাস করে। জেলায় মোট ভোটার সংখ্যা ৩,১৫,৪৪২ জন, যার মধ্যে পুরুষ ভোটার ১,৬১,৭৭৫ জন এবং নারী ভোটার ১,৫৩,৬৬৭ জন। মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১৮৭টি।

কেকে/এলএ
আরও সংবাদ   বিষয়:  লামা   ভোটকেন্দ্র   ঝুঁকিপূর্ণ   নির্বাচন  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

‘শপিং, গ্রামে ফেরার তাড়া যেন রমজানের শেষ মুহূর্তের তাৎপর্য ভুলিয়ে না দেয়’
আমরা উন্নতি করতে চাই, তবে প্রকৃতি ধ্বংস করে নয় : পরিকল্পনা প্রতিমন্ত্রী
গোপালপুরে সৌদি আরবের উপহার খেজুর বিতরণ
‘কিশোরগঞ্জ ভলান্টিয়ার্স’-এর ‘দুই টাকায় ইফতার’
বুড়িচংয়ে সারের অতিরিক্ত মূল্য আদায়, ন্যাশনাল ট্রেডার্সকে জরিমানা

সর্বাধিক পঠিত

চবির নতুন উপাচার্য ড. মোহাম্মদ আল-ফোরকান
মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার
মৌলভীবাজারে কাটাগাং খাল খনন কর্মসূচির উদ্বোধন
শ্বশুরের নির্দেশে ২৮ বছর ধরে ঈদ উপহার বিতরণ করছেন বিএনপি নেত্রী
মহম্মদপুরে ব্যবসায়ীর ঘরে ভিজিএফের চাল, সিলগালা ও জরিমানা

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close