লন্ডনগামী যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
সংস্থাটি জানিয়েছে, ভ্রমণের আগে সব যাত্রীকে তাদের ভিসা ও পাসপোর্টের তথ্য সঠিক ও বৈধ রয়েছে কিনা তা নিশ্চিত করতে হবে।
সোমবার (৯ জানুয়ারি) বিকালে গণমাধ্যমকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যাত্রার কমপক্ষে ৪৮ ঘণ্টা আগে সর্বশেষ পাসপোর্টের তথ্য ইউকেভিআই অ্যাকাউন্টে হালনাগাদ করা বাধ্যতামূলক। ইউকে বর্ডার ফোর্সের নির্দেশনা অনুযায়ী, পাসপোর্ট বা ভিসার তথ্য আপডেট না থাকলে যুক্তরাজ্যে প্রবেশের সময় অতিরিক্ত যাচাই-বাছাই, বিলম্ব বা ভ্রমণসংক্রান্ত জটিলতার মুখোমুখি হতে পারেন যাত্রীরা।
এ কারণে যাত্রা শুরুর আগেই প্রয়োজনীয় সব তথ্য যথাযথভাবে সম্পন্ন করার জন্য লন্ডনগামী যাত্রীদের প্রতি অনুরোধ জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ।
কেকে/এমএ