মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬,
৩ চৈত্র ১৪৩২
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
শিরোনাম: আগামী মাসে চালু হচ্ছে কৃষক কার্ড : প্রধানমন্ত্রী      কাউন্টারে ঘরমুখো মানুষের ভিড়, চাপ বেড়েছে দূরপাল্লার বাসে      আল-আকসা খোলা নিয়ে সিদ্ধান্ত জানাল ইসরায়েল      শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বারবার ফিরে আসবে : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী      ইউজিসি চেয়ারম্যান ও ৭ বিশ্ববিদ্যালয়ের ভিসি পদে রদবদল      খাল খনন কর্মসূচিকে আরও প্রসারিত করা হবে : প্রতিমন্ত্রী নুর      স্কুল ভর্তিতে থাকছে না লটারি : শিক্ষামন্ত্রী      
দেশজুড়ে
ভোট গ্রহণ পর্যন্ত রাতে গ্রাম ও ঘর পাহারা দিন : শামা ওবায়েদ
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:০৯ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচ‌নে ভোট গ্রহণ পর্যন্ত নিজ দলীয় নেতাকর্মীদের রাতে গ্রাম ও ঘর পাহারা দেওয়ার আহ্বান জানিয়েছেন ফরিদপুর-২ আসনে বিএনপি প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিঙ্কু।

রোববার (৮ ‌ফেব্রুয়া‌রি) বিকালে নিজ নির্বাচনি এলাকার নগরকান্দা উপজেলা সদরের মাহেন্দ্র নারায়ণ (এমএন) একাডেমি মাঠে উপজেলা ও পৌরসভা বিএনপির যৌথ উ‌দ্যো‌গে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অ‌তি‌থির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

‌তি‌নি কোনো দলের নাম উল্লেখ না করে বলেন, ‘রাত ১২টা, ১টার পর গ্রামে নাকি মানুষ ঢোকে। রাতে যারা ঢোকে তারা ভালো উদ্দেশ্যে ঢোকে না। আপনারা নিজ নিজ গ্রাম পাহারা দেবেন, ঘর পাহাড়া দেবেন। যদি আপনার এই বোন বিজয় লাভ করে তাহলে আমি একা সংসদে যাব না, আপনারা সবাই সংসদে যাবেন।’

এসময় তিনি তার বাবা বিএনপি সাবেক মহাসচিব প্রয়াত কেএম ওবায়দুর রহমানের স্মৃতিচারণ করে বলেন, ‘বাবার জন্য এই অঞ্চলের মানুষ তাদের সর্বোচ্চ দিয়ে আমাকে ভালোবেসেছে। আমার বাবা নগরকান্দা-সালথার মানুষদের দল-মত, ধর্ম-বর্ণের ঊর্ধ্বে থেকে সবাইকে আগলে রেখেছিলেন।’

শামা ওবা‌য়েদ কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আগামীতে আমি সংসদ সদস্য নির্বাচিত হলে বাবার আদর্শ লালন করে সবাইকে নিয়ে চলতে চাই। রুখে দিতে চাই দুর্নীতি, স্বজনপ্রী‌তি ও চাঁদাবাজিকে।’

তি‌নি বলেন, ‘বিএনপি যদি বিজয় লাভ করে তাহলে কৃষক কার্ডের মাধ্যমে সরকারি সেবা পাবেন। যাতে কোনো দুর্নীতিবাজরা আপনাদের পকেট খালি করতে না পারে। আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, আমার বাবা সব সময় ন্যায়ের পথে ছিলেন। আমিও দুর্নীতিমুক্ত নগরকান্দা, দুর্নীতিমুক্ত পৌরসভা এবং চাঁদাবাজমুক্ত নগরকান্দা গড়ে তুলতে আপনা‌দের সহ‌যো‌গিতা চাই।’

নগরকান্দা উপজেলা বিএনপি সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে সভায় অন্যদের ম‌ধ্যে বক্তব্য দেন ফ‌রিদপুর জেলা বিএনপি আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেছ আলী ইছা, যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, যুবদলের কেন্দ্রীয় কমিটির সদস্য রবিউল ইসলাম রবি, উপজেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক শওকত শরীফ প্রমুখ।

কেকে/বি

আরও সংবাদ   বিষয়:  ভোট   পাহারা   শামা ওবায়েদ  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

‘শপিং, গ্রামে ফেরার তাড়া যেন রমজানের শেষ মুহূর্তের তাৎপর্য ভুলিয়ে না দেয়’
আমরা উন্নতি করতে চাই, তবে প্রকৃতি ধ্বংস করে নয় : পরিকল্পনা প্রতিমন্ত্রী
গোপালপুরে সৌদি আরবের উপহার খেজুর বিতরণ
‘কিশোরগঞ্জ ভলান্টিয়ার্স’-এর ‘দুই টাকায় ইফতার’
বুড়িচংয়ে সারের অতিরিক্ত মূল্য আদায়, ন্যাশনাল ট্রেডার্সকে জরিমানা

সর্বাধিক পঠিত

চবির নতুন উপাচার্য ড. মোহাম্মদ আল-ফোরকান
মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার
মহম্মদপুরে ব্যবসায়ীর ঘরে ভিজিএফের চাল, সিলগালা ও জরিমানা
মৌলভীবাজারে কাটাগাং খাল খনন কর্মসূচির উদ্বোধন
শ্বশুরের নির্দেশে ২৮ বছর ধরে ঈদ উপহার বিতরণ করছেন বিএনপি নেত্রী

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close