মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬,
৩ চৈত্র ১৪৩২
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
শিরোনাম: আগামী মাসে চালু হচ্ছে কৃষক কার্ড : প্রধানমন্ত্রী      কাউন্টারে ঘরমুখো মানুষের ভিড়, চাপ বেড়েছে দূরপাল্লার বাসে      আল-আকসা খোলা নিয়ে সিদ্ধান্ত জানাল ইসরায়েল      শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বারবার ফিরে আসবে : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী      ইউজিসি চেয়ারম্যান ও ৭ বিশ্ববিদ্যালয়ের ভিসি পদে রদবদল      খাল খনন কর্মসূচিকে আরও প্রসারিত করা হবে : প্রতিমন্ত্রী নুর      স্কুল ভর্তিতে থাকছে না লটারি : শিক্ষামন্ত্রী      
দেশজুড়ে
বিএনপির প্রার্থী মিন্টু নানাভাবে হুমকি দিচ্ছে : জামায়াত প্রার্থী ফখরুদ্দিন
ফেনী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:২০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ফেনী-৩ আসনে জামায়াতের প্রার্থী মোহাম্মদ ফখরুদ্দিন মানিক বলেছেন, ‘বিএনপির প্রার্থী আবদুল আউয়াল মিন্টু নানাভাবে জামায়াতকে হুমকি-ধমকি দিচ্ছে ও অপপ্রচার চালাচ্ছে।’

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ফেনী প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি এসব অভিযোগে করেন।
 
ভোটের আগ মুহূর্তে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা জানিয়েছেন ফেনী-৩ আসনে জামায়াতের প্রার্থী মোহাম্মদ ফখরুদ্দিন। তিনি সুষ্ঠু নির্বাচনের স্বার্থে অবৈধ অস্ত্র উদ্ধার ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। 

তিনি অভিযোগ করে বলেন, ‘প্রচারণায় তার কর্মীরা বিভিন্ন স্থানে বাধাগ্রস্ত হচ্ছেন। এছাড়া দাগনভূঞা ও সোনাগাজী উপজেলার বিভিন্ন ওয়ার্ডে দাঁড়িপাল্লার পোস্টার, ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়েছে। নির্বাচনি সভায় বিএনপি প্রার্থীর আমি বেঁচে থাকতে জামায়াতকে ক্ষমতায় আসতে দেব না বলাতে সুগভীর ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছে।’

তিনি জানান, হলফ নামায় চিকিৎসক উল্লেখ করলেও তার প্রতিপক্ষ বিষয়টি নিয়ে অপপ্রচার করছে। 

সংবাদ সম্মেলনে তিনি ফেনী-৩ আসনে জামায়াতের ইশতেহার তুলে ধরেন। এ সময় রাজনৈতিক বিভাজন দূর করে প্রতিহিংসা বন্ধের আহ্বান জানান। 
    
সবাইকে নিয়ে আসনটিতে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করার এবং নদী ভাঙ্গন রোধকে প্রধান সমস্যা চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে সমস্যা সমাধানের আশ্বাস দেন জামায়াত প্রার্থী। 

সংবাদ সম্মেলনে ফেনী জেলা জামায়াতে ইসলামীর আমির মুফতী আবদুল হান্নান ও জেলা সেক্রেটারি মাওলানা আবদুর রহিমসহ জেলা জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 
কেকে/এসএএস
আরও সংবাদ   বিষয়:  বিএনপি    ফেনী    জামায়াতে ইসলামী   
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

‘শপিং, গ্রামে ফেরার তাড়া যেন রমজানের শেষ মুহূর্তের তাৎপর্য ভুলিয়ে না দেয়’
আমরা উন্নতি করতে চাই, তবে প্রকৃতি ধ্বংস করে নয় : পরিকল্পনা প্রতিমন্ত্রী
গোপালপুরে সৌদি আরবের উপহার খেজুর বিতরণ
‘কিশোরগঞ্জ ভলান্টিয়ার্স’-এর ‘দুই টাকায় ইফতার’
বুড়িচংয়ে সারের অতিরিক্ত মূল্য আদায়, ন্যাশনাল ট্রেডার্সকে জরিমানা

সর্বাধিক পঠিত

চবির নতুন উপাচার্য ড. মোহাম্মদ আল-ফোরকান
মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার
মহম্মদপুরে ব্যবসায়ীর ঘরে ভিজিএফের চাল, সিলগালা ও জরিমানা
মৌলভীবাজারে কাটাগাং খাল খনন কর্মসূচির উদ্বোধন
কাপাসিয়ায় চিনির বিকল্প হিসেবে গুড়ের চাহিদায় বাড়ছে আখ চাষ

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close