রোববার, ১৫ মার্চ ২০২৬,
১ চৈত্র ১৪৩২
বাংলা English
ই-পেপার

রোববার, ১৫ মার্চ ২০২৬
শিরোনাম: জ্বালানি তেল নিয়ে মিলছে স্বস্তির খবর      রিয়ালের জয়ের রাতে গুলেরের ইতিহাস গড়া গোল      ঢাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস      আন্দোলনের পথেই হাঁটছে বিরোধীরা      সরকারকে আস্থা ধরে রাখতে হবে      হাতের কালি মোছার আগেই তিন প্রতিশ্রুতি বাস্তবায়ন      ইরানের দুই শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা নিহত, দাবি ইসরায়েলের       
দেশজুড়ে
মুন্সীগঞ্জের আলদি বাজারে মাঝরাতে আগুনে পুড়ল তিন দোকান
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:০০ পিএম

মুন্সীগঞ্জে গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় তিনটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

সোমবার ( ৯ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার আলদি বাজারে এ ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, আলদি বাজারের একটি মুদি দোকানে প্রথম আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে টঙ্গীবাড়ি ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে টিনের তৈরি দুটি মুদি দোকান এবং একটি সেমিপাকা মিষ্টির দোকান আংশিকভাবে পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা হলেন শাহ আলম শেখ (মুদি দোকান), কামাল সরদার (মুদি দোকান) ও সন্দীপ ঘোষ (মিষ্টির দোকান)।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম আরও জানান, অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, দোকানের পাশের ময়লা-আবর্জনা থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তদন্ত চলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

কেকে/এল এ
আরও সংবাদ   বিষয়:  মুন্সীগঞ্জ   আলদি বাজার   মাঝরাত   আগুন  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

বয়স বিবেচনাতেই ৪ মামলায় জামিন পান খায়রুল হক: হাইকোর্ট
কাউনিয়া রিপোর্টার্স ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
কবি সমর চক্রবর্তীর ৫৪তম জন্মদিন আজ
ফেনীতে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, যুবক নিহত
ইরান যুদ্ধে রণতরি পাঠানোর খবর নাকচ করল ফ্রান্স

সর্বাধিক পঠিত

ঈদের পর ছাত্রদলের নতুন কমিটি
দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশের প্রয়োজন : আইজিপি
শ্রীমঙ্গল থানায় ইফতার মাহফিল
বাংলাদেশের দৃশ্যমান উন্নয়নের কারিগর প্রকৌশলী সমাজ : গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী
সরকারকে আস্থা ধরে রাখতে হবে

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close