বিএনপি প্রার্থী তুহিনের পক্ষে আহসান হাবীব লেলিনের নির্বাচনি মিছিল
নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:২৯ পিএম
ছবি : প্রতিবেদক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-২ আসনে বিএনপি প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিনের পক্ষে বিশাল নির্বাচনি মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকালে নীলফামারী উন্নয়ন মঞ্চের আহ্বায়ক প্রকৌশলী আহসান হাবীব লেলিনের নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়।
মশিউর রহমান ডিগ্রি কলেজ মাঠ থেকে নির্বাচনি মিছিলটি বের হয়ে ডিসি চত্বরে সমাবেশস্থলে গিয়ে শেষ হয়।
নিবাচনি মিছিলে প্রায় ২০ থেকে ৩০ হাজার নেতাকর্মী ও সাধারণ জনগণের উপস্থিতিতে প্রকৌশলী তুহিন ও ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
প্রকৌশলী আহসান হাবীব লেলিনের নেতৃত্বে বিশাল নির্বাচনি মিছিল। ছবি : প্রতিবেদক
এ সময় বিএনপি প্রার্থী শাহরিন ইসলাম তুহিনকে ভোট দিয়ে জয়ী করার জন্য সবার প্রতি আহ্বান জানান নীলসাগর গ্রুপের চেয়ারম্যান ও নীলফামারী উন্নয়ন মঞ্চের আহ্বায়ক প্রকৌশলী আহসান হাবীব লেলিন।
তিনি বলেন, ‘শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন ও সামাজিক ঐক্যের মাধ্যমেই নীলফামারীর টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।’
আহসান হাবীব স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবকাঠামো উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের উপযোগী দক্ষতা অর্জনের ওপর বিশেষ গুরুত্বারোপ করে বলেন, ‘শাহরিন ইসলাম তুহিন নির্বাচিত হলে শিক্ষা, কর্মসংস্থান সৃষ্টি ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।’