সোমবার, ১৬ মার্চ ২০২৬,
২ চৈত্র ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৬ মার্চ ২০২৬
শিরোনাম: আগামী মাসে চালু হচ্ছে কৃষক কার্ড : প্রধানমন্ত্রী      কাউন্টারে ঘরমুখো মানুষের ভিড়, চাপ বেড়েছে দূরপাল্লার বাসে      আল-আকসা খোলা নিয়ে সিদ্ধান্ত জানাল ইসরায়েল      শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বারবার ফিরে আসবে : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী      ইউজিসি চেয়ারম্যান ও ৭ বিশ্ববিদ্যালয়ের ভিসি পদে রদবদল      খাল খনন কর্মসূচিকে আরও প্রসারিত করা হবে : প্রতিমন্ত্রী নুর      স্কুল ভর্তিতে থাকছে না লটারি : শিক্ষামন্ত্রী      
খেলাধুলা
নাকভিকে কৃতজ্ঞতা জানালেন বুলবুল, যেসব বিষয়ে আলোচনা হলো লাহোরে
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:২৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার পরে টালমাটাল ক্রিকেট অঙ্গন। তাদের বাদ পড়ার জেরে ভারত ম্যাচ বয়কট করার সিদ্ধান্ত নিয়ে আইসিসিকে বিপাকে ফেলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। দুই পক্ষের মধ্যকার অচলাবস্থা নিরসনে গতকাল লাহোরে যান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সফলভাবেই সম্পন্ন হয়েছে আইসিসি, পিসিবি ও বিসিবির বৈঠক। 

মূলত পাকিস্তানকে ভারতের বিপক্ষে ১৫ ফেব্রুয়ারির টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলার জন্য অনুরোধ করেছে আইসিসি। এছাড়া বিশ্বকাপ থেকে বাদ পড়া বাংলাদেশকে সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছে। 

পুরো পরিস্থিতিতে বাংলাদেশের পাশে থাকায় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল পিসিবি প্রধান মহসিন নাকভিকে ধন্যবাদ জানিয়েছেন। পাকিস্তানি গণমাধ্যম জিও টিভি জানিয়েছে, আইসিসি বাংলাদেশের দাবির প্রতি ইতিবাচক সাড়া দিয়েছে। বিসিবির সাথে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার সংকট নিরসনের জন্য একটি ফর্মুলাও প্রস্তুত করা হয়েছে।

সেক্ষেত্রে বাংলাদেশ ক্ষতিপূরণ পেতে পারে। বিশ্বকাপের লভ্যাংশসহ ভবিষ্যতে ভারতে খেলা হলে হাইব্রিড মডেলে খেলার সুযোগ পেতে পারে। আইসিসি ও বিসিবির এই আলোচনায় পিসিবি প্রধান সমন্বয়কারী হিসেবে কাজ করেছে।

বিসিবি সূত্রে জানা গেছে, পরবর্তী পদক্ষেপের জন্য  আইসিসি এবং বিসিবির কর্মকর্তারা আজ বিকেলেই আবার আলোচনায় বসতে পারেন। এছাড়া ভারত-পাকিস্তান ম্যাচ হবে কি না সেই সিদ্ধান্তও হবে দ্রুত।

কেকে/এজে
আরও সংবাদ   বিষয়:  টি-টোয়েন্টি বিশ্বকাপ   নাকভি   বুলবুল  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

‘শপিং, গ্রামে ফেরার তাড়া যেন রমজানের শেষ মুহূর্তের তাৎপর্য ভুলিয়ে না দেয়’
আমরা উন্নতি করতে চাই, তবে প্রকৃতি ধ্বংস করে নয় : পরিকল্পনা প্রতিমন্ত্রী
গোপালপুরে সৌদি আরবের উপহার খেজুর বিতরণ
‘কিশোরগঞ্জ ভলান্টিয়ার্স’-এর ‘দুই টাকায় ইফতার’
বুড়িচংয়ে সারের অতিরিক্ত মূল্য আদায়, ন্যাশনাল ট্রেডার্সকে জরিমানা

সর্বাধিক পঠিত

চবির নতুন উপাচার্য ড. মোহাম্মদ আল-ফোরকান
মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার
মৌলভীবাজারে কাটাগাং খাল খনন কর্মসূচির উদ্বোধন
শ্বশুরের নির্দেশে ২৮ বছর ধরে ঈদ উপহার বিতরণ করছেন বিএনপি নেত্রী
সুগন্ধা পয়েন্টে অবৈধ ‘ড্রাগন মার্কেট’ এখনো অটুট

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close