সোমবার, ১৬ মার্চ ২০২৬,
২ চৈত্র ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৬ মার্চ ২০২৬
শিরোনাম: আগামী মাসে চালু হচ্ছে কৃষক কার্ড : প্রধানমন্ত্রী      কাউন্টারে ঘরমুখো মানুষের ভিড়, চাপ বেড়েছে দূরপাল্লার বাসে      আল-আকসা খোলা নিয়ে সিদ্ধান্ত জানাল ইসরায়েল      শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বারবার ফিরে আসবে : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী      ইউজিসি চেয়ারম্যান ও ৭ বিশ্ববিদ্যালয়ের ভিসি পদে রদবদল      খাল খনন কর্মসূচিকে আরও প্রসারিত করা হবে : প্রতিমন্ত্রী নুর      স্কুল ভর্তিতে থাকছে না লটারি : শিক্ষামন্ত্রী      
জাতীয়
ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল বহনে নিষেধাজ্ঞায় বিওজেএর উদ্বেগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:১০ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল ফোন বহনের ওপর কঠোর বিধিনিষেধ আরোপের সিদ্ধান্তে উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিওজেএ)। 

সংগঠনটি বলছে, এই সিদ্ধান্ত স্বাধীনভাবে তথ্য সংগ্রহের পথে অপ্রয়োজনীয় বাধা তৈরি করবে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিওজেএর সভাপতি জাহিদ ইকবাল ও সাধারণ সম্পাদক এম ইব্রাহিম সরকার এক যৌথ বিবৃতিতে জানান, বর্তমান সময়ে মাঠপর্যায়ের সাংবাদিকতা অনেকটাই মোবাইলনির্ভর। তাৎক্ষণিক ছবি, ভিডিও ও তথ্য সংগ্রহ করে দ্রুত পাঠাতে মোবাইল ফোনই সবচেয়ে কার্যকর মাধ্যম।

তাদের ভাষ্য, ভোটকেন্দ্রে শৃঙ্খলা বজায় রাখার কথা বলা হলেও সাংবাদিকদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা দিলে বাস্তবে তথ্যপ্রবাহ ধীর হয়ে যাবে। এতে কোনো অনিয়ম বা সমস্যার ঘটনা দ্রুত যাচাই ও প্রকাশ করা কঠিন হবে।

বিবৃতিতে বলা হয়, সাংবাদিকরা নির্বাচন প্রক্রিয়ার অংশ নন, তারা পর্যবেক্ষক ও তথ্য সংগ্রাহক। তাই, তাদের কাজের উপকরণ সীমিত করা স্বচ্ছতা বাড়ানোর বদলে উল্টো প্রশ্ন তৈরি করতে পারে।

বিওজেএ মনে করে, দায়িত্বশীলভাবে মোবাইল ব্যবহার নিশ্চিত করে সাংবাদিকদের কাজ করার সুযোগ দিলে নির্বাচন আরও উন্মুক্ত, বিশ্বাসযোগ্য ও জবাবদিহিমূলক হবে।

সংগঠনটি এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে।

কেকে/এমএ
আরও সংবাদ   বিষয়:  ভোটকেন্দ্র   সাংবাদিক   মোবাইল বহনে নিষেধাজ্ঞা   বিওজেএ  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

‘শপিং, গ্রামে ফেরার তাড়া যেন রমজানের শেষ মুহূর্তের তাৎপর্য ভুলিয়ে না দেয়’
আমরা উন্নতি করতে চাই, তবে প্রকৃতি ধ্বংস করে নয় : পরিকল্পনা প্রতিমন্ত্রী
গোপালপুরে সৌদি আরবের উপহার খেজুর বিতরণ
‘কিশোরগঞ্জ ভলান্টিয়ার্স’-এর ‘দুই টাকায় ইফতার’
বুড়িচংয়ে সারের অতিরিক্ত মূল্য আদায়, ন্যাশনাল ট্রেডার্সকে জরিমানা

সর্বাধিক পঠিত

চবির নতুন উপাচার্য ড. মোহাম্মদ আল-ফোরকান
মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার
মৌলভীবাজারে কাটাগাং খাল খনন কর্মসূচির উদ্বোধন
শ্বশুরের নির্দেশে ২৮ বছর ধরে ঈদ উপহার বিতরণ করছেন বিএনপি নেত্রী
মহম্মদপুরে ব্যবসায়ীর ঘরে ভিজিএফের চাল, সিলগালা ও জরিমানা

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close