সোমবার, ১৬ মার্চ ২০২৬,
২ চৈত্র ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৬ মার্চ ২০২৬
শিরোনাম: আগামী মাসে চালু হচ্ছে কৃষক কার্ড : প্রধানমন্ত্রী      কাউন্টারে ঘরমুখো মানুষের ভিড়, চাপ বেড়েছে দূরপাল্লার বাসে      আল-আকসা খোলা নিয়ে সিদ্ধান্ত জানাল ইসরায়েল      শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বারবার ফিরে আসবে : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী      ইউজিসি চেয়ারম্যান ও ৭ বিশ্ববিদ্যালয়ের ভিসি পদে রদবদল      খাল খনন কর্মসূচিকে আরও প্রসারিত করা হবে : প্রতিমন্ত্রী নুর      স্কুল ভর্তিতে থাকছে না লটারি : শিক্ষামন্ত্রী      
অর্থনীতি
কুষ্টিয়ায় সাবেক মেয়র আনোয়ারের বিরুদ্ধে পাঁচ কোটি টাকা আত্মসাতের মামলা
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ২:২৪ পিএম
আনোয়ার আলী

আনোয়ার আলী

কুষ্টিয়া পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা আনোয়ার আলীসহ তিনজনের বিরুদ্ধে প্রায় সোয়া পাঁচ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয় এ মামলাটি দায়ের করে।

সোমবার (৯ জানুয়ারি) দুদকের কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বিজন কুমার রায় মামলাটি দায়ের করেন।

মামলার অপর দুই আসামি হলেন পৌরসভার সাবেক নির্বাহী কর্মকর্তা কামাল উদ্দিন ও সাবেক হিসাব রক্ষক আবুল কালাম আজাদ। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০৪ সালের ২৬ জুলাই কুষ্টিয়া পৌরসভার সাবেক মেয়র (তৎকালীন চেয়ারম্যান) আনোয়ার আলী কোনো ধরনের রেকর্ডপত্র সংযুক্তি ও পৌরসভার রেজুলেশন ছাড়াই অগ্রণী ব্যাংকের থানাপাড়া শাখায় ‘দরিদ্র তহবিল’ নামে একটি ব্যাংক হিসাব খুলে একক স্বাক্ষরের মাধ্যমে তা পরিচালনা করেন (হিসাব নম্বর ২৪৭৪/…)।

এছাড়া ২০১৮ সালের ১ জানুয়ারি থেকে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ে কোনো বৈধ রেকর্ডপত্র বা রেজুলেশন ছাড়াই ভবনের প্ল্যান অনুমোদনের ক্ষেত্রে আবেদনকারীদের কাছ থেকে সরকারি ফির অতিরিক্ত অর্থ আদায় করা হয়। একই সময়ে বিভিন্ন লাইসেন্সের ফি অবৈধভাবে রশিদের মাধ্যমে সংগ্রহ করা হয়।

এজাহারে আরও উল্লেখ করা হয়, এসব অর্থ প্রথমে পৌরসভার ব্যাংক হিসাবে জমা করা হলেও পরে বিভিন্ন খাতে খরচ দেখিয়ে আত্মসাৎ করা হয়। এভাবে মোট ৫ কোটি ২১ লাখ ৭ হাজার ৫৬৯ টাকা আত্মসাৎ করা হয়েছে বলে দুদকের তদন্তে উঠে আসে।

এই অবৈধ অর্থ আত্মসাতের প্রক্রিয়ায় সাবেক মেয়র আনোয়ার আলীর পাশাপাশি পৌরসভার সাবেক নির্বাহী কর্মকর্তা কামাল উদ্দিন ও সাবেক হিসাব রক্ষক আবুল কালাম আজাদ সরাসরি জড়িত ছিলেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, আনোয়ার আলী একাধিকবার কুষ্টিয়া পৌরসভার চেয়ারম্যান ও মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ ২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পালাবদলের সময় তিনি কুষ্টিয়া পৌরসভার মেয়র ছিলেন। পরবর্তী তাকে পদ থেকে অপসারণ করা হয়।

কেকে/এমএ
আরও সংবাদ   বিষয়:  কুষ্টিয়া   সাবেক মেয়র আনোয়ার   অর্থ আত্মসাতের মামলা  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

‘শপিং, গ্রামে ফেরার তাড়া যেন রমজানের শেষ মুহূর্তের তাৎপর্য ভুলিয়ে না দেয়’
আমরা উন্নতি করতে চাই, তবে প্রকৃতি ধ্বংস করে নয় : পরিকল্পনা প্রতিমন্ত্রী
গোপালপুরে সৌদি আরবের উপহার খেজুর বিতরণ
‘কিশোরগঞ্জ ভলান্টিয়ার্স’-এর ‘দুই টাকায় ইফতার’
বুড়িচংয়ে সারের অতিরিক্ত মূল্য আদায়, ন্যাশনাল ট্রেডার্সকে জরিমানা

সর্বাধিক পঠিত

চবির নতুন উপাচার্য ড. মোহাম্মদ আল-ফোরকান
মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার
মৌলভীবাজারে কাটাগাং খাল খনন কর্মসূচির উদ্বোধন
মহম্মদপুরে ব্যবসায়ীর ঘরে ভিজিএফের চাল, সিলগালা ও জরিমানা
শ্বশুরের নির্দেশে ২৮ বছর ধরে ঈদ উপহার বিতরণ করছেন বিএনপি নেত্রী

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close