সোমবার, ১৬ মার্চ ২০২৬,
২ চৈত্র ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৬ মার্চ ২০২৬
শিরোনাম: আগামী মাসে চালু হচ্ছে কৃষক কার্ড : প্রধানমন্ত্রী      কাউন্টারে ঘরমুখো মানুষের ভিড়, চাপ বেড়েছে দূরপাল্লার বাসে      আল-আকসা খোলা নিয়ে সিদ্ধান্ত জানাল ইসরায়েল      শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বারবার ফিরে আসবে : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী      ইউজিসি চেয়ারম্যান ও ৭ বিশ্ববিদ্যালয়ের ভিসি পদে রদবদল      খাল খনন কর্মসূচিকে আরও প্রসারিত করা হবে : প্রতিমন্ত্রী নুর      স্কুল ভর্তিতে থাকছে না লটারি : শিক্ষামন্ত্রী      
রাজধানী
তারেক রহমানের নির্বাচনি প্রচারণা উপলক্ষে শ্যামলী ক্লাব মাঠে ব্যাপক প্রস্তুতি
নিজাম উদ্দিন
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১:১৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ঢাকা-১৩ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনি প্রচারণা উপলক্ষে শ্যামলী ক্লাব মাঠে চলছে ব্যাপক প্রস্তুতি।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকাল ৫.১০ মিনিটে তারেক রহমান আসবেন বলে বিএনপি প্রস্তুতি নিচ্ছে।

গতকাল রাত থেকেই দলীয় নেতাকর্মীরা মাঠে অবস্থান নিয়ে স্টেজ নির্মাণসহ সার্বিক প্রস্তুতিমূলক কাজে ব্যস্ত সময় পার করছেন। সংশ্লিষ্ট নেতারা জানান, স্টেজ নির্মাণের কাজ ৮ ফেব্রুয়ারি দুপুর ১২টা পর্যন্ত চলমান ছিল এবং কয়েক ঘন্টার মধ্যে শেষ হবে। দীর্ঘদিন পর দলের চেয়ারম্যান তারেক রহমান এই এলাকায় আসছেন; এ খবরে নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে ব্যাপক উৎসাহ ও আনন্দ। তারা মনে করছেন, এই আয়োজন দলের জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি নেতাকর্মীদের জন্যও এটি একটি স্মরণীয় মুহূর্ত।

যুবদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল খেলা কাগজকে মুঠোফোনে বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এবং ঢাকা-১৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ববি হাজ্জাজের পক্ষে ধানের শীষের প্রচারণায় জনাব তারেক রহমান আজ মোহাম্মদপুরের শ্যামলী মাঠে আসবেন। এ খবরে সাধারণ মানুষ ও দলের নেতাকর্মীরা আবেগাপ্লুত। তাকে এক নজর দেখার জন্য সর্বদলীয় সাধারণ নাগরিকরা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। গতকাল রাত থেকেই নেতাকর্মীরা স্টেজের কাজ করছেন, এবং শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আমরা আমাদের প্রিয় নেতাকে শুভেচ্ছা ও ভালোবাসায় বরণ করতে প্রস্তুত।”

ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ হোসেন মোড়ল বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আমাদের প্রিয় নেতা, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান মোহাম্মদপুরে আসছেন—এটি আমাদের জন্য অত্যন্ত স্মরণীয় একটি দিন। মূলত ঢাকা-১৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ববি হাজ্জাজ ও ধানের শীষের প্রচারণায় তারেক রহমানের আগমন আমাদের নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। এলাকাবাসী তার বক্তব্য শোনার পাশাপাশি নির্বাচনকালীন দিকনির্দেশনা গ্রহণ করবেন।”

মোহাম্মদপুর ৩২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বেলাল আহমেদ বলেন, “২০০৮ সালে ঢাকা-১৩ আসনে তৎকালীন প্রার্থী মোয়াজ্জেম হোসেন আলালের নির্বাচনি প্রচারণায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই এলাকায় এসেছিলেন। আজ তারেক রহমান আসছেন; এটি আমাদের জন্য এক আনন্দঘন ও অবিস্মরণীয় দিন। একদিকে নির্বাচন প্রচারণা, অন্যদিকে দলের চেয়ারম্যানের আগমন—সব মিলিয়ে এটি আমাদের রাজনৈতিক জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে।”

আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত

মোহাম্মদপুরে তারেক রহমানের আগমন ঘিরে বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছেন প্রশাসন। তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। তেজগাঁও বিভাগের সহকারী উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা এ তথ্য জানিয়েছেন।

তিনি খোলা কাগজকে মুঠোফোনে বলেন, “আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। গতকাল রাত থেকেই অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নজরদারি করছেন।”

এডিসি জুয়েল রানা আরও জানান, পুরো অনুষ্ঠান চলাকালীন সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ, গোয়েন্দা সংস্থা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েন থাকবে। পাশাপাশি নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে আরো জানানো হয়, সার্বিক পরিস্থিতি বিবেচনায় রেখে যেন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান সম্পন্ন হয়, সে লক্ষ্যে সমন্বিতভাবে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

কেকে/এলএ
আরও সংবাদ   বিষয়:  তারেক রহমান   নির্বাচন  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

‘শপিং, গ্রামে ফেরার তাড়া যেন রমজানের শেষ মুহূর্তের তাৎপর্য ভুলিয়ে না দেয়’
আমরা উন্নতি করতে চাই, তবে প্রকৃতি ধ্বংস করে নয় : পরিকল্পনা প্রতিমন্ত্রী
গোপালপুরে সৌদি আরবের উপহার খেজুর বিতরণ
‘কিশোরগঞ্জ ভলান্টিয়ার্স’-এর ‘দুই টাকায় ইফতার’
বুড়িচংয়ে সারের অতিরিক্ত মূল্য আদায়, ন্যাশনাল ট্রেডার্সকে জরিমানা

সর্বাধিক পঠিত

চবির নতুন উপাচার্য ড. মোহাম্মদ আল-ফোরকান
মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার
মৌলভীবাজারে কাটাগাং খাল খনন কর্মসূচির উদ্বোধন
শ্বশুরের নির্দেশে ২৮ বছর ধরে ঈদ উপহার বিতরণ করছেন বিএনপি নেত্রী
সুগন্ধা পয়েন্টে অবৈধ ‘ড্রাগন মার্কেট’ এখনো অটুট

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close