মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬,
৩ চৈত্র ১৪৩২
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
শিরোনাম: আগামী মাসে চালু হচ্ছে কৃষক কার্ড : প্রধানমন্ত্রী      কাউন্টারে ঘরমুখো মানুষের ভিড়, চাপ বেড়েছে দূরপাল্লার বাসে      আল-আকসা খোলা নিয়ে সিদ্ধান্ত জানাল ইসরায়েল      শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বারবার ফিরে আসবে : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী      ইউজিসি চেয়ারম্যান ও ৭ বিশ্ববিদ্যালয়ের ভিসি পদে রদবদল      খাল খনন কর্মসূচিকে আরও প্রসারিত করা হবে : প্রতিমন্ত্রী নুর      স্কুল ভর্তিতে থাকছে না লটারি : শিক্ষামন্ত্রী      
দেশজুড়ে
গুরুদাসপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে মা-মেয়ের মৃত্যু
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৫৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নের ঝাউপাড়া বিন্নাবাড়ী এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) ভোররাত আনুমানিক ৩টা ৪০ মিনিটে ওই এলাকার মোন্তার বসতবাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মোন্তার ছেলে রান্টুর স্ত্রী আতিয়া (২৩) এবং তার এক বছর বয়সী কন্যা রওজা। অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থল থেকেই তাদের মরদেহ উদ্ধার করা হয়। বর্তমানে মরদেহ দুটি পরিবারের হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ অগ্নিকাণ্ডে মোন্তার স্ত্রী মর্জিনা (মনেকা) গুরুতর দগ্ধ হন। তাকে তাৎক্ষণিকভাবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আগুনে মোন্তার দুটি এবং তার ছেলে মিন্টুর দুটি ঘরসহ মোট চারটি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে যায়। এছাড়া ঘরের আসবাবপত্র, পার্শ্ববর্তী একটি মুদি দোকান এবং ১২টি ছাগল আগুনে দগ্ধ হয়ে মারা যায়। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ১০ থেকে ১২ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবারের সদস্যদের মাঝে চলছে আহাজারি।

এলাকাবাসী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। পুলিশি তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

কেকে/এলএ
আরও সংবাদ   বিষয়:  গুরুদাসপুর   ভয়াবহ   অগ্নিকাণ্ড   মা   মেয়ে  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

‘শপিং, গ্রামে ফেরার তাড়া যেন রমজানের শেষ মুহূর্তের তাৎপর্য ভুলিয়ে না দেয়’
আমরা উন্নতি করতে চাই, তবে প্রকৃতি ধ্বংস করে নয় : পরিকল্পনা প্রতিমন্ত্রী
গোপালপুরে সৌদি আরবের উপহার খেজুর বিতরণ
‘কিশোরগঞ্জ ভলান্টিয়ার্স’-এর ‘দুই টাকায় ইফতার’
বুড়িচংয়ে সারের অতিরিক্ত মূল্য আদায়, ন্যাশনাল ট্রেডার্সকে জরিমানা

সর্বাধিক পঠিত

চবির নতুন উপাচার্য ড. মোহাম্মদ আল-ফোরকান
মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার
মহম্মদপুরে ব্যবসায়ীর ঘরে ভিজিএফের চাল, সিলগালা ও জরিমানা
মৌলভীবাজারে কাটাগাং খাল খনন কর্মসূচির উদ্বোধন
শ্বশুরের নির্দেশে ২৮ বছর ধরে ঈদ উপহার বিতরণ করছেন বিএনপি নেত্রী

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close