মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬,
৩ চৈত্র ১৪৩২
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
শিরোনাম: আগামী মাসে চালু হচ্ছে কৃষক কার্ড : প্রধানমন্ত্রী      কাউন্টারে ঘরমুখো মানুষের ভিড়, চাপ বেড়েছে দূরপাল্লার বাসে      আল-আকসা খোলা নিয়ে সিদ্ধান্ত জানাল ইসরায়েল      শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বারবার ফিরে আসবে : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী      ইউজিসি চেয়ারম্যান ও ৭ বিশ্ববিদ্যালয়ের ভিসি পদে রদবদল      খাল খনন কর্মসূচিকে আরও প্রসারিত করা হবে : প্রতিমন্ত্রী নুর      স্কুল ভর্তিতে থাকছে না লটারি : শিক্ষামন্ত্রী      
গণমাধ্যম
নির্বাচনে সাংবাদিকতায় পেশাদারত্ব বজায় রাখার আহ্বান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৩৫ পিএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

নির্বাচন কাভার করতে হলে একজন গণমাধ্যমকর্মীকে অবশ্যই নির্ভুল, ন্যায়সঙ্গত ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। একইসঙ্গে নির্বাচনি সংবাদ সম্পাদনার ক্ষেত্রেও কোনভাবেই দলীয় পক্ষপাতিত্ব করা যাবে না। এতে করে গণমাধ্যম জনগণ ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) উদ্যোগে পিআইবির মিলনায়তনে ঢাকা মহানগরের সাংবাদিকদের জন্য আয়োজিত নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণে এসব কথা বলেন বক্তারা।

বৃহস্পতিবার ও শুক্রবার দুদিনব্যাপী এই প্রশিক্ষণে ঢাকা সাব এডিটর কাউন্সিলের ৫০ জন সদস্য অংশ নেন। প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওবায়দুর রহমান শাহিন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রশিক্ষণের সমন্বয়ক ও সিনিয়র প্রশিক্ষক গোলাম মুর্শেদ, সিনিয়র সাংবাদিক জিয়াউর রহমান, আমার দেশ পত্রিকার উপসম্পাদক সুলতান মাহমুদ, ঢাকা সাব এডিটর কাউন্সিলের সভাপতি মুক্তাদির অনিক, সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খান এবং প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক তারেক হোসেন বাপ্পি প্রমুখ।

ওবায়দুর রহমান শাহিন বলেন, “সাংবাদিকতায় তথ্য যাচাইয়ের অগ্রাধিকার সর্বোচ্চ গুরুত্ব বহন করে এবং নৈতিকতার কোনো বিকল্প নেই।”

প্রশিক্ষণে সুলতান মাহমুদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি জুলাই জাতীয় সনদ, সংবিধান, নির্বাচনী বাজেটসহ প্রাসঙ্গিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেন।

এ ছাড়া নির্বাচন কমিশন, ভোটার তালিকা হালনাগাদ, নির্বাচনসংক্রান্ত নীতিমালা, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন অধ্যাদেশ, নির্বাচনে গণমাধ্যমের ভূমিকা ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন জিয়াউর রহমান।

দুদিনব্যাপী প্রশিক্ষণের শেষ দিনে শুক্রবার প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন প্রশিক্ষকবৃন্দ ও ঢাকা সাব এডিটরস কাউন্সিলের নেতারা।

কেকে/এজে
আরও সংবাদ   বিষয়:  নির্বাচনে সাংবাদিকতা   পিআইবি   পেশাদারত্ব  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

‘শপিং, গ্রামে ফেরার তাড়া যেন রমজানের শেষ মুহূর্তের তাৎপর্য ভুলিয়ে না দেয়’
আমরা উন্নতি করতে চাই, তবে প্রকৃতি ধ্বংস করে নয় : পরিকল্পনা প্রতিমন্ত্রী
গোপালপুরে সৌদি আরবের উপহার খেজুর বিতরণ
‘কিশোরগঞ্জ ভলান্টিয়ার্স’-এর ‘দুই টাকায় ইফতার’
বুড়িচংয়ে সারের অতিরিক্ত মূল্য আদায়, ন্যাশনাল ট্রেডার্সকে জরিমানা

সর্বাধিক পঠিত

চবির নতুন উপাচার্য ড. মোহাম্মদ আল-ফোরকান
মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার
মহম্মদপুরে ব্যবসায়ীর ঘরে ভিজিএফের চাল, সিলগালা ও জরিমানা
মৌলভীবাজারে কাটাগাং খাল খনন কর্মসূচির উদ্বোধন
শ্বশুরের নির্দেশে ২৮ বছর ধরে ঈদ উপহার বিতরণ করছেন বিএনপি নেত্রী

গণমাধ্যম- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close