বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬,
২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
শিরোনাম: আপনি গুলি করলে, আমরা বসে থাকবো নাকি? বিএসএফকে বিজিবি      এমপিওভুক্তি ও বেতন-অনুদানের দাবিতে অনশনে ইবতেদায়ী শিক্ষকরা      পুশইনের বিরুদ্ধে জামায়াত জোটের ২ দিনের কর্মসূচি ঘোষণা       ডেঙ্গু চিকিৎসায় সব ধরনের সহায়তা দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      শান্তিরক্ষা মিশনের গৌরব ম্লান হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী      ইসলামী ব্যাংক নিয়ন্ত্রণে রাখতে মরিয়া জামায়াত      ‘দখল করা ব্যাংক বেদখল হবে, এই যাতনা আমরা বুঝি’      
শিক্ষা
প্রস্তাবিত শিক্ষা আইন-২০২৬ খসড়া সমকামীবান্ধব : হেফাজতে ইসলাম
সৈয়ব আহমেদ সিয়াম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৪৩ পিএম আপডেট: ০৮.০২.২০২৬ ৫:৪৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

‘প্রস্তাবিত শিক্ষা আইন-২০২৬ খসড়া সমকামীবান্ধব এবং এলজিবিটির দালালরা দেশে ধর্মীয় অস্থিরতা উসকে দেয়ার চক্রান্ত করছে।’ শিরোনামে বিবৃতি প্রদান করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

রোববার (৮ ফেব্রুয়ারি) হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্মমহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী সংগঠনটির পক্ষ থেকে বিবৃতি প্রদান করেন।
 
বিবৃতিতে বলা হয়, ‘সম্প্রতি শিক্ষা আইন-২০২৬ খসড়া নিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর মহাসচিব আল্লামা সাজেদুর রহমান সংবাদমাধ্যমে দেয়া এক বিবৃতিতে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সমকামীবান্ধব কোনো শিক্ষা আইন বাস্তবায়ন হতে দেওয়া হবে না। পতিত ফ্যাসিস্ট হাসিনার আমল থেকেই সমকামী এলজিবিটির দালালরা দেশে ধর্মীয় অস্থিরতা উসকে দেওয়ার চক্রান্ত করছে বলে আমরা মনে করি।’

বিবৃতিতে তিনি বলেন, ‘সম্প্রতি প্রস্তাবিত শিক্ষা আইন-২০২৬ খসড়া নিয়ে বিতর্ক শুরু হয়েছে। নির্বাচনের আগেই তড়িঘড়ি করে এটি অনুমোদন দেয়ার জন্য উঠেপড়ে লেগেছে সরকারের ভেতরে লুকিয়ে থাকা সমকামী এলজিবিটির দালালরা। তারা দেশে ধর্মীয় অস্থিরতা উসকে দেয়ার চক্রান্ত করছে। প্রস্তাবিত শিক্ষা আইনে সমকামী এলজিবিটিকে মূলধারায় অন্তর্ভুক্ত করার লক্ষ্যে নানা ছদ্ম পরিভাষা ও বাক্য-বুলির আশ্রয় নেয়া হয়েছে। সেসব নিয়ে স্বনামধন্য গবেষক ও শিক্ষকবৃন্দের দীর্ঘসময়ের সমালোচনা-পর্যালোচনাও আমাদের পর্যবেক্ষণে রয়েছে। অবিলম্বে এই প্রস্তাবিত শিক্ষা আইন-২০২৬ ধর্মীয় বিশেষজ্ঞদের সমন্বয়ে সংশোধনের উদ্যোগ নিতে অন্তর্বর্তী সরকারের কাছে কঠোর দাবি জানাচ্ছি।’

তিনি আরো বলেন, ‘ইসলাম ও মানবসভ্যতাবিরোধী এলজিবিটির ধ্যানধারণা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে একটি আন্তর্জাতিক পুঁজিপতি চক্র সবসময় সক্রিয়। তারা বিনিয়োগের নতুন নতুন ক্ষেত্র চায়। ট্রান্সজেন্ডারদের বিভিন্ন সার্জারি ও নিয়মিত মেডিকেল থেরাপি অত্যন্ত ব্যয়বহুল। এই খাতে ব্যবসা ও মুনাফা বাড়াতে তারা বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশেও ট্রান্সজেন্ডার ও সমকামী এলজিবিদের প্রচারণায় কথিত ‘মানবাধিকার’-এর নামে বিপুল অর্থ ঢালছে। এটি তাদের সুদূরপ্রসারী বাণিজ্যিক প্রকল্পের অংশ বলে আমরা মনে করি। এই খাতে বেশ কয়েকটি পশ্চিমা রাষ্ট্রের প্রচুর অর্থ দেয়ার বিষয়টিও আমরা পর্যবেক্ষণে রেখেছি, যারা তাদের পশ্চিমা মূল্যবোধ আমাদের ওপর চাপিয়ে দিতে চায়।’

তিনি বলেন, ‘মরণব্যাধি এইডস ছড়ানোর ক্ষেত্রে সমকামী এলজিবিটিও উল্লেখযোগ্যভাবে দায়ী। গণমাধ্যমের সর্বশেষ তথ্যে জানা যাচ্ছে, সারা দেশে শনাক্ত হওয়া এইডস রোগীর প্রায় ৫০ শতাংশই পুরুষ সমকামী হিসেবে চিহ্নিত হচ্ছে (১ ডিসেম্বর ২০২৫, আরটিভি)। এছাড়া, এলজিবিটি তথা সমকামিতার মতো বিকৃত যৌনাচার যত ছড়াবে, ততবেশি এন্টিবায়োটিক-নিরোধী জীবাণুর বিস্তারও ঘটবে। তাই সমকামী এলজিবিটি নিয়ে আমরা ধর্মপ্রাণ অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি।’

কেকে/এসএএস


আরও সংবাদ   বিষয়:   হেফাজতে ইসলাম    বিবৃতি  
মতামত লিখুন:
Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close