মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬,
৩ চৈত্র ১৪৩২
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
শিরোনাম: আগামী মাসে চালু হচ্ছে কৃষক কার্ড : প্রধানমন্ত্রী      কাউন্টারে ঘরমুখো মানুষের ভিড়, চাপ বেড়েছে দূরপাল্লার বাসে      আল-আকসা খোলা নিয়ে সিদ্ধান্ত জানাল ইসরায়েল      শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বারবার ফিরে আসবে : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী      ইউজিসি চেয়ারম্যান ও ৭ বিশ্ববিদ্যালয়ের ভিসি পদে রদবদল      খাল খনন কর্মসূচিকে আরও প্রসারিত করা হবে : প্রতিমন্ত্রী নুর      স্কুল ভর্তিতে থাকছে না লটারি : শিক্ষামন্ত্রী      
প্রিয় ক্যাম্পাস
গকসু ভিপি ছাত্রদলে যোগদান, ব্যবস্থা গ্রহণের আহ্বান
ক্যাম্পাস প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:২৮ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগ দিয়েছেন গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (গকসু) সহ-সভাপতি (ভিপি) ইয়াসিন আল মৃদুল দেওয়ান। এ ঘটনায় তিনি ছাত্র সংসদের গঠনতন্ত্রবহির্ভূত কাজে লিপ্ত হয়েছেন বলে দাবি করেছেন সংসদের অন্যান্য নেতৃবৃন্দ। এর দায়ভার ছাত্র সংসদ নেবে না জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংসদের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে আহ্বান জানানো হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) গকসুর সাধারণ সম্পাদক (জিএস) মো. রায়হান খান এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) সামিউল হাসান শোভনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শুক্রবার রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ভেরিফায়েড অফিসিয়াল ফেসবুক পেজে ভিপি ইয়াসিন আল মৃদুল দেওয়ানের যোগদানের খবর প্রকাশ করা হয়। ভিপি নিজেও বিষয়টি প্রকাশ্যে স্পষ্ট করেন। এরপর বিভিন্ন গণমাধ্যমকর্মী ও শিক্ষার্থীরা ছাত্র সংসদের কাছে জানতে চান, এই সিদ্ধান্তটি সংসদের মতামত বা অনুমোদনের ভিত্তিতে নেওয়া হয়েছে কি না।

এর প্রেক্ষিতে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গণ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন মত, ধর্ম ও আদর্শের শিক্ষার্থীরা অধ্যয়ন করেন এবং কেন্দ্রীয় ছাত্র সংসদ সবার প্রতি সমান সম্মান প্রদর্শনে বিশ্বাসী। শিক্ষার্থীরা ক্যাম্পাসের বাইরে ব্যক্তিগতভাবে নিজস্ব রাজনৈতিক চর্চা করতে পারলেও ক্যাম্পাসের ভেতরে দলীয় রাজনৈতিক কার্যক্রম গ্রহণযোগ্য নয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভিপি ইয়াসিন আল মৃদুল দেওয়ানের রাজনৈতিক দলে যোগদান তার ব্যক্তিগত ও সাংবিধানিক অধিকার। তবে গকসুর গঠনতন্ত্র অনুযায়ী এই সিদ্ধান্তের মাধ্যমে তিনি নিয়মবহির্ভূত কাজে লিপ্ত হয়েছেন। সিদ্ধান্ত গ্রহণের আগে তিনি ছাত্র সংসদের সঙ্গে কোনো ধরনের আলোচনা বা পরামর্শ করেননি। ফলে তার এই সিদ্ধান্তের দায়ভার কোনোভাবেই ছাত্র সংসদ বহন করবে না। কোনো ব্যক্তিগত রাজনৈতিক সিদ্ধান্ত বা দলীয় রাজনীতিতে সম্পৃক্ততা যেন ছাত্র সংসদকে কলঙ্কিত না করে, সে বিষয়েও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এছাড়া বিজ্ঞপ্তিতে ছাত্র সংসদের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ বিষয়ে প্রয়োজনীয় ও উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

কেকে/এলএ
আরও সংবাদ   বিষয়:  গকসু   ভিপি   ছাত্রদল   যোগদান   ব্যবস্থা গ্রহণ  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

‘শপিং, গ্রামে ফেরার তাড়া যেন রমজানের শেষ মুহূর্তের তাৎপর্য ভুলিয়ে না দেয়’
আমরা উন্নতি করতে চাই, তবে প্রকৃতি ধ্বংস করে নয় : পরিকল্পনা প্রতিমন্ত্রী
গোপালপুরে সৌদি আরবের উপহার খেজুর বিতরণ
‘কিশোরগঞ্জ ভলান্টিয়ার্স’-এর ‘দুই টাকায় ইফতার’
বুড়িচংয়ে সারের অতিরিক্ত মূল্য আদায়, ন্যাশনাল ট্রেডার্সকে জরিমানা

সর্বাধিক পঠিত

চবির নতুন উপাচার্য ড. মোহাম্মদ আল-ফোরকান
মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার
মহম্মদপুরে ব্যবসায়ীর ঘরে ভিজিএফের চাল, সিলগালা ও জরিমানা
মৌলভীবাজারে কাটাগাং খাল খনন কর্মসূচির উদ্বোধন
শ্বশুরের নির্দেশে ২৮ বছর ধরে ঈদ উপহার বিতরণ করছেন বিএনপি নেত্রী

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close