রোববার, ১৫ মার্চ ২০২৬,
১ চৈত্র ১৪৩২
বাংলা English
ই-পেপার

রোববার, ১৫ মার্চ ২০২৬
শিরোনাম: জ্বালানি তেল নিয়ে মিলছে স্বস্তির খবর      রিয়ালের জয়ের রাতে গুলেরের ইতিহাস গড়া গোল      ঢাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস      আন্দোলনের পথেই হাঁটছে বিরোধীরা      সরকারকে আস্থা ধরে রাখতে হবে      হাতের কালি মোছার আগেই তিন প্রতিশ্রুতি বাস্তবায়ন      ইরানের দুই শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা নিহত, দাবি ইসরায়েলের       
দেশজুড়ে
খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের পাহাড়াদার : দুলু
আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৩৬ এএম আপডেট: ০৯.০২.২০২৬ ১২:৫৩ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের পাহাড়াদার, আপোসহীন নেত্রী- লালমনিরহাট আদিতমারী উপজেলায় রোকন উদ্দিন বাবুলের সমর্থনে এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এসব কথা বলেন।

রোববার (৮ ফেব্রুয়ারী) রাতে লালমনিরহাট আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়ন বিএনপির আয়োজনে, সরকারি আদিতমারী মডেল স্কুল এন্ড কলেজ মাঠে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে লালমনিরহাট-২ (আদিতমারী-কালিগঞ্জ) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী রোকন উদ্দিন বাবুলের সমর্থনে নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

প্রধান অতিথির বক্তব্যে দুলু বলেন, ‘দেশনেত্রী গণতন্ত্রের জন্য স্বৈরাচার শাসকের সাথে কোন আপোষ করেনি,পালিয়ে যাইনি। গণতন্ত্রের জন্য দীর্ঘ সময় আন্দোলন ও সংগ্রাম করে গেছেন, এদেশের মানুষকে ছেড়ে তিনি পালিয়ে যাইনি। আরেক নেত্রী সন্তানকে ফেলে চলে গেছে। আজকে এই অবাধ সুষ্ঠু পরিবেশে নির্বাচনের জন্য তার বিশাল অবদান আছে।’ 

দুলু বলেন, ‘আমাদের নেতা দলের প্রতিষ্ঠাতা প্রয়াত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমরা সে দল করি- যিনি ছিলেন স্বাধীনতার ঘোষক। তিনি যদি সেদিন স্বাধীনতা ঘোষণা না দিতেন তাহলে আজকে এত দলে পরিণত হত না। তলাবিহীন ঝুড়ি থেকে দেশকে বহির্বিশ্বে উপচে পড়া দেশে পরিণত করেছে। তার সময় এদেশে চাষাবাদের জন্য  উন্নতজাতের ধান, ট্রাক্টর, সেলো মেশিন এনে দেশকে স্বয়ংসম্পূর্ণ করেছে। আজকে বাংলাদেশে উন্নত ফসলের ফলন হচ্ছে। তার সময়ে খাল কাটা প্রোগ্রাম ছিল। আজকে এই দেশে তার অনেক অবদান আছে। এজন্য বিএনপি হল উন্নয়নের দল-যখনি ক্ষমতায় আসে তখনি এদেশের ভাগ্যের উন্নয়নে কাজ করে।’ 

দুলু মার্কা সম্পর্কে বলেন, ‘ধানের শীষ মার্কা হল দেশের সর্ববৃহৎ মার্কা। নৌকা আর ঘাটে চলাচল করবে না। পাখা আর ব্যবহৃত হয় না- তার পরিবর্তে বৈদ্যুতিক পাখা, দাড়িপাল্লার পরিবর্তে ডিজিটাল পাল্লা, লাঙ্গলের পরিবর্তে ট্রাক্টর। কলম চলে না- এখন বলপেন, ল্যাপটপ ব্যবহার করছে। এই আসনে যারা প্রার্থী হয়েছে তাদের পূর্বের কোন নির্বাচনের অভিজ্ঞতা নাই। কাজেই এই মার্কায় ভোট দিলে কোন দিন মঙ্গল হবে না।’

দুলু একটি দল প্রসঙ্গে বলেন, ‘আপনাদের সবকিছুই দিতে পারব কিন্তু জান্নাতের টিকেট দিতে পারব না। যারা জান্নাতের কথা বলে ভোট চাচ্ছে তারা হল মোনাফেক- ভন্ড। তারা মানুষের ঈমান নিয়ে খেলা করে। এদের মাথা খারাপ হয়ে গেছে। তারা ছিল স্বাধীনতা বিরোধী, রাজাকার এদের থেকে বিরত থাকুন।’ 

তিনি বলেন, ‘অন্য মার্কায় ভোট দিবেন তো উন্নয়ন হবে না। আর বিএনপিকে ভোট দিলে উন্নয়ন হবে। আপনারা জানেন, আগামিতে দল ক্ষমতায় যাবে এবং তারেক রহমান হবে প্রধানমন্ত্রী। আপনাদের উন্নয়ন করার জন্য একজন প্রতিনিধি দরকার সেজন্য ধানের শীষ মার্কায় ভোট দিতে হবে। ২০০১ সালে আমি এমপি নির্বাচিত হয়ে মন্ত্রী হয়ে কেমন উন্নয়ন করেছি সেটা আপনারা সবাই জানেন, এজন্য আমি হব ইঞ্জিন বাকীদেরকে বগি হিসেবে টেনে নিব। সঠিক জায়গায় আপনাদের ভোট দিতে হবে।’ 

শেষে তিনি বিএনপির মনোনীত ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী রোকন উদ্দিন বাবুলের হাতে ধানের শীষ মার্কা হাতে তুলে দিয়ে বলেন, আপনারা সকল ভেদাভেদ ভুলে এক কাতারে এসে ধানের শীষকে ভোট দিয়ে বিজয়ী করতে আহ্বান জানান।

এর আগে বিকালে দুর্গাপুর ও সন্ধায় ভেলাবাড়িতে নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

ভাদাই ইউনিয়ন বিএনপি সভাপতি মোজাম্মেল হক ভেন্ডারের সভাপতিত্বে উপজেলা বিএনপি যুগ্ন আহ্বায়ক আব্দুর রউফ রুবেলের সঞ্চালনে সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপি সহ-সভাপতি লালমনিরহাট-২ আসনের বিএনপির প্রার্থী রোকন উদ্দিন বাবুল, উপজেলা সাবেক আহ্বায়ক আমিনুল ইসলাম, সাবেক সদস্য সচিব সালেকুজ্জামান প্রামানিক, সিনিয়র যুগ্ন আহ্বায়ক হাবিবুর রহমান হবি, বিএনপি যুগ্ন আহ্বায়ক নাদিরুল ইসলাম মানিক, যুগ্ন আহ্বায়ক নুরে আলম সিদ্দকী বাবু ও যুবদলের আহ্বায়ক ইদ্রিস আলী প্রমূখ।
 
কেকে/বি

আরও সংবাদ   বিষয়:  খালেদা জিয়া   গণতন্ত্র   পাহাড়াদার  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

জ্বালানি তেল নিয়ে মিলছে স্বস্তির খবর
ইরানকে ফাঁসাতে ‘লুকাস’ ড্রোন ব্যবহার করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
রিয়ালের জয়ের রাতে গুলেরের ইতিহাস গড়া গোল
আজ পর্দা নামছে অমর একুশে বইমেলার
ঢাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

সর্বাধিক পঠিত

ঈদের পর ছাত্রদলের নতুন কমিটি
দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশের প্রয়োজন : আইজিপি
শ্রীমঙ্গল থানায় ইফতার মাহফিল
বাংলাদেশের দৃশ্যমান উন্নয়নের কারিগর প্রকৌশলী সমাজ : গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী
মৌলভীবাজারে স্বস্তির বৃষ্টিতে প্রাণ পেল প্রকৃতি

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close