সোমবার, ১৬ মার্চ ২০২৬,
২ চৈত্র ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৬ মার্চ ২০২৬
শিরোনাম: আগামী মাসে চালু হচ্ছে কৃষক কার্ড : প্রধানমন্ত্রী      কাউন্টারে ঘরমুখো মানুষের ভিড়, চাপ বেড়েছে দূরপাল্লার বাসে      আল-আকসা খোলা নিয়ে সিদ্ধান্ত জানাল ইসরায়েল      শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বারবার ফিরে আসবে : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী      ইউজিসি চেয়ারম্যান ও ৭ বিশ্ববিদ্যালয়ের ভিসি পদে রদবদল      খাল খনন কর্মসূচিকে আরও প্রসারিত করা হবে : প্রতিমন্ত্রী নুর      স্কুল ভর্তিতে থাকছে না লটারি : শিক্ষামন্ত্রী      
প্রিয় ক্যাম্পাস
আনন্দঘন পরিবেশে শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের শিক্ষা সফর
মো. এহসানুল হক, মৌলভীবাজার
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:২৭ পিএম আপডেট: ০৮.০২.২০২৬ ৪:৪৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের বার্ষিক শিক্ষা সফর ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (৮ ফব্রুয়ারি ) সকাল ৯টায় শহরের কালিঘাট রোডস্থ স্কুল ক্যাম্পাস থেকে বাসযোগে স্কুলের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষকণ্ডলী, শিক্ষার্থী, অভিভাবকদের নিয়ে বাস মৌলভীবাজারের উদ্দেশ্যে যাত্রা করে। 
 
মোকামবাজারস্থ বার্ড পার্ক অ্যান্ড ইকো ভিলেজ ঘুরে দুপুরের পার্ক প্রাঙ্গণে খাবার খাওয়া হয়। পার্কে বিভিন্ন প্রজাতির বিরল পাখি, লেক, প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন করে আয়োজন করা হয় বিভিন্ন খেলাধুলা, দেশাত্ববোধক গান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের।  

শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মো. এহসানুল হকের (এহসান বিন মুজাহির) সভাপতিত্বে ও স্কুলের সহকারী প্রধান শিক্ষক আশিকুর রহমান চৌধুরীর সঞ্চালনায় সমাপনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিবেদক ও শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইসমাইল মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন তরুণ ব্যবসায়ী ও সংগঠক খালিদ সাইফুল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন স্কুলের সহকারী শিক্ষক আফসার মিয়া, মঈন উদ্দিন মুন্সি মুহিন, সাইফুল ইসলাম, কাওছার আহমদ সম্রাট, শাহেদ আহমদ রানা, জয়া রবি দাশ, তাসলিমা জান্নাত চৈতি, তাসনিম রহমান তৃষা, হাফিজা আক্তার ও নুরজাহান আক্তার। 

শিক্ষা সফরে স্কুলের অভিভাবকমন্ডলী ও শিক্ষার্থীদের স্বতস্ফুর্ত উপস্থিতি ছিল।

সভাপতির বক্তব্যে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মো. এহসানুল হক বলেন, ‘আমাদের চমৎকার আয়োজনটি সবার প্রচেষ্টায় সুন্দর এবং সফল হয়েছে। আগামীতেও একটি প্রাণবন্ত এবং উপভোগ্য দিন কাটবে।’

কেকে/এসএএস
আরও সংবাদ   বিষয়:  মৌলভীবাজার    শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

‘শপিং, গ্রামে ফেরার তাড়া যেন রমজানের শেষ মুহূর্তের তাৎপর্য ভুলিয়ে না দেয়’
আমরা উন্নতি করতে চাই, তবে প্রকৃতি ধ্বংস করে নয় : পরিকল্পনা প্রতিমন্ত্রী
গোপালপুরে সৌদি আরবের উপহার খেজুর বিতরণ
‘কিশোরগঞ্জ ভলান্টিয়ার্স’-এর ‘দুই টাকায় ইফতার’
বুড়িচংয়ে সারের অতিরিক্ত মূল্য আদায়, ন্যাশনাল ট্রেডার্সকে জরিমানা

সর্বাধিক পঠিত

চবির নতুন উপাচার্য ড. মোহাম্মদ আল-ফোরকান
মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার
মৌলভীবাজারে কাটাগাং খাল খনন কর্মসূচির উদ্বোধন
শ্বশুরের নির্দেশে ২৮ বছর ধরে ঈদ উপহার বিতরণ করছেন বিএনপি নেত্রী
সুগন্ধা পয়েন্টে অবৈধ ‘ড্রাগন মার্কেট’ এখনো অটুট

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close