প্রশাসনের নিরপেক্ষতার দাবিতে মাদারীপুর-৩ আসনের জামায়াত প্রার্থী সংবাদ সম্মেলন করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও মাদারীপুর-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে কালকিনিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে ইসলামী ছাত্রশিবির মাদারীপুর জেলা শাখার সাবেক সভাপতি ও মাদারীপুর-৩ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম বলেন, “মুক্তিযোদ্ধারা হচ্ছে জাতীয় সম্পদ। এটা কোন দলের বা কোন এলাকার সম্পদ নয়। জাতীয় সম্পদ হিসাবে মুক্তিযোদ্ধাদের বিশেষ করে ২৪ মার্চ থেকে শুরু করে পুরো ৭১-৪৭ সময়ের সর্বোচ্চ সম্মান, মর্যাদা এবং সুযোগ নিশ্চিত করবে বাংলাদেশ জামায়াতে ইসলাম।”
তিনি আরও বলেন, “প্রবাসী ভাই-বোনদের জন্য একটি সুসংবাদ হচ্ছে, প্রবাসে থেকে যারা বৈধভাবে সমস্যার মুখোমুখি হচ্ছেন বা স্বল্প বেতনে চাকরি করছেন, তাদের জন্য রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে, যাতে তারা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে প্রবাস জীবন কাটাতে পারে এবং ভালো সুবিধা পেতে পারে।”
এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াত ইসলামের আমির মাওলানা মোখলেছুর রহমানসহ জামায়াত ইসলামের অঙ্গসংগঠনের নেতা-নেত্রীবৃন্দ।
কেকে/এলএ