মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬,
৩ চৈত্র ১৪৩২
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
শিরোনাম: আগামী মাসে চালু হচ্ছে কৃষক কার্ড : প্রধানমন্ত্রী      কাউন্টারে ঘরমুখো মানুষের ভিড়, চাপ বেড়েছে দূরপাল্লার বাসে      আল-আকসা খোলা নিয়ে সিদ্ধান্ত জানাল ইসরায়েল      শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বারবার ফিরে আসবে : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী      ইউজিসি চেয়ারম্যান ও ৭ বিশ্ববিদ্যালয়ের ভিসি পদে রদবদল      খাল খনন কর্মসূচিকে আরও প্রসারিত করা হবে : প্রতিমন্ত্রী নুর      স্কুল ভর্তিতে থাকছে না লটারি : শিক্ষামন্ত্রী      
প্রিয় ক্যাম্পাস
দায়িত্বরত সাংবাদিকদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় নিন্দা গবিসাসের
মো. রাজিউল ইসলাম শান্ত, গণ বিশ্ববিদ্যালয়
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৩০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পেশাগত দায়িত্ব পালনকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দ্বারা সাংবাদিকদের ওপর হামলা, হুমকি, কাজে বাধা ও সরঞ্জাম ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গবিসাস)।

শনিবার (৭ ফেব্রুয়ারি) গবিসাসের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রুবাই ইসলাম চয়ন স্বাক্ষরিত সভাপতি ও সাধারণ সম্পাদকের এক যৌথ বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।
 
বিবৃতিতে বলা হয়, শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকালে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদির হত্যার বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আন্দোলন চলাকালে বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিকরা সংবাদ সংগ্রহের দায়িত্ব পালন করছিলেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকজন সদস্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাংবাদিকদের ওপর হামলা চালান। এতে একাধিক সাংবাদিক আহত হন। পাশাপাশি সংবাদ সংগ্রহে বাধা সৃষ্টি করা হয় এবং সাংবাদিকদের ব্যবহৃত ক্যামেরা ও অন্যান্য সরঞ্জাম ভাঙচুর করা হয়।

গবিসাসের নেতারা বলেন, দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর এ ধরনের বর্বর আচরণ সংবাদমাধ্যমের স্বাধীনতা, মুক্তচিন্তা এবং জনগণের তথ্য জানার মৌলিক অধিকারের ওপর সরাসরি আঘাত। এটি স্বাধীন ও দায়িত্বশীল সংবাদমাধ্যমের জন্য অশনিসংকেত।

তারা আরও বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার পরিবর্তে আইনশৃঙ্খলা বাহিনীর দমনমূলক ভূমিকা দুঃখজনক, নিন্দনীয় এবং গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। 

সরকারের প্রতি প্রশ্ন তুলে বিবৃতিতে বলা হয়, এদেশ সাংবাদিকদের জন্য কতটুকু নিরাপদ?

বিবৃতিতে এ ঘটনাকে ঘৃণ্য, বেআইনি ও উদ্দেশ্যপ্রণোদিত হামলা হিসেবে উল্লেখ করে বলা হয়, ‘এটি দেশের প্রচলিত আইন, সংবিধানপ্রদত্ত মতপ্রকাশের স্বাধীনতা এবং সাংবাদিকতার মৌলিক অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন।’

গবিসাস অবিলম্বে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সব দায়ী ব্যক্তিকে শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। 

একই সঙ্গে ভবিষ্যতে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।

কেকে/এসএএস
আরও সংবাদ   বিষয়:  সাংবাদিকদের ওপর হামলা    গবিসাস    বিবৃতি  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

‘শপিং, গ্রামে ফেরার তাড়া যেন রমজানের শেষ মুহূর্তের তাৎপর্য ভুলিয়ে না দেয়’
আমরা উন্নতি করতে চাই, তবে প্রকৃতি ধ্বংস করে নয় : পরিকল্পনা প্রতিমন্ত্রী
গোপালপুরে সৌদি আরবের উপহার খেজুর বিতরণ
‘কিশোরগঞ্জ ভলান্টিয়ার্স’-এর ‘দুই টাকায় ইফতার’
বুড়িচংয়ে সারের অতিরিক্ত মূল্য আদায়, ন্যাশনাল ট্রেডার্সকে জরিমানা

সর্বাধিক পঠিত

চবির নতুন উপাচার্য ড. মোহাম্মদ আল-ফোরকান
মহম্মদপুরে ব্যবসায়ীর ঘরে ভিজিএফের চাল, সিলগালা ও জরিমানা
মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার
মৌলভীবাজারে কাটাগাং খাল খনন কর্মসূচির উদ্বোধন
কাপাসিয়ায় চিনির বিকল্প হিসেবে গুড়ের চাহিদায় বাড়ছে আখ চাষ

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close